- প্রযুক্তির কথা বলে

March 27, 2017

আপনার Mobile - এর Display live শেয়ার করুন Facebook - এ



আপনারা অনেকেই হয়তো নিজের ফোনে যা করবেন সেইটা Facebook/Youtube এ Live দেখাতে চান,কিন্তু পারেন না।আবার অনেকেই হয়তো Facebook / Youtube এ Live আসতে পারেন না।মূলত এই ধরনের সমস্যায় যারা আছেন তাদের জন্যই আজকের এই পোষ্ট।তাই কথা না বাড়িয়ে কাজের কথায় আসি।

নিচের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন।

Download: CameraFi live

ডাউনলোড হয়ে গেলে অ্যাপটি ওপেন করুন।ওপেন করার পর নিচের মার্ক করা জায়গায় ক্লিক করুন




ক্লিক করার পর নিচের ছবির মতো দেখাবে এবং Screen Capture লেখা দেখতে পারবেন।নিচের ছবির মতো




এখন আপনি যেইটাতে Live দেখাতে চান সেইটা সিলেক্ট করুন।আমি Facebook এর পদ্ধতি আলোচনা করব।

এখন Facebook এ ক্লিক করুন




এখন আপনার আইডিতে লগ ইন করুন।যাদের করা আছে তারা তাদের  লগ ইন করার দরকার নেই।লগ ইন করা হলে নিচের ছবির মতো দেখাবে, সেখান থেকে আপনার আইডির নামের ওপর ক্লিক করুন




নিচের ছবির মত আপনার আইডির উপর একটা হালকা লাল দাগ আসবে।এখন Ok তে ক্লিক করুন




Ok তে ক্লিক করার পর নিচের ছবির মতো  Facebook লেখাটা স্পষ্ট হবে এবং সেখান থেকে Start লেখায় ক্লিক করুন




এখন নিচের ছবিতে মার্ক করা আইকনের মতো আইকন দেখতে পাচ্ছেন,ঐটাতে ক্লিক করুন




এখন নিচের ছবির মতো দেখাবে এবং সেখান থেকে Go তে ক্লিক করুন




এবার F create লেখায় ক্লিক করুন




এখন শুধু Start Now তে ক্লিক করবেন।তাহলেই আপনার ফোনে যা দেখবেন বা করবেন তার সবই Facebook এ Live দেখাবে।




লাইভ শুরু হলে নিচের মার্ক করা আইকনটির রং লাল হবে।




আর যারা Facebook এ Live যেতে পারছেন না তারা এই সব কিছু করার পর শুধু নিজের ফোনের সামনের ক্যামেরাটা On করলেই হবে।

ধন্যবাদ।

আরো নতুন টিপস পেতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

-শাহীন আহমেদ

Post tag:
Facebook
Facebook live
Facebook live streaming
Facebook live streaming through mobile
Facebook Broadcast
Youtube live
youtube broadcast
youtube live streaming
youtube live streaming through mobile


March 25, 2017

Connect বা Save করা Wifi এর Password দেখে নিন (Rooted Device Only)

(Techprokash) আপনাদের অনেকের ফোনে হয়তো Wifi Connect করা আছে বা কেউ করে দিয়েছে যার Password আপনি জানেন না।আজ আপনাদেরকে দেখাবো কিভাবে Connect বা Save করা Wifi এর Password দেখবেন।Password দেখার জন্য ২ টি পদ্ধতি আপনাদেরকে দেখাব।

পদ্ধতি ১ঃ

প্রথমে নিচের লিংক থেকে 5 MB এর App টি Download করুন

Download:Wifi Password

ডাউনলোড শেষ হলে App টি ওপেন করুন।নিচের ছবির মত আসলে Ok তে ক্লিক করুন

তারপর রুট (Root) পারমিশন চাইলে Allow বা Grant - এ ক্লিক করুন

তারপর দেখুন আপনার ফোনে কানেক্ট থাকা Wifi এর Password দেখাচ্ছে।নিচের ছবির মত

২য় পদ্ধতিঃ-

প্রথমে নিচের লিংক থেকে Es File Explorer File Manager অ্যাপটি ডাউনলোড করে নিন।যাদের ডাউনলোড করা আছে তাদের নতুন করে ডাউনলোড করতে হবে না।

Download: Es File Explorer File Manager

ডাউনলোড হয়ে গেলে Es File Explorer ওপেন করুন।তারপর নিচের ছবিতে যেখানে(মেনুতে) ক্লিক করা হয়েছে সেখানে ক্লিক করুন

এখন Root Explorer এ ক্লিক করুন

রুট পারমিশন চাইলে, Allow বা Grant -এ তে ক্লিক করুন

তারপর Local লেখায় ক্লিক করুন

এখন নিচের ছবির মতো দেখাবে, সেখান থেকে Device লেখায় ক্লিক করুন

তারপর Data নামে Folder খুঁজে বের করে ঐ ফোল্ডারে ক্লিক করুন

এখন misc নামের ফোল্ডার খুঁজে বের করে ক্লিক করুন

এখন wifi নামের ফোল্ডার খুঁজে বের করে wifi ফোল্ডারে ক্লিক করুন

তারপর দেখুন wpa_supplicant.conf  নামে একটি File আছে,সেইটাতে ক্লিক করুন

এখন নিচের ছবির মতো লিস্ট দেখাবে সেখান থেকে Es Note Editor এ ক্লিক করুন

এখন দেখুন নিচের ছবির মতো দেখাবে এবং সেখানে আপনার ফোনে কানেক্ট ( Connect) বা Save করা Wifi এর Password দেখতে পাবেন।

এই ধরনের আরো নতুন নতুন টিপস জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

-শাহীন আহামেদ

Post tag:
Wifi
wifi password
How i show my connected wifi password
how i show my save wifi password

March 24, 2017

4000 টাকার পর Uc ব্রাউজার এবার দিচ্ছে 5000 টাকা পুরস্কার ।

যাদের uc browser install অথবা আপডেট করা নেই তারা এই লিংক 
 থেকে ইনস্টল অথবা আপডেট  করে নিন

*১ *প্রথমে UC Browser   থেকে   এই লিঙ্ক এ গিয়ে Enter Code অপশন এ গিয়ে প্রথম ঘরে  1008271 কোডটি প্রবেশ করান ,দ্বিতীয় ঘরে আপনার নাম লিখুন .

বি :দ্র : UC Browser টি আপডেট করা না থাকলে  playstore থেকে আপডেট করে নিন  নাহলে ENTER CODE অপসন আসবে না 




*২*এরপর আপনার account এক্টিভ হবে এবং আপনার  এই ব্যালান্স এ ২৫০০ টাকার সাথে আরো ১৭০  টাকা যোগ হবে .

*৩* এবার আপনার বন্ধুদের UC Browser থেকে এই গেইম পেজে আসতে বলুন এবং 'Enter Code'  এ আপনার প্রাপ্ত কোড  টি প্রবেশ করাতে বলুন। সঠিক কোড প্রবেশ করালে আপনার ক্যাশবার সামনের দিকে অগ্রসর হবে।
পর্যাপ্ত সংখ্যক বন্ধুদের আমন্ত্রণ জানানোর পরে আপনি ৫০০০ টাকা পাবেন এবং এরপর টাকা পাঠানোর জন্য আপনার থেকে bkash নম্বর জানতে চাবে ।
NB : আপনাদের জন্য কষ্ট করে পোস্ট লিখলাম দয়াকরে আমার invitation কোড ব্যবহার করে আমারও উপকার করবেন .

March 17, 2017

শাওমির নতুন বাজেট বান্ধব ফোন Redmi 4A



আবারও নতুন বাজেট ফোন নিয়ে হাজির হল জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড শাওমি।

 Xiaomi Redmi 4A স্মার্টফোনটিতে রয়েছে অপারেটিং সিস্টেম Android Marshmallow v6.0.1। শক্তিশালী প্রসেসরের সঙ্গে ফোনটিতে দেয়া হয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, যার কারণে ফোনটি বেশ দ্রুত গতিতে কাজ করবে। ফোনটির ডিসপ্লে সাইজ বেশ বড়, 5.0 ইঞ্চি। এর ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল বিশিষ্ট, যার কোয়ালিটি তুলনামূলক খারাপ না।ডুয়াল সিম সহ ফোনটিতে ব্যবহার করা যাবে ২৫৬ জিবি মেমোরি কার্ড। Xiaomi Redmi 4A এর ব্যাটারি Lithium-ion 3120 mAh (non-removable), ফলে এটিতে চার্জ থাকবে অনেকক্ষণ।ফোনটির মূল্য মাত্র ৯,৯৯০ টাকা। তবে দেশের বিভিন্ন জায়গাভেদে এই বিক্রয়মূল্য কিছুটা ওঠা-নামা করতে পারে। প্রযুক্তিগত নানা সুবিধা এবং সাশ্রয়ী দাম বিবেচনা করলে ফোনটি আসলেই অস্থির। তাই বাজেট কম থাকলে Xiaomi Redmi 4A ফোনটি বিবেচনায় রাখতে পারেন। 

March 14, 2017

মাত্র ১৫০০০ টাকায় ইন্টেল কোর ,জেনুইন windows ল্যাপটপ !!!

যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড আই লাইফ ল্যাপটপ মাত্র ১৪,৯৯৯ টাকায়। ইনটেল কোয়াড কোর ও জেনুইন উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম সমৃদ্ধ সবচেয়ে স্লিম ল্যাপটপ পাওয়া যাচ্ছে দেশের বাজারে। শিক্ষার্থী ও কর্পোরেট এক্সকিউটিবদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপে ইন্টেল কোয়াড কোর প্রসেসর ও অরিজিনাল উইন্ডোজ ১০ রয়েছে। সহজে বহনযোগ্য ল্যাপটপটির ওজন মাত্র ১.২৫ কেজি। ১৫.৯ মি. মি পুরুত্ব, অত্যন্ত আকর্ষনীয় ডিজাইনের, স্লিম, সচ্ছ ও সম্পূর্ন এইচ ডি কোয়ালিটির ডিসপ্লে সংযুক্ত ল্যাপটপটি পাওয়া যাচ্ছে গ্রে, সিলভার ও গোল্ডেন কালারে।


১৪ ইঞ্চি এইচ ডি ডিসপ্লের এই ল্যাপটপ দিয়ে সকল ধরনের কাজ করতে পারবেন। এতে রয়েছে ৮০০০ এম এইচ ব্যাটারি, যার মাধ্যমে আপনি টানা ৮ ঘণ্টা চালাতে পারবেন। বহন করতে কোন ধরনের বাড়তি প্রেসার নেই, খুবই হাল্কা ও বহন যোগ্য। অফিস এর কাজ, যেমন এম এস ওয়ার্ড, এক্সেল, প্রেজেন্টেশন, ইমেইল ইত্যাদির কাজ সহজে করতে পারবেন। এস ডি কার্ড দিয়ে মেমোরি বাড়াতে পারবেন, এক্সটারনাল হার্ড ডিস্ক, পেন ড্রাইভ ও ব্যাবহার  করতে পারবেন। ২ জিবি রাম, ৩২ জিবি এস এস ডি স্টোরেজ + ক্লাউড ১০০০ জিবি ফ্রী।

 ল্যাপটপটিতে রয়েছে ২ টি ইউ এস বি পোর্ট টু, এইচ ডি এম আই ও এস ডি কার্ড পোর্ট। আপনার ক্রয় ক্ষমতার মধ্যে এই ল্যাপটপটি ঢাকার বি সি এস কম্পিউটার সিটি (আই ডি ভি ভবন), মাল্টিপ্লান সেন্টার, উত্তরা কম্পিউটার সেন্টার, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, বগুরা সহ, বি সি এস কম্পিউটার মার্কেটের অনুমোদিত ডিলারের শো রুমে পাওয়া যাচ্ছে। এ ছাড়া ও জেড এয়ার প্রও ল্যাপটপ টি কিস্তিতে কিনতে পারবেন পিকাবু ডট কম থেকে।

 I-Life Technology Inc যুক্তরাষ্ট্রের একটি বিখ্যাত প্রতিষ্ঠান, মানুষের জীবনকে সহজ ও গতিময় করার জন্য কোম্পানিটি, সম্প্রতি বাংলাদেশে যাত্রা শুরু করেছে। এর পণ্য গুলো যেমন ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট পিসি ইত্যাদি সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার, মিশর সহ পৃথিবীর প্রায় ৭০ টা দেশে পাওয়া যায়।

ধন্যবাদ।

-ইমরান জাকির

Post tag:
Laptop
I life laptop

March 03, 2017

Pendrive ফুল তারপরও Empty দেখাচ্ছে? সমাধান করে ফেলুন সহজেই

মাঝে মাঝে কিছু Software ও Hardware এর সমস্যার কারণে আমাদের কম্পিউটার Hard Drive Rocognize করতে ব্যর্থ হয়। তখন অনেক সময় USB drive full থাকলেও Empty দেখায় তখন বেশির ভাগ ব্যবহারকারীই চিন্তিত হয়ে পড়ে ও ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কারণ নেই।  নীচের পদ্ধতি গুলো অনুসরণ করুন তাহলেই এই সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাবেন। চলুন কাজের কথায় যাওয়া যাক। এ সমস্যা সমাধানের পদ্ধতি ২ টি।

পদ্ধতি ১:-

ধাপ ১ঃ  প্রথমেই আপনার USB Drive আবার কম্পিউটার এ লাগান এবং  ‘MY COMPUTER’ এ গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এরপর “Manage” এ ক্লিক করুন।

ধাপ ২ঃ  এখন আপনি ‘computer management’ এর মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে “Disk Management” অপশনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ  এখন আপনি আপনার USB Drive খুঁজে বের করুন এবং এর ওপর Right click করুন এবং ‘Change Drive Letters and Paths’ অপশন সিলেক্ট করুন।

ধাপ ৪ঃ  এখন আপনাকে Drive Letter Or path choose করতে বলবে সেখান থেকে আপনার Drive letter Choose করুন এবং OK বাটনে ক্লিক করুন।

ব্যস! কাজ শেষ। এখন আপনার USB DRIVE Remove করে আবার লাগান এবং চেক করুন যে যে ফাইল গুলো আপনার ড্রাইভে ছিল সেগুলো আছে কিনা। যদি ফাইল গুলো এরপরেও না Show করে তাহলে হতাশ হয়ে পোস্টদাতা কে গালাগালি দেয়ার দরকার নেই। কারণ পোস্ট দাতা বিকল্প ব্যবস্থাও রেখেছে আপনাদের জন্যে। নীচে বিকল্প পদ্ধতি স্ক্রীণশট সহ তুলে ধরা হল।

পদ্ধতি ২ঃ

ধাপ ১ঃ  প্রথমে ঝটপট ‘My Computer’ ওপেন করুন এবং “organize” এ ক্লিক করুন।

ধাপ ২ঃ  এখন “Organize” এ ক্লিক করার পর নীচে গিয়ে “Folder and search option.” এ ক্লিক করুন।

ধাপ ৩ঃ  এখন General Tab এর পাশে “view” Tab এ ক্লিক করুন।

ধাপ ৪ঃ এখন Advance Setting এর Box থেকে  “Hidden Files and Folders” অপশনটি খুঁজে বের করুন এবং সেখানে থেকে Show hidden files,folders and drives এ ক্লিক করুন, তারপর Apply বাটনে ক্লিক করুন।এরপর Ok তে ক্লিক করুন।
এখন আপনার Pendrive টি ওপেন করে দেখুন file গুলো দেখতে পাবেন।

ধন্যবাদ।

টেকনোলজি সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

-Showvik sarker
Post tag:
hide
Pendrive
pendrive hidden file
pc hidden file
how i unhidden hidden file
how i show hidden file of my PC

February 25, 2017

বিশ্বের সবচেয়ে দ্রুততম SD কার্ড উন্মুক্ত করলো sony


জাপানি প্রতিষ্ঠান সনি বিশ্বের সবচেয়ে দ্রুততম এসডি কার্ড উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এসএফ-জি সিরিজের এই এসডি কার্ডের রাইটিং স্পিড ২৯৯ এমবিপিএসের বেশি। রাইটিং স্পিড বাদেও এই কার্ডের রিড স্পিড ৩০০ এমবিপিএসের বেশি।
সনি জানিয়েছে, এই এসডি কার্ড পানি, তাপমাত্রা এবং এক্স-রে প্রতিরোধী। এছাড়াও এই স্পিডে অনেক বড় আকারের ফাইল খুব দ্রুততার সঙ্গে কম্পিউটারে স্থানান্তর করা যাবে। ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবির সংস্করণে পাওয়া যাবে এই কার্ড। তবে এই এসডি কার্ড কিনতে কত খরচ হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে সনি জানিয়েছে, এই এসডি কার্ড, বিশেষ করে ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরা ব্যবহারকারী এবং প্রফেশনাল ফটোগ্রাফারদের বাড়তি সুবিধা দেবে। এছাড়া এর দ্রুত রাইট স্পিড ডিজিটাল ইমেজ সেবায় সর্বাধিক কার্যদক্ষতা সমর্থন করবে।

সূত্র: দ্য ভার্জ, গ্যাজেট ৩৬০

Collected
Emran jakir

(Post Tag)
SD Card


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ