- প্রযুক্তির কথা বলে

Showing posts with label 112. Show all posts
Showing posts with label 112. Show all posts

March 30, 2017

ডুয়াল সেলফি ক্যামেরার চমক অপ্পো এফ৩ প্লাস-এ!


(Tech prokash) ক্রমেই গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে অপ্পো স্মার্টফোন। চীনের এই টেক জায়ান্ট দামের তুলনায় আকর্ষণীয় ডিজাইন আর দারুণ স্পেসিফিকেশনের ফোন দিয়ে জয় করেছে প্রযুক্তিপ্রেমীদের হৃদয়। অতি সম্প্রতি তারা ভারত-ভিত্তিক বাজারে এনেছে তাদের নতুন চমক অপ্পো এফ৩ প্লাস। এপ্রিলের ১ তারিখ থেকে বিক্রি শুরু হবে। ব্ল্যাক এবং গোল্ড রংয়ে শোভা পাবে দোকানে।
অপ্পোর ফোনগুলোতে কোনো না কোনো চমক থাকে। অপ্পো এফ৩ প্লাসের দারুণ এক ফিচার ডুয়ার সেলফি ক্যামেরা সেটআপ। একটি ১৬ মেগাপিক্সেলের ১/১.৩-ইঞ্চি সেন্সরের ক্যামেরায় যোগ হয়েছে এফ/২.০ অ্যাপারচার। অন্যটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা। প্রথমটিতে ৭৬.৪ ডিগ্রি কোণের লেন্স রয়েছে। আর দ্বিতীয়টিতে রয়েছে ১২০ ডিগ্রি কোণের লেন্স। আরো আছে অটোমেটিক ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি। অপ্পো জানিয়েছে, দুটো ক্যামেরার কোন লেন্সটি অলস পড়ে রয়েছে তা স্বয়ংক্রিয়ভাবে জানাবে ফোন নিজেই।
ফোনের হোম বাটনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আঙুলের ছোঁয়া পাওয়ার ০.২ সেকেন্ডের মধ্যে খুলে যাবে লক। ফিঙ্গারপ্রিন্ট অ্যাক্টিভেটেড অ্যাপ এবং কল শর্টকাট রয়েছে এতে।
ফোনের পেছনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৩৯৮ সেন্সর ক্যামেরা। এতে আছে আছে ১.৪ মাইক্রোন পিক্সেল, ডুয়ার পিডিএএফ, একটি এফ/১.৭ অ্যাপারচার এবং ডুয়ার এলইডি ফ্ল্যাশ।
অভ্যন্তরে ৬৪ জিবি স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে।
ব্যাটারিতেও রয়েছে আধুনিক প্রযুক্তি। ৪০০০এমএএইচ শক্তির ব্যাটারি মাত্র ৫ মিনিটের চার্জেও ২ ঘণ্টার টক টাইম দেবে। ৬ ইঞ্চির আইপিএস এলসিডি পর্দা, কোয়ালকম স্ন্যাপড্রাগন অক্টা-কোর ৬৫৩ প্রসেসর, ৪ জিবি র্যাম নিয়ে ফোনটি চলবে অ্যান্ড্রয়েড মার্শমেলো অপারেটিং সিস্টেমে।

দেশের বাজারে এটির দাম পড়বে 39,990 টাকা

Emran jakir

(Post Tag)
Oppo smartphone
Oppo f3+


March 17, 2017

শাওমির নতুন বাজেট বান্ধব ফোন Redmi 4A



আবারও নতুন বাজেট ফোন নিয়ে হাজির হল জনপ্রিয় চাইনিজ ব্র্যান্ড শাওমি।

 Xiaomi Redmi 4A স্মার্টফোনটিতে রয়েছে অপারেটিং সিস্টেম Android Marshmallow v6.0.1। শক্তিশালী প্রসেসরের সঙ্গে ফোনটিতে দেয়া হয়েছে ২ জিবি র‍্যাম এবং ১৬ জিবি ইন্টারনাল মেমোরি, যার কারণে ফোনটি বেশ দ্রুত গতিতে কাজ করবে। ফোনটির ডিসপ্লে সাইজ বেশ বড়, 5.0 ইঞ্চি। এর ব্যাক ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল বিশিষ্ট, যার কোয়ালিটি তুলনামূলক খারাপ না।ডুয়াল সিম সহ ফোনটিতে ব্যবহার করা যাবে ২৫৬ জিবি মেমোরি কার্ড। Xiaomi Redmi 4A এর ব্যাটারি Lithium-ion 3120 mAh (non-removable), ফলে এটিতে চার্জ থাকবে অনেকক্ষণ।ফোনটির মূল্য মাত্র ৯,৯৯০ টাকা। তবে দেশের বিভিন্ন জায়গাভেদে এই বিক্রয়মূল্য কিছুটা ওঠা-নামা করতে পারে। প্রযুক্তিগত নানা সুবিধা এবং সাশ্রয়ী দাম বিবেচনা করলে ফোনটি আসলেই অস্থির। তাই বাজেট কম থাকলে Xiaomi Redmi 4A ফোনটি বিবেচনায় রাখতে পারেন। 

February 25, 2017

বিশ্বের সবচেয়ে দ্রুততম SD কার্ড উন্মুক্ত করলো sony


জাপানি প্রতিষ্ঠান সনি বিশ্বের সবচেয়ে দ্রুততম এসডি কার্ড উন্মুক্ত করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এসএফ-জি সিরিজের এই এসডি কার্ডের রাইটিং স্পিড ২৯৯ এমবিপিএসের বেশি। রাইটিং স্পিড বাদেও এই কার্ডের রিড স্পিড ৩০০ এমবিপিএসের বেশি।
সনি জানিয়েছে, এই এসডি কার্ড পানি, তাপমাত্রা এবং এক্স-রে প্রতিরোধী। এছাড়াও এই স্পিডে অনেক বড় আকারের ফাইল খুব দ্রুততার সঙ্গে কম্পিউটারে স্থানান্তর করা যাবে। ৩২ জিবি, ৬৪ জিবি এবং ১২৮ জিবির সংস্করণে পাওয়া যাবে এই কার্ড। তবে এই এসডি কার্ড কিনতে কত খরচ হতে পারে সে বিষয়ে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে সনি জানিয়েছে, এই এসডি কার্ড, বিশেষ করে ডিএসএলআর এবং মিররলেস ক্যামেরা ব্যবহারকারী এবং প্রফেশনাল ফটোগ্রাফারদের বাড়তি সুবিধা দেবে। এছাড়া এর দ্রুত রাইট স্পিড ডিজিটাল ইমেজ সেবায় সর্বাধিক কার্যদক্ষতা সমর্থন করবে।

সূত্র: দ্য ভার্জ, গ্যাজেট ৩৬০

Collected
Emran jakir

(Post Tag)
SD Card


February 20, 2017

কোনো সফ্টওয়ার ছাড়াই রাইট করুন ডিভিডি

(টেক প্রকাশ) আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আপনাদের জন্য একটি অসাধারণ টিউন নিয়ে হাজির হলাম। হেডলাইন দেখে হয়ত অনেকেই বুঝে গেছেন টিউনটি কি নিয়ে।

আজকের টিউটরিয়াল টি হল কিভাবে Nero বা অন্য কোন সফ্টওয়ার ব্যবহার না করে আমাদের প্রয়োজনীয় কোন ডাটা  ডিভিডি তে সংরক্ষণ করে রাখব। এজন্য  শুধু একটি খালি ডিভিডি লাগবে।

প্রথমে আপনি আপনার কম্পিউটারের ডিভিডি রাইটারে খালি ডিভিডিটি ইন করান।


তারপর Burn files to disk এ Click করুন।

এখানে আপনি আপনার Disk title দিয়ে Next দিন।

ফরমেট হওয়ার জন্য অপেক্ষা করূন।
ফরমেট শেষ হলে নিচের চিত্রের মত আসবে।

এবার আপনে আপনার ডাটাগুলো কপি করে ডিভিডি তে পেস্ট করুন। অথবা আপনার ফোল্ডার টি তে রাইট ক্লিক করে আপনার ডিভিডি টি দেখিয়ে দিন। ফাইলগুলো কপি শেষ হবার পর আপনার ডিভিডিটি বের করে নিন। এই পদ্ধতিতে আপনি আপনার ডিভিডি থেকে ডাটাগুলো ডিলেট বা ফরমেট করে পুনরায় নতুন ডাটা রাখতে পারবেন।

Emran jakir

(পোষ্ট ট্যাগ)
DVD write
CD write without nero

January 15, 2017

বিনামূল্যে নিয়ে নিন, আপনার পিসির জন্য অতি গুরুত্বপূর্ণ কিছু সফ্টওয়ার





(টেক প্রকাশ) আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি একটি অসাধারণ টিউন নিয়ে আবার ও হাজির হলাম আপনাদের সামনে। হেডলাইন দেখে অনেকে হয়ত বুঝে গেছেন টিউন টি কি নিয়ে। পিসি ব্যাবহারকারীদের কাজে লাগবে এমন কিছু সফ্টওয়ার নিয়ে আজকের টিউন।

কম্পিউটার ব্যবহারকারীরা তাদের  প্রয়োজনে অ্যাডোবি রিডার, অফিস, ফায়ারফক্স, ক্রোমের মতো সফটওয়্যারগুলো ইনস্টল করে রাখেন। কিন্তু বেশ কিছু অপরিচিত সফটওয়্যার আছে, যা কম্পিউটার ব্যবহারকারীদের কাজে লাগতে পারে। প্রয়োজনীয় এই সফটওয়্যারগুলো আবার বিনা মূল্যেই পাওয়া যায়।  এরকম কিছু সফ্টওয়ার এর সাথে আপনাদের আজ পরিচিত করাব।

ডেক্সপট
ডেক্সপট হচ্ছে বিনা মূল্যের ভারচুয়াল ডেস্কটপ সফটওয়্যার। আপনার পিসিতে একাধিক ডেস্কটপ তৈরি করার প্রয়োজন পড়লে এই সফটওয়্যার কাজে লাগাতে পারবেন। এই সফটওয়্যার ব্যবহার করে একাধিক ভারচুয়াল ডেস্কটপ তৈরি করে নেওয়া যায় এবং স্ক্রিনের কাজের পরিসর বাড়ানো যায়। প্রতিটি ভারচুয়াল ডেস্কটপ আলাদাভাবে কাজ করতে পারে এবং প্রতিটির আলাদা ওয়ালপেপার, রেজুলেশন ও আইকন সেট করা যায়। এক ডেস্কটপ থেকে আরেক ডেস্কটপে যাওয়ার সহজ সুবিধাও আছে। এতে কাস্টমাইজ করার সুবিধাও আছে। মাউস ও কিবোর্ড শর্টকার্ট দিয়ে প্রতিটি ডেস্কটপে যাওয়ার সুবিধাও রয়েছে।
 ডাউনলোড করার লিংক

রেইনমিটার

উইন্ডোজে অপারেটিং সিস্টেমে ডেস্কটপ কাস্টমাইজেশন করার সুবিধা সীমিত। যাঁরা ডেস্কটপ কাস্টমাইজ করার সুবিধা চান, তাঁদের জন্য রেইনমিটার প্রয়োজনীয় একটি সফটওয়্যার হতে পারে। পুরো ডেস্কটপকে এ সফটওয়্যারটি ‘স্কিন’ হিসেবে রূপান্তর করে যাতে ব্যবহারকারী তাঁর সুবিধামতো উইজেট, নোট, অ্যাপ্লিকেশন যুক্ত করতে পারে। ডেস্কটপকে নিজের মতো করে সাজাতে রেইনমিটার কাজে লাগানো যেতে পারে। রেইনমিটার কমিউনিটি থেকে অসংখ্য স্কিন ডাউনলোড করে নেওয়ার সুযোগ রয়েছে। সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে রেইনমিটারের ওয়েবসাইট থেকে
রেইনমিটার ওয়েবসাইট

কিপাস

যাঁরা পাসওয়ার্ড মনে রাখতে পারেন না, তাঁদের জন্য প্রয়োজন এই সফটওয়্যারটি। নিরাপদে পাসওয়ার্ড সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হচ্ছে কিপাস। আপনার গুরুত্বপূর্ণ সব পাসওয়ার্ড এই সফটওয়্যারটিতে সংরক্ষণ করতে পারবেন এবং একটি মাস্টারপাসওয়ার্ড দিয়ে তা সুরক্ষিত রাখা যাবে। একবার লক করে দিলে এই পাসওয়ার্ড ডাটাবেজ নিরাপদ এলগরিদমের মাধ্যমে এনক্রিপটেড হয়ে যায় বলে সহজে ক্র্যাক করা সম্ভব নয়। এ সফটওয়্যারটি কম্পিউটারে পাসওয়ার্ড সংরক্ষণ করে ইন্টারনেটের সঙ্গে এর সম্পর্ক নেই। কিপাস সফটওয়্যারটি ডাউনলোড করা যাবে এর ওয়েবসাইট থেকে
কিপাস ওয়েবসাইট

রেকুভা

মনের ভুলে গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেললে আফসোসের শেষ থাকে না। ক্যামেরার মেমোরি কার্ড, ইউএসবি ড্রাইভ, কম্পিউটার রিসাইকেল বিন কিংবা এমপিথ্রি প্লেয়ার থেকে মুছে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারে রেকুভা সফটওয়্যারটিকে কাজে লাগানো যেতে পারে। এ সফটওয়্যারটি যদিও সব ফাইল ফেরত আনতে পারে না, তার পরও প্রয়োজনীয় অনেক ফাইল পুনরুদ্ধারে এ সফটওয়্যারটি কাজে দিতে পারে। রেকুভা ডাউনলোড করা যাবে এর নির্মাতা পিরিফর্মের ওয়েবসাইট থেকে
রেকুভা ওয়েবসাইট

রিভো আনইস্টলার

আপনার কম্পিউটারে কোনো ফাইল আনইনস্টল করার পরও কিছু ফাইল থেকে যেতে পারে। এর কারণে কম্পিউটারের গতিও কম হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে রিভো আনইনস্টলার সফটওয়্যারটি কাজে দেবে। এই সফটওয়্যার ইনস্টল করা হলে আনইনস্টল করা ফাইল স্ক্যান করে রিভো এবং কোনো ফাইল যদি আনস্টল করার পরও থেকে যায়, তা দূর করে এবং অন্য কোনো সমস্যা থাকলে তা দেখাতে পারে। এ সফটওয়্যারটি এক মাস বিনা মূল্যে ব্যবহার করা যাবে। ডাউনলোড করার লিংক
রিভো আনইস্টলার ওয়েবসাইট

-জিপ

যাঁরা জিপ ফাইল নিয়মিত ব্যবহার করেন, তাঁদের উইনজিপের চেয়ে আরও শক্তিশালী সফটওয়্যার দরকার হতে পারে। ফাইল আর্কাইভের সফটওয়্যার হিসেবে ৭-জিপ কাজে লাগাতে পারবেন। বিনা মূল্যের ওপেনসোর্স ৭-জিপ সফটওয়্যারটি সব ফরম্যাটের জিপ ফাইল তৈরি ও খোলার জন্য কাজে লাগানো যায়। ডাউনলোড করার জন্য যেতে পারেন  ,৭- জিপ ওয়েবসাইটটিতে
৭-জিপ ওয়েবসাইট

-ইমরান জাকির

(পোষ্ট ট্যাগ)
Computer softwear






          

January 01, 2017

কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, জেনে নিন।

(টেক প্রকাশ) আশা করি আপনারা সবাই ভাল আছেন।
অনলাইনে ঘরে বসে আয় করার অনেক উপায় আছে। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে ঘরে বসেই খুব সহজে কিছু টাকা উপার্জন করতে পারবেন। সম্প্রতি সময়ে অনলাইন থেকে টাকা উপার্জন করার মাধ্যম গুলির মধ্যে সবচেয়ে সহজ উপায় হলো YouTube এ ভিডিও আপলোড করে টাকা আয়। আপনিও খুব সহজেই YouTube থেকে টাকা উপার্জন করতে পারেন। আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে YouTube থেকে খুব সহজে টাকা উপার্জন করবেন।

ভিডিও তৈরীর জন্য আপনি দুটি উপায় অবলম্বন করতে পারেন। প্রথমটি হলো ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করে YouTube এ আপলোড এবং ২য়টি হলো কম্পিউটারের সাহায্য নিয়ে বিভিন্ন ভিডিও Editing এর মাধ্যমে ভিডিও তৈরি করে করে YouTube এ আপলোড। তবে ভিডিও তৈরির আগে একটি বিষয় মনে রাখতে হবে যে, আপনার ভিডিওটি অবশ্যই মজাদার বা শিক্ষনীয় ও ভালো মানের হতে হবে। কারও কোন ভিডিও নকল করে কিংবা সামান্য পরিবর্তন করে কাজটি করা যাবে না। তাহলে আপনি YouTube এর কাছে কপিরাইটের দায়ে পেসে যেতে পারেন।

বাংলাদেশ থেকে কি আয় করা সম্ভবঃ

এ বিষয়টি নিয়ে লেখার আগে আমি অনেক বাংলা সাইট Research করে দেখেছি। বিভিন্ন জন তাদের সাইটে বিভিন্ন চাতুরীর কথা লিখেছেন যে, কিভাবে বাংলাদেশ হতে YouTube এর মাধ্যমে টাকা উপার্জন করতে হয়। আসলে YouTube এর মাধ্যমে এখনো বাংলাদেশ থেকে টাকা উপার্জন করা সম্ভব নয়। কারণ বাংলাদেশে এখনো YouTube Monetization সাপোর্ট দিচ্ছে না। সে জন্য যে যতই চাতুরীর কথা বলুক না কেন সাধারণ কোন Channel দিয়ে ইউটিউব থেকে টাকা উপার্জন করা অাদৌ সম্ভব নয়। তবে আপনি যদি আপনার YouTube Channel টিকে ভালমানের একটি Channel হিসেবে YouTube এর কাছে প্রমান করতে পারেন তাহলে YouTube আপনাকে তাদের নিজে থেকে Monitization এর জন্য অফার করবে। কেবল তখনই আপনি বাংলাদেশ থেকে YouTube এর মাধ্যমে অনলাইন হতে টাকা উপার্জন করতে পারবেন।

কিভাবে আয় করবেনঃ

YouTube Channel তৈরীঃ প্রথমেই আপনাকে Gmail ID এর মাধ্যমে একটি YouTube Channel তৈরী করে নিতে হবে। YouTube.Com এ গিয়ে Gmail ID এর মাধ্যমে Signup করলেই আপনার YouTube Channel তৈরী হয়ে যাবে।
YouTube Partner হওয়াঃ তারপর বামপাশের অপশন হতে My Channel এ ক্লিক করলে আপনার YouTube Channel টি দেখতে পাবেন। আপনার Channel টির নামের উপরে Video Manager নামে আরেকটি অপশন দেখতে পাবেন সেটিতে ক্লিক করুন। এখন বামপাশের Channel অপশনে ক্লিক করার পর ডানে অনেক অপশন দেখতে পাবেন। সেখানে আপনার নামের পাশে থাকা Partner হতে মোবাইল নাম্বার দিয়ে Partner Verified করতে হবে। Partner Verified না করলে আপনার ভিডিও গুলিকে Monetized করতে পারবেন না।

ভিডিও আপলোড করাঃ এখন আপনার ভিডিওটি আপলোড করুন। আপলোড হওয়ার পর ভিডিওটির নিচের দিকে Monetized অপশন দেখতে পাবেন। এখানে Monetize with ads অপশনে ঠিক চিহ্ন দিয়ে দিলেই আপনার ভিডিওটিতে এখন থেকে Google বিভিন্ন বিজ্ঞাপন দেখাবে। তবে সাবধান কোন প্রকার কপি করা ভিডিও আপলোড করবেন না। তাহলে ইউটিউব যে কোন সময় আপনার Monetized অপশন Disable করে দেবে।

AdSense Apply করাঃ এখন আপনাকে আপনার YouTube Channel এর মাধ্যমে Google AdSense এর জন্য আবেদন করতে হবে। এই AdSense এর মাধ্যমে আপনি টাকা উত্তোলন করবেন। এখন আবার বামপাশের Channel অপশন হতে Monetization অপশনে ক্লিক করে ডানপাশে Enable Monetization বাটন হতে Monetization একটিভ করে নিতে হবে। তারপর নিচের দিকে How Will Paid নামে আরেকটি অপশন পাবেন। সেখানে associate an AdSense account এ ক্লিক করে Next ক্লিক করে আপনার Gmail ID এর মাধ্যমে লগইন করে যাবতীয় তথ্য দিলেই আপনার AdSense Request চলে যাবে। এখন ২-৩ দিনের মধ্যে আপনার AdSense Approve এর মেইল আপনার ইনবক্সে চলে আসবে।

কিভাবে এই আয় বাড়াবেনঃ
ভিডিওটির বর্ণনা দেয়াঃ নতুন ভিডিও আপলোড করার পর সাথে সাথে ভিডিওটি সম্পর্কে তার নিচে বর্ণনা দিয়ে দেবেন। তাহলে YouTube সহজে আপনার ভিডিওটি সম্পর্কে ধারনা পেয়ে যাবে। এতেকরে YouTube নির্ধারিত টপিক অনুযায়ী ভিজিটদের কাছে ভিডিওটি পৌছে দেবে।

নিয়মিত ভিডিও তৈরীঃ নিয়মিত নিত্য নতুন ভালমানের ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। তাহলে আপনার Channel টির Viewer বাড়তে থাকবে। আর Viewer বাড়া মানেই হচ্ছে আপনার আয় বেড়ে যাওয়া।

ভিডিও শেয়ার করাঃ ভিডিও পাবলিশ করার পর বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, যেমন-ফেইসবুক, টুইটার, গুগল প্লাস ইত্যাদি সাইটগুলিতে আপনার ভিডিও শেয়ার করতে পারেন।
ব্যাক লিংক তৈরীঃ আপনি যে বিষয় নিয়ে ভিডিও টিউটোরিয়াল বা ভিডিও তৈরী করছেন এরকম অন্য জনপ্রিয় সাইটগুলিতে আপনার ভিডিওটির লিংক দিয়ে দিতে পারেন। এতে করে সেখান থেকেও আপনার সাইটে প্রচুর ভিজিটর পেয়ে যাবেন।



collected
-ইমরান জাকির

পোষ্ট ট্যাগ
youtube income

December 09, 2016

মাল্টিমিডিয়া প্রজেক্টর সেট আপ করার পদ্ধতি



আজ আমরা জানবো কিভারে প্রজেক্টর সেট করতে এবং এর যত্ন নিতে হয়। প্রজেক্টর সেট করতে হলে আপনার যা যা লাগবে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার একটি প্রজেক্টর একটি প্রজেক্টর স্ক্রিণ প্রজেক্টরের পাওয়ার কেবল প্রজেক্টরের ভিজিএ কেবল একটি ভোল্টেজ ষ্ট্যাবিলাইজার/ইউপিএস (এটি আবশ্যিক নয় তবে প্রজেক্টরের মতো একটি দামী ডিভাইসের অধিকতর সুরক্ষার জন্য) আপনার কাছে এই জিনিসগুলো থাকলে আপনি প্রজেক্টরের সেট করতে রেডি। প্রথমে কম্পিউটার এবং প্রজেক্টরের সাথে সংযোগ করাতে হবে এবং প্রজেক্টরের মেইন পাওয়ার ভোল্টেজ ষ্ট্যাবিলাইজার/ইউপিএস এর সাথে করতে হবে। তারপর উপযুক্ত জায়গায় প্রজেক্টর স্ক্রিণটি স্থাপন করতে হবে। প্রজেক্টর মূলত আপনার মনিটরে যা দেখায় তা ই ফোকাস করে। প্রজেক্টরে দুটো কেবল সংযুক্ত হয়। একটি পাওয়ার কেবল এবং একটি VGA (Video Graphics Array) কেবল। আসুন আমরা দেখি একটি প্রজেক্টরের পেছনের অংশে কি কি থাকে,

এখানে উপরে যে হলুদ পোর্টটি দেখছেন সেটি হল সিডি বা ডিভিডি থেকে আস ভিডিও কেবল। যদি কম্পিউটার বাদে কোন সিডি বা ডিভিডি বা কোন ক্যামেরার সাথে প্রজেক্টরকে সেট করতে চান তাহলে এটি ব্যবহার করবেন। আর নীল যে PC IN লেখা পোর্টটি দেখছেন সেটি হল VGA (Video Graphics Array) কেবল। এর সংযোগ কম্পিউটারের CPU (Central Processing Unit) এর পেছনের VGA আউটপুট থেকে আসবে। যেখানে আমরা মনিটরের সংযোগ দেই সেখান থেকে।

আসুন এখন দেখি ভিজিএ কেবল। প্রজেক্টরের সাথে একটি এক্সট্রা VGA কেবল দেয়া থাকে। এটি দেখতে নীল রং এর এটির দুই দিকে একই দেখতে। যে কোন একদিকে অপরদিকে ব্যবহার করা যাবে। এই ভিজিএ কেবলটির একপ্রান্ত প্রজেক্টরে অপর প্রান্ত ল্যাপটপ বা ডেস্কটপে এবং পাওয়ার ক্যাবল ভোল্টেজ ষ্ট্যাবিলাইজার/ইউপিএস’এ লাগিয়ে প্রজেক্টর চালু করুন। এবার কম্পিউটার ও চালু করুন। প্রজেক্টরে নীল রং এসে থেমে থাকলেও সমস্যা নেই। অপেক্ষা করুন কম্পিউটার বুট করে ডেক্সটপে আসলেই প্রজেক্টরের প্রক্ষেপিত আলোতে তা ফুটে উঠবে। না আসলে কম্পিউটার থেকে এরপর প্রজেক্টরে লাইন পাওয়ানোর জন্য ল্যাপটপের FN কি চেপে উপরের F3 (ল্যাপটপ ভেদে ভিন্ন হতে পারে) চাপুন। দেখবেন প্রজেক্টরের স্ক্রিণে ছবি/লিখা/ভিডিও দেখা যাচ্ছে। FN Key কোথায় থাকে দেখুন। এবার প্রজেক্টরের সামনের লেন্সের উপরের নবটি আস্তে আস্তে ঘুরিয়ে এডজাষ্ট করে নিতে হবে। যাতে করে নিখুঁতভাবে ছবি/লিখা/ভিডিও স্ক্রিণে প্রদর্শিত হয়। এবার প্রজেক্টরের নিচে দেয়া পা এর মতো চাকাগুলো ঘুরিয়ে এবং প্রজেক্টরটি সাবধানে সামনে-পিছনে করে প্রয়োজনীয় মাপে স্ক্রিণে এডজাষ্ট করে নিন। প্রজেক্টরটির চালুর পর লক্ষ্য রাখবেন যেন এটির চারপাশ খোলামেলা থাকে যাতে করে এর গরম বাতাস সহজেই কুলিং ফ্যানের মাধ্যমে বেরিয়ে যেতে পারে। খুব বেশী প্রয়োজন না হলে একনাগাড়ে দীর্ঘ সময় প্রজেক্টর ব্যবহার করবেনা। এতে প্রজেক্টরের ল্যাম্পের আয়ু কমে যায়। একান্ত প্রয়োজন হলে ৩/৩.৫ ঘন্টা পর মাঝে ১০ মিনিট প্রজেক্টর বন্ধ রাখতে পারেন। প্রজেক্টরের কাজ শেষ হলে এটি বন্ধ করে সাথে সাথে ব্যাগে ঢুকাবেননা। এটি ঠান্ডা হতে ৫/১০ মিনিট সময় দিন। প্রজেক্টরের সামনের লেন্সে হাত দেবেন না। ধূলাবালি থাকলে নরম টিসু/কাপড় দিয়ে পরিষ্কার করুন। প্রজেক্টর যদি ফিজিক্যাল ড্যামেজ হয় যেমন- কোন অংশ ভেংগে যায়, পুড়ে যায় অথবা এর ওয়ারেন্টি ষ্টিকার তুলে ফেলেন। ওয়ারেন্টি থাকাকালীন সময়ে প্রজেক্টরে কোন ধরণের সমস্যা দেখা দিলে শুধু মাত্র বিক্রয়োত্তর সেবা প্রদানকারীর কাছে এটি নিয়ে যাবেন। অন্যকেউ এটি মেরামতের চেষ্টা করলে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যেতে পারে।

(collected)
-Emran jakir


Post Tag: 
setup projector
Multimedia projector


December 08, 2016

স্যামসাং নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি সি৭ প্রো।

Tech prokash

স্যামসাং নিয়ে আসছে তাদের নতুন স্মার্টফোন গ্যালাক্সি সি৭ প্রো। আগামী মাসে ফোনটি বাজারে ছাড়া হতে পারে। ফোনটির দাম রাখা হয়েছে ১৯৯ মার্কিন ডলার। এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
গ্যালাক্সি সি৭ প্রোতে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির ফুল-এইচডি ডিসপ্লে। রয়েছে স্ন্যাপড্রাগন ৬২৬ প্রসেসর ও ৪ জিবি র্যাম। ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ফ্রন্ট ক্যামেরা। সেলফিপ্রেমীদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে ফোনটির ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
ফোনটি চলবে অ্যানড্রয়েড ৬ দশমিক ০ দশমিক ১ মার্শম্যালো অপারেটিং সিস্টেমে। ফোনটিতে রয়েছে ৩০০০ এমএএইচের ব্যাটারি এবং কোয়ালকমের কুইক চার্জ ৩ দশমিক ০ প্রযুক্তি।

এ ছাড়া গ্যালাক্সি সি৫ প্রো স্মার্টফোনটির স্পেসিফিকেশনের ব্যাপারেও আগাম খবর জানিয়েছে এনডিটিভি। ফোনটিতে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৩ জিবি র্যাম।
গত বছরের মে মাসে বাজারে ছাড়া হয়েছিল স্যামসাং গ্যালাক্সি সি৭ স্মার্টফোনটি। ফোনটির ৩২ জিবি স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ৫৯৯ চীনা ইয়েন আর ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ৭৯৯ চীনা ইয়েন।
গ্যালাক্সি সি৭ স্মার্টফোনের সঙ্গে আরো ছাড়া হয়েছিল গ্যালাক্সি সি৫ স্মার্টফোনটি। ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ২০০ চীনা ইয়েন আর ৬৪ জিবি সংস্করণের দাম রাখা হয়েছিল দুই হাজার ৪০০ চীনা ইয়েন।

Emran Jakir

পোষ্ট ট্যাগ
Samsung galaxy c7

November 25, 2016

২০১৭ সালে যে সব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না।


(Tech Prokash) আশা করি আপনারা সবাই ভাল আছেন। সামাজিক যুগাযুগের অন্যতম মাধ্যম এখন  হোয়াটসঅ্যাপ , কিন্তু
নতুন বছর থেকে বেশ কিছু ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। অর্থাৎ আর মাত্র দু’মাস, এরপর থেকে বেশ কিছু স্মার্টফোন থেকে হাওয়া হয়ে যাবে হোয়াটসঅ্যাপ। ইতোমধ্যেই এ সংক্রান্ত মেসেজ পাঠানো শুরু হয়েছে ওইসব ফোনে।
সম্প্রতি বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে হোয়াটসঅ্যাপ। ওইসব ফিচার চালাতে অক্ষম বেশ কিছু ফোনের অপারেটিং সিস্টেম। কিন্তু কোম্পানি চাইছে, নতুন ফিচারসহ গ্রাহকদের কাছে যাক হোয়াটসঅ্যাপ। এক্ষেত্রে নকিয়া, ব্ল্যাকবেরির কয়েকটি সিরিজের ফোন, উইন্ডোজ ৭-এ চলা ফোনসহ বেশ কিছু ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ।
নতুন বছরের শুরু থেকে যেসব অপারেটিং সিস্টেম চালিত ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না সেগুলো হলো ব্ল্যাকবেরি ১০, নকিয়া এস ৪০, নকিয়া সিমবিয়ান এস ৬০, অ্যান্ড্রয়েড ২.১ ও ২.২, উইন্ডোজ ৭.১, আইফোন ৩জিএস বা আইওএস ৬।

-ইমরান জাকির

পোষ্ট ট্যাগ :
হোয়াটসঅ্যাপ
Whats app

November 07, 2016

গেম লাভাররা ডাউনলোড করতে পারেন এই সময়ের গেম color switch



আমরা সবাই কম বেশি গেম খেলতে ভালবাসি।কিন্তু playstore এ হাজার হাজার গেম এর মধ্য থেকে ভালো গেম গুলো বেছে নেয়া বেশ কঠিন l আর যাদের গেম খেলার নেশা তারা সবসময়ই নতুন নতুন ভালো গেম খোঁজ করেন  তাই আপনাদের জন্য নিয়ে এলাম আজ এক অসাধারণ গেম।

 গেমটির  একটি মজার ব্যাপার হল আপনি চাইলে গেমটি অফলাইন বা অনলাইনে খেলতে পারেন। প্লে স্টোর এখন অনেক অনলাইনের গেম আছে যা অফলাইনে খেলা যায় না। আপনার মোবাইলে যদি এমবি না থাকে তখন আপনি এই গেমটি অফলাইনে খেলতে পারবেন।

খুব বেশি বিস্তারিত লিখলাম না কিন্তু গেমটি খেলার সময় বুঝতে পারবেন এটি কত মজার গেম।  আপনার যে কোন ফ্রেন্ড কে  challenge করতে  পারেন এটিতে ,তাই মজার মাত্রটা আরো বেশি হবে l


গেমটির নাম হল - Color Switch
এই গেমটি 50 মিলিয়ন লোক ডাউনলোড করছে। গেমটির রেটিং পয়েন্ট 4.5।playstore এডিটর চয়েস লিস্ট এ আছে এটি l
গেমটি ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।

 ডাউনলোড লিংক 


পোস্ট ট্যাগ : 
color switch
game
Techprokash
new game

- Emran jakir


October 29, 2016

টিভির রিমোট বানিয়ে ফেলুন আপনার স্মার্টফোন কে


                               
{NB : যাদের মোবাইল IR Blaster নেই সেসব মোবাইলে এই apps কাজ করবে না ,IR Blaster আছে এমন কিছু ফোনের তালিকা নিচে দেয়া আছে }


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম এক অসাধারন টিউন নিয়ে। আজ আপনাদের দেখাবো আপনার স্মার্টফোনকে কীভাবে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন।

ধরুন আপনি আপনার কোন বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন। বন্ধরা তাদের পছন্দমত কোন চ্যানেল দেখছে। আপনি হঠাৎ আপনার এন্ড্রয়েড ফোনটা দিয়ে টিভিটা বন্ধ বা চ্যানেল পরিবর্তন করে দিলেন। তারা কিছুটা অবাক হবেন এবং হয়তবা ভাববে এটা কি করে সম্ভব। রিমোটতো তাদের হাতে।
এর জন্য আপনাকে প্রথমেই একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে।

এপ্লিকেশন টির নাম  Asmart Remote ir
সফ্টওয়ারটি নিচ থেকে ডাউনলোড করুন।
 এইখানে ক্লিক করুন

*ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন সফ্টওয়ার টি।

                                              

* সফটওয়্যার ওপেন করে এরপর add এ ক্লিক করুন।

                                         

এড এ ক্লিক করার পর tv,dvd,dslr সহ অনেক গুলো অপসন দেখাবে l   আপনি  টিভি সিলেক্ট করুন।

                                 

*টিভি তে ক্লিক করার পর, আপনি  কোন ব্র্যান্ড এর   টিভি কন্ট্রোল করতে চান সেটি সিলেক্ট করুন l

                                     

*samsung এ ক্লিক করার পর নিচের চিত্রের মত  আসবে। এখন আপনে আপনার টিভির ভলিউম বাড়ানো- কমানো- অফ অন এক কথায় সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার টিভির।


                                      

*সব কিছু ঠিক মত করে ও যদি আপনি টিভি কন্ট্রোল করতে না পারেন , সেইসময় আপনি মডেল চেঞ্জ করতে হবে। মডেল 1 যদি কাজ না করে মডেল 2 চেক করুন 2 কাজ না করলে 3 এইরকম আপনে 10 টা মডেল পাবেন।যে কোন একটা কাজ করবে।

* সেটআপ এর  পর ভলিউম বাড়ানো কমানোর অপসন সহ অন্য অপসন গুলো পেতে জানে বামে স্ক্রল করুন l

Ir Blaster আছে এমন কিছু smartphone :

2013
  • HTC One (M7)
  • HTC One Max
  • LG G2
  • LG G Flex
  • LG G Pro Lite
  • LG Optimus F6
  • LG Optimus G Pro
  • LG Optimus L9 II
  • Samsung Galaxy Note 3
  • Samsung Galaxy S4
  • Samsung Galaxy S4 Mini
  • Samsung Galaxy S4 Active
  • Samsung Galaxy Mega
  • Sony Xperia Z (Japanese version only)
  • Sony Xperia Z1 (Japanese version only)
  • Sony Xperia ZL (Discontinued)
  • Samsung Galaxy J
  • ZTE Nubia Z5S
2014
  • HTC One (M8)
  • Huawei Honor 6
  • Huawei Honor 6 Plus
  • LG G Pro 2
  • LG G2 Mini
  • LG G3
  • LG G3 S (Vigor)
  • LG L90
  • LG G Vista
  • LG Volt
  • Samsung ATIV SE
  • Samsung Galaxy Note 3 Neo
  • Samsung Galaxy Note 4
  • Samsung Galaxy Note Edge
  • Samsung Galaxy S5
  • Samsung Galaxy S5 Active
  • Samsung Galaxy S5 Duos
  • Samsung Galaxy S5 Mini
  • Samsung Galaxy S5 Duos
  • Samsung Galaxy S6
  • Samsung Galaxy S6 Edge
  • Xiaomi Mi 4
  • ZTE Grand Memo II LTE
  • ZTE Grand X Max
  • ZTE Nubia X6
  • ZTE Nubia Z7
  • ZTE Nubia Z7 Max
2015
  • HTC One (M9)
  • HTC One M9+
  • Huawei Honor 7
  • LG G Flex 2
  • LG G4
  • LG V10
  • Medion P10341 (ALDI)
  • Oppo Mirror 5
  • Oppo Mirror 5s
  • Samsung Galaxy S6
  • Samsung Galaxy S6 Active
  • Xiaomi Redmi Note 2
  • ZTE Grand X Max+
  • ZTE Nubia Z9
  • Xiaomi Mi 4C
  • Gionee Marathon M5
  • Xiaomi Redmi Note 3
  • Xiaomi Redmi 3
  • Letv Le 1s
  • Letv LeMax
  • Lenovo Vibe X3
  • Panasonic P55 Novo
2016

2011
  • Motorola Xyboard
  • Sony Tablet S
2012
  • Samsung Galaxy Note 10.1
2013
  • Samsung Galaxy Note 8.0
  • Samsung Galaxy Note 10.1 2014 Edition
  • Samsung Galaxy Tab 3 8.0
  • Samsung Galaxy Tab 3 10.1
  • Sony Xperia Tablet Z
2014
  • Samsung Galaxy Tab Pro 8.4
  • Samsung Galaxy Tab Pro 10.1
  • Samsung Galaxy Tab S 8.4
  • Samsung Galaxy Tab S 10.5
  • Samsung Galaxy Tab 4 7.0
  • Sony Xperia Z2 Tablet
  • LG G Pad 7
  • LG G Pad 8.3
  • LG G Pad 10.1
  • Medion Lifetab S7852
  • alcatel Pixi 7



- Emran Jakir


পোস্ট ট্যাগ :

smart tv remote
use android as smart tv remote 

October 21, 2016

Gaming pc বানাতে কেমন খরচ হয় ? কেমন configuration চাই gaming পিসির জন্য ???


 (টেক প্রকাশ) আমরা সবাই কম বেশি, গেমিং পিসির কথা জানি। তারপর ও এইটা নিয়ে আমাদের রয়েছে অনেক ভুল ধারনা। 

আমরা অনেকেই মনে করি  গেম খেলার উপযোগী  পিসি মানেই ৮০-৯০ হাজার টাকার পিসি 
এইটা মোটেই ঠিক নয়। 32-35 হাজার টাকা দিয়ে মোটামুটি সব ধরনের গেম সাপোর্ট করে এমন মানের গেমিং পিসি হয়।


টেক প্রকাশ

শুধু আপনাকে জানতে হবে গেমিং এর জন্য কি ধরনের কনফিগারেশন দরকার l

পিসি বানানোর সময় যেসব বিষয়ে লক্ষ্য রাখবেন :

* Processor : আমরা সবাই মনে করি গেমিং পিসি মানেই core-i7। এটা ঠিক নয়, core i7 একটি গেমিং পিসির চাহিদা চেয়ে অনেক বেশি ক্ষমতাসম্পন্ন। বর্তমান যুগের আধুনিক গেম খেলার জন্য একটি লেটেস্ট core i5 চাহিদা চেয়ে অনেক বেশি পারফর্ম করে। এমনকি core i3  প্রসেসর দিয়ে ভাল মানের গেম খেলা সম্বভ। এমনকি আপনি ডুয়াল কোর প্রসেসর দিয়েই বর্তমান বাজারের প্রায় সব গেম চালাতে পারবেন l তাই প্রসেসর কেনার জন্য আপনাকে ৩০-৩৫ হাজার খরচ না করে ৫-৯ হাজার এ সীমাবদ্ধ থাকাই ভালো l 

* Ram :অনেকেরই ধারণা  যত বেশি তত বেশি পারফমেন্।কথাটা পুরোপুরি ঠিক নয় 
। একটি গেম খেলার উপযোগী  পিসির র্যাম চাহিদা হয় 4 জিবি থেকে৬ জিবি ।  কিন্তু এর মানে এই নয় 10-12-16 জিবি রেম ছাড়া গেমিং পিসি হয় না। তবে 4 জিবি ddr4 র্যাম কেনার চেষ্টা করবেন যেটি পেতে পারেন ২৫০০ টাকার ভিতরেই l 


*Graphics Card :
বর্তমানে বাজারে ৩থেকে ৮০ হাজার টাকা দামের গ্রাফিক্স কার্ড আছে l গ্রাফিক্স কার্ড এর কোয়ালিটির শেষ নেই ,যারা মূলত গ্রাফিক্স design অথবা ভিডিও এডিটিং করে তাদের উন্নত গ্রাফিক্স এর চাহিদা বেশি l কতটুকু ঝকঝকে অথবা স্মুথ গ্রাফিক্স চান সেটি নির্ভর করে একান্ত আপনার উপর l
২ জিবি ddr3 গ্রাফিক্স হলেই মোটামুটি সব গেম খেলা যাবে কিন্তু স্মুথ পারফরমেন্স এর জন্য ২ জিবি DDR5 গ্রাফিক্স কেনাই ভালো l সর্বনিন্ম সরে চার থেকে সাত হাজার টাকার মধ্য এধরনের গ্রাফিক্স কার্ড পাওয়া যায় l

*মাদারবোর্ড : 

গেমিং করার জন্য প্রসেসর ও গ্রাফিক্স কার্ড এর উপর ভিত্তি করে সাধারণ মানের mother board  দিয়ে গেম খেলা যায় l তবে হ্যা উন্নত মানের প্রসেসর, গ্রাফিক্স কার্ড বা খুব বেশি পরিমান র্যাম  এর জন্য ভাল মানের মাদারবোর্ড অবশ্যই দরকার। তবে সারে সাত থেকে সরে আট হাজারেই  6th  জেনারেশন প্রসেসর সাপোর্টেড  গেমিং মাদারবোর্ড পাবেন l যেমন অসুস এর B150M pro

অনন্য : মনিটর ,ইউপিএস ,সাউন্ড বাক্স কেসিং ইত্যাদি সর্বনিন্ম ১২ থেকে ১৫ হাজারেই পাবেন l


Post Categories :

Gamming Pc price in Bd

computer Corner

computer price

computer configuration

Tech prokash

- ইমরান জাকির

October 07, 2016

Clash of Clan সহ supercell এর সব গেমগুলো জিপিতে খেলুন কোন প্রকার ডাটা চার্জ ছাড়া।

TECH PROKASH
আমরা সবাই কম বেশি Clash of Clans, Clash Royale এবং Boom Beach খেলে থাকি, কিন্তু এর জন্য আমাদের অনেক এম বি খরচ করতে হয় । কিন্তু গ্রামীনফোন আপনাদের কথা চিন্তা করে, আপনাদের জন্য  Supercell এর Clash of Clans, Clash Royale এবং Boom Beach গেম ফ্রী খেলার ব্যবস্থা করেছে I

আসুন এবার দেখে নেই কিভাবে আপনি এই গেম গুলো ফ্রীতে চালাতে পারবেন ।
প্রথমেই আপনাকে Data Eye সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে ।
ডাউনলোড করতে নিচে ক্লিক করুন
  DOWNlOAD DATA EYE

ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করুন । তারপর অ্যাপ্সটি খুলুন , এবার দেখুন (Servics Status) নিচে ১টা On/off বাটন আছে সেটাতে ক্লিক করে অন করুন ।
এখন দেখুন ডান পাশে উপরের দিকে অফার লেখা আছে।অফার লেখায় ক্লিক করুন।
তারপর মাঝের দিকে "Free Supercell Game Bundle " লেখায় ক্লিক করুন।এখন একবারে নিচে  "Activate" লেখায় ক্লিক করলেই কাজ শেষ।
"Free Offer Activated" দেখাবে।
এখন নিশ্চিন্তে "Supercell " এর সব গেম ফ্রীতে খেলতে থাকুন।
প্রতিদিন এইভাবে অফার এ্যাকটিভ করে খেলতে থাকুন।
[বিঃ দ্রঃ - "Clash of Clan" এর আইডি পরিবর্তন করতে গেলে সিমে টাকা বা এম বি থাকলে কেটে নিবে।]

- ইমরান জাকির

- Tech Prokash

  

September 17, 2016

ইউটিউব ভিডিও ফাইলকে অডিও আকারে ডাউনলোড করুন সফটওয়্যার ছাড়াই

Youtube থেকে সাধারণত আমরা ভিডিও ফাইল দেখি এবং ডাউনলোড করি। কিন্তু কিছু ফাইল আছে যেগুলোর শুধুমাত্র অডিও প্রয়োজন কিংবা ভিডিও এর ততটা প্রয়োজন নেই। আমরা সাধারনত ইউটিউব থেকে   কোন কিছু  ডাউনলোড করতে হলে নানারকম অ্যাপ ইউজ করে থাকি।
আর অ্যাপ ছাড়া কিভাবে ইউটিউব থেকে ডাউনলোড করতে হয় তা নিয়ে আমি আগে ১ টা পোস্ট করেছিলাম। আগের পোস্ট টা দেখতে নিচের লিংক এ যান।
এখানে ক্লিক করুন
কিন্তু অ্যাপ দিয়ে ইউটিউব থেকে অডিও গান আনলে আমরা ভাল সাউন্ড পাই না।
তাই কিভাবে High Quality অডিও ডাউনলোড করতে হয় ইউটিউব থেকে তা আজ বলব।
প্রথমে আপনে আপনার  ফোন এর যে কোন একটি BROWSER থেকে youtube.com লিখে ইন করুন।  তারপর যে গান টি আনতে চান সেই গানটি সার্চ করুন। গানটি আসার পর Enter address থেকে  address কপি করুন।
তারপর  এই লিংক এ ইন করুন । একটি পেইজ আসবে, সেখানে আপনে  আগের কপি করা address বারে paste করুন। আর ডাউনলোড করুন High Quality mp3। ধন্যবাদ
  
#ইমরান জাকির





September 10, 2016

পাওয়ার বাটন ছাড়াই কিভাবে কিবোর্ড দিয়ে আপনার পিসি On করবেন

কিবোর্ড দিয়ে কিভাবে কম্পিউটার অন করতে হয় তা আজকে আপনাদের দেখাব।
কম্পিউটার চালু করতে হলে সিপিইউয়ের পাওয়ার বাটনে চাপ দিতে হয়। কিন্তু কোনো কারণে কম্পিউটারের সিপিইউ পাওয়ার বাটন হঠাৎ করে নষ্ট হয়ে গেলে কম্পিউটারটি অচল হয়ে পড়ে। এ ধরনের সমস্যায় পড়লে সিপিইউ পাওয়ার বাটন নিয়ে মাথা না ঘামিয়ে সহজেই কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করা সম্ভব। 
যেভাবে On করবেন : প্রথমে power button চেপে পিসি ওন  করুন এরপর কম্পিউটার চালু হচ্ছে এ অবস্থায় কিবোর্ড থেকে Delete বাটন চেপে ধরতে হবে। কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Power Management Setup চাপতে হবে। তারপর Power on My Keyboard নির্বাচন করে আবার Enter চাপতে হবে। এরপর Password দিয়ে আবারও Enter চাপতে হবে। Password দেওয়ার সময় কিবোর্ড থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি ' কি' নির্বাচন করতে হবে। সবশেষে কিবোর্ড থেকে [F10] বাটনটি চেপে বের হয়ে আসতে হবে। এরপর থেকে নিজের নির্বাচিত 'কি' চাপ দিয়ে খুব সহজেই কম্পিউটারটি যে কোনো সময় চালু করা যাবে। 
বি: দ্র: এই সিস্টেম শুধু গিগাবাইট মাদারবোড এ কাজ করবে। অন্য মাদারবোড এ কাজ করতে পারে আবার না ও করতে পারে। 

# ইমরান জাকির

September 08, 2016

কোনো সফটওয়্যার ছাড়াই লক করে রাখুন আপনার পেনড্রাইভ


পেনড্রাইভের সুরক্ষার জন্য পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকে। আর এজন্য পোহাতে হয় অনেক সমস্যা। কিভাবে পেনড্রাইভ এ পাসওয়ার্ড দিতে হয় তা নিয়ে এই টিউন।


কার্যপদ্ধতি :
*প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের ওপর  রাইট বাটন ক্লিক করুন।

* এবার ক্লিক করুন Turn on BitLocker লেখা অংশে। এরপর Use a Password to unlock the drive অংশে টিক চিহ্ন বসিয়ে Type your Password ঘরে ইচ্ছামত পাসওয়ার্ড বসান (সর্বনিন্ম ৮ সংখ্যা )  Retype your Password লেখা ঘরে একই পাসওয়ার্ড দিয়ে Next লেখা অংশে ক্লিক করুন।

*এবার Save the Recovery key to a file লেখা অংশে ক্লিক করে ফাইলটি সেভ করুন। এরপর Use Encrypting বাটনে ক্লিক করে ১০০ শতাংশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

* এবার কম্পিউটার থেকে পেনড্রাইভটি খুলে আবার প্রবেশ করালে দেখাবে পেনড্রাইভটি লক হয়েছে।


 পেনড্রাইভে কিভাবে লক করতে হয় তা দেখেছেন,এখন কিভাবে পেনড্রাইভের লক  খুলবেন দেখে নিন :
প্রথমে মাই কম্পিউটারে ঢুকে পেনড্রাইভের ওপর  রাইট বাটন ক্লিক করে Man as Bit locker এ যাবেন, যাওয়ার পর ওইখানে কিছু অপশন দেখতে  পাবেন, ওই অপশন গুলোর ভিতর  Turn off bit locker আছে। এই অপশন ইউজ করে আপনে পেনড্রাইভের  লক খুলতে  পারবেন। 

লিখেছেন - ইমরান জাকির।
 

August 26, 2016

হারিয়ে যাওয়া মোবাইল খুজে বের করুন ফোন ট্র্যাকিং করে

স্মার্টফোন চোরের সংখ্যা দিন দিন বাড়ছেই , স্মার্টফোন চুরি ঠেকাতে গুগল চালু করেছে এক অভিনব নতুন ডিভাইস ট্র্যাকিং সিস্টেম এর। আপনারা অনেকে এই ব্যাপারে আগেই জেনেছেন।
মুলত এই সিস্টেম এর মাদ্ধমে আপনি আপনার হারিয়ে যাওয়া এন্ড্রয়েড ডিভাইস টি অতি সহজে খুজে পাবেন এবং ডিভাইস টি কোথায় আছে তা অনলাইন এ রিয়েল টাইম লোকেশন দেখতে পারবেন এবং আপনার গার্লফ্রেন্ড এরও খোঁজ খবর রাখতে পারবেন খুব সহজেই
এছারাও ডিভাইস এ থাকা সকল ডাটা মুছে দেয়া, ডিভাইস লক করা ও এলার্ম বাজাতে পারবেন আপনার হারিয়ে যাওয়া ডিভাইস এ । এক কথায় আপনার হারিয়ে যাওয়া ডিভাইস টি ফিরে পাবেনই এই গুগল এর নতুন সিস্টেম এর মাদ্ধমে ।
   কিভাবে গুগল ফোন ট্র্যাকিং অন করবেন ?
১) প্রথমে আপনার ডিভাইসের অ্যাপ ড্রয়ারে থাকা Google Settings এ যান।
২) এখন Google Settings এর লিস্টে আপনি Android Device Manager অপশন পাবেন। অপশনটি সিলেক্ট করুন।
৩) এবার আপনি নিচের ছবির মত আরো দুটি অপশন পাবেন। Locate this device remotely এবং Allow remote lock and data factory reset. সাধারনত দ্বিতীয় অপশনটি আনচেক করা থাকে। আপনি যদি দ্বিতীয় অপশনটি অন/চেক করে দেন তাহলে আপনার ডিভাইস হারিয়ে বা চুরি হয়ে গেলে আপনি ডিভাইস ম্যানেজারের সাহায্যে ডিভাইসের সব ডাটা মুছে দিতে পারবেন এবং ডিভাইসটি লক ও করে দিতে পারবেন।
৪) এখন কোন কারণে যদি আপনি আপনার অ্যাপ ড্রয়ারে Google Settings খুজে না পান তাহলে চিন্তার কোন কারণ নেই। আপনি ডিভাইস ম্যানেজার আপনার ডিভাইসের Security সেটিংস্ এ যেয়ে ও অন করতে পারবেন।
৫) Security সেটিংস্ এ যাওয়ার পর Device Administrators সিলেক্ট করুন। তারপর Android Device Manager অপশনটি মার্ক করে দিন।
এখন আপনার কাজ শেষ চোর ধরবেন এখন মনের সুখে
ডিভাইস ম্যানেজারে যদি আপনার ডিভাইসটি না দেখায় অথবা Unknown Location দেখায় তাহলে যা করবেন-
১) আপনার ডিভাইসের প্লে স্টোর অ্যাপ আপডেট করে নিন।
২) এবার অ্যাপ ড্রয়ার থেকে Google Settings>Android Device Manager এ যেয়ে Allow remote factory reset অপশনটি আনচেক করে দিন।
৩) এবার আপনার ডিভাইসের Settings>Apps > All > এ যেয়ে Google Play services ওপেন করেন এবং ডাটা ক্লিয়ার করে দিন।
৪) এবার পুনরায় অ্যাপ ড্রয়ার থেকে Google Settings এ যেয়ে Allow remote factory reset অপশনটি চেক করে দিন।
৫) আপনার ডিভাইসটি রিস্টার্ট/রিবুট করুন।
মনে রাখবেন আপনার ডিভাইসটি যদি হারিয়ে যাওয়ার পর অফ থাকে তাহলে Android ডিভাইস ম্যানেজার কাজ করবে না। কিন্তু ডিভাইসটি চালু করলেই এটি কাজ করবে।

August 25, 2016

Adobe Photoshop দিয়ে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন


অনক সময় দেখা যায় সুন্দর একটা ছবি তুললেন কিন্তু খারাপ ব্যাকগ্রাউন্ডের জন্য ছবিটা দেখতে ভালা লাগছেনা। সেইক্ষেত্রে ফটোশপ দিয়ে খুব সহজেই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেন্জ করতে পারেন। এবং ছবিটা আরো সুন্দর করে তুলতে পারেন।আপনি এটা করতে পারলে অন্য যে কোন ব্যাকগ্রাউন্ড এ ছবি লাগাতে পারবেন
আসেন শুরুকরা যাক………।।


প্রথমে Adobe Photoshop ওপেন করুন। আপনার কাংক্ষিত ছবি ওপেন করুন ।
file>>open>> (কম্পিউটার এর কোথায় আপনার ছবি আসে। আমি আমার ছবিটা নিলাম।
কি বোর্ড থেকে P চাপুন অথবা টুলবার থেকে pen tool সিলেক্ট করুন।
এবার ছবি select করা শুরু করতে হবে। পেন দিয়ে ছবির একপাশ থেকে সিলেক্ট করা শুরু করতে হবে । নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য zoom করতে হবে। ctrl চেপে ধরে + (প্লাস) চেপে zoom করবেন। আবার ctrl চেপে ধরে (-) মাইনাস চাপলে zoom out হবে।
কোথাও যদি গোল বা বাঁকা থাকে (যেমন মাথা গোল, কাধ বাঁকা) তাহলে মাউস বাটন চেপে ধরে নড়ান তাহলে বাঁকা হবে । তারপর লাস্ট পয়েন্ট এ altr চেপে ধরে মাউস এর left বাটন চাপুন (লাল গোল দাগ দেওয়া) । এ ভাবে পুরো ছবি সিলেক্ট করুন। সিলেক্ট করা হয়ে গেলে কি বোর্ড থেকে Enter কি চাপেন।
এরপর উপরের মেনু বার এ select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন একটা বক্স আসবে
FeatherRadius 1.4দিন
এরপর উপরের মেনু বার এ Edit>>Cut এ ক্লিক করুন.
এরপর উপরের মেনু বার থেকে File> New>এ ক্লিক করুন তারপরে একটা উইন্ডো আসবে এখানে আপনার পছন্দ মত ছবির সাইজ ঠিক করে নিয়ে ok দিন
আবার উপরের মেনু বার এ Edit>>paste এ ক্লিক করুন আপনার কাংক্ষিত ছবিটা আসবে। ( কি বোর্ড থেকে Ctrl +V চাপেন )
এবার নুতন একটা লেয়ার নিন নিচে দেখুন
এবার যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন সেটা ওপেন করুন। প্রথম ছবিটার উপরে টেনে নতুন ছবিতে ছেড়ে দিন ।
যদি ছবিটা ব্যাকগ্রাউন্ড এর তুলনায় বেশি বড় হয় তাহলে মেনু বার থেকে Edit> Free Transfarm এ ক্লিক করুন (কি বোর্ড থেকে Ctrl+T চাপুন) যেকন এক মাতা ধরে ছোট করুন (shift ধরে ছোট করবেন এতে আসল size ঠিক থাকবে) নিচে দেখুন
ছবি তো কাটা হল কিন্তু ব্যাকগ্রাউন্ড এর উজ্জলতার সাথে কাটা অংশ মিলছে না  তাই প্রথমে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট করুন । ( আপনার যদি এই লেয়ার বক্স না থাকে তাহলে মেনুবার এ window>>layer এ ক্লিক করুন। )
এবার মেনুবার এ image >>adjustment>Brightness/Contrast এ ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে । Brightness আর Contrast কমে বা বাড়িয়ে ব্যাকগ্রাউন্ড এর উজ্জলতা ঠিক করুন।

 লিখেছেন ঃ ইমরান জাকির
Top ten technology site bd techbee 

August 23, 2016

Team viewer দিয়ে এক জায়গায় বসেই অন্য কম্পিউটার অনায়াসে নিয়ন্ত্রণ করুন

টিমভিউয়ার(Teamviewer) কিঃ 
টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে!

প্রথমেই চলে যান টিমভিউয়ারের অফিশিয়াল সাইটে www.teamviewer.com এ। সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নিন TeamViewer softwareটি। তারপর ইন্সটল দিয়ে ওপেন করুন…
ওপেন করলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন-


ধরুন আপনার এবং আমার উভয়ের কম্পিটারেই এই সফটওয্যারটি ইন্সটল দেয়া আছে। এখন ধরুন আমি আপনার কম্পিউটারে ঢুকে কোন একটা কাজ করতে চাই তখন আপনি আমাকে আপনার software এ দেখানো Your id এবং Password দিবেন। আর তা আমি আমার software এর Parent id তে দিব এবং তারপর পাসওয়ার্ড চাইলে আপনার দেয়া সেই পাসওয়ার্ডটি দিব। ব্যাস আমি ঢুকে যাবো আপনার কম্পিউটারে। তারপর সেখানে আমি কাজ করে দিতে পারবো। আবার ঠিক একই পদ্ধতিতে আমি আপনাকে ইউজার পাস দিলে আপনি আমার কম্পিউটারে ঢুকে কাজ করে দিতে পারবেন।আর এই আইডি পাসওয়ার্ড সব সময় এক থাকবে না, আপনি যতবার নেট কানেক্ট করবেন ততবার নতুন নতুন আইডি আর পাস পাবেন। বর্তমানে টিমভিউয়ারের মোবাইল এ্যাপও আছে যা দিয়ে আপনি অন্যের পিসিতে এভাবে ঢুকতে পারবেন।আশাকরি টিমভিউয়ার ব্যাবহার করে আপনারা গ্রুপওয়ার্ক ভালোভাবে করতে পারবেন।

এছাড়াও ফাইল ট্রানস্ফার এর জন্য  ব্যাবহার করতে পারবেন। আগে ফাইল ট্রান্সফার বলতেই ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হবে এইটা বুঝে নিতাম। বর্তমানে আমরা যারা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন ইউস করি তারা হয়তে বুজে গেছেন আমি কিসের কথা বলেতে চাইছি! হ্যা তা হল ওয়াফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার! আর এই ট্রান্সফার কে আরো শক্তিশালি করার জন্য অনেক ডেভেলপার তৈরি করেছে সফটওয়ার। আমার থেকে যেটা সবচেয়ে ভাল লাগে তা হল ShareIT. এটা প্রায় সব ফ্লাটফর্মে চলে।
এখন কথা হচ্ছে উপরে আমি যেগুলোর নাম বলেছি তা শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন! তাহলে যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার!

এছারাও team viewer   এ   রয়েছে  voice call  ,এবং  chating  সুবিদা।

লিখেছেন ঃ সৌভিক এবং জাকির

August 21, 2016

P6 থেকে তিন গুন বেশি প্রসেসিং স্পীডের symphony P6 pro

সিম্ফনি পি৬ হ্যান্ডসেটটির জনপ্রিয়তার হাত ধরে এবার কোম্পানিটি বাজারে নিয়ে এলো থ্রি জিবি র্যাম এর পি৬ এর প্রো (প্রফেশনাল) ভার্সন। আসুন দেখে নেয়া যাক এই স্মার্টফোন টির বিশেষ বিশেষ ফিচারগুলো।
সিম্ফনি পি৬ হ্যান্ডসেটটির জনপ্রিয়তার হাত ধরে এবার কোম্পানিটি বাজারে নিয়ে এলো থ্রি জিবি র্যাম এর পি৬ এর প্রো (প্রফেশনাল) ভার্সন। আসুন দেখে নেয়া যাক এই স্মার্টফোন টির বিশেষ বিশেষ ফিচারগুলো।
ডিসপ্লেঃ
প্রথমেই শুরু করা যাক P6 Pro এর ডিসপ্লে দিয়ে এর ৫.৫” এইচডি ডিসপ্লে যথেষ্ট শার্প তবে। ফূল এইচডি  থেকে এর ডিসপ্লে শার্পনেস অনেক ভালো। এর IPS ডিসপ্লে যে শুধুই উজ্জ্বল তাই নয় এর কালার স্যাচুরাশন ও মুগ্ধ করবার মতন । এর বিল্ড ও বেশ প্রশংসনীয় । এত বড় স্ক্রীন এর ফোন হওয়া সত্তেও এর স্ক্রীন টু বডি রেশিও এর কারনে ফোন টি কে খুব সহজেই হাতে ধরা যায় ।
ব্যাটারিঃ
স্মার্টফোন টিতে ২৫০০ mAh এর রিমুভাল ব্যাটারি আছে যদিও ব্যাটারি আরও বেশি হলে ফোনটি আরও অসাধারন হয়ে উঠতে পারত । তবে তা সত্ত্বেও ফোনটি তে ৪৫০ ঘণ্টা স্ট্যান্ড বাই আর ৮.৫ ঘণ্টা ৩জি তে টক টাইম এর কথা ওয়েবসাইট এ উল্লেখ করা আছে।
প্রসেসরঃ
ফোনটিতে আছে 1.3 Ghz কোয়াড কোর 64bit প্রসেসর যা গেমিং , হাই লেভেল অ্যাপ্লিকেশান এর জন্য খুবই চমৎকার । আর তার সাথে রয়েছে রয়েছে ৩জিবি র্যাম, যা অনেক ইন্টেন্সিভ গেম কিংবা অ্যাপ্লিকেশান এর জন্যে পর্যাপ্ত।
পারফর্মেন্সঃ
৩জিবি র্যাম হওয়াতে ইউজার ফোনটি তে একসাথে চালাতে পারবে অনেক গুলো এ্যাপস। যারা সাধারণত হেভি মাল্টিটাস্কিং করেন – তাদের জন্যে P6 Pro 3GB একটি আদর্শ ফোন হতে পারে। এর Mali T720 GPU ও প্রশংসা করবার মতন।
ক্যামেরাঃ
এবারে ফোনেটির ক্যামেরায় আসা যাক – রিয়ার ক্যামেরা হিসেবে P6 Pro 3GB তে 13MP ক্যামেরা ব্যাবহার করা হয়েছে যা বাইরের আলোতে চমৎকার ছবি তুলতে পারে তবে আলো কিছুটা কমে গেলে ছবিতে কিছুটা Noise ধরা পরে।  এর 5MP ফ্রন্ট ক্যামেরা সেলফি কিংবা ভিডিও কল করবার জন্যে খারাপ নয়।
স্টোরেজঃ

ইন্টারনাল স্টোরেজ ১৬ জিবি মাল্টি মিডিয়া ফাইলস এর জন্যে পর্যাপ্ত । ৩২ জিবি এক্সটারনাল এর মাধ্যমে বাড়াতে পারবেন আপনার স্টোরেজ ক্ষমতা।
বিশেষ ফিচারঃ
স্মার্ট রিমোট কন্ট্রোল P6 থেকে আরও ভাল পারফরম্যান্স মনে হয়েছে, এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এসি, টিভি কিনবা প্রোজেক্টর  ইত্যাদি। তবে এর Zaza remote Software টি আরও ভাল হতে পারত। মজার ব্যাপার রিমোট টি তে রিমোট কপি করার অপশন রয়েছে । রিমোট কপি করে ব্যাবহার করতে পারবেন আপনার কম্প্যাটিবল ডিভাইসে। যা একটি অসাধারন অপশন।

অন্যান্যঃ
আমার কাছে সিম্ফনি মোবাইল এর কিছু জিনিষ সব সময়ে প্রশংসনীয় P6 Pro 3GB ও তার ব্যাতিক্রম নয়। এর ডিভাইস এর সাথে দেয়া হচ্ছে প্লাসটিক ব্যাক কভার কিংবা একটি স্ক্রীন প্রটেক্টর যা অনেক কোম্পানির ফোনেই দেখা যায় না; আর তার সাথে এয়ারফোন ডাটা ক্যাবল চার্জার তো থাকছেই। P6 Pro 3GB এর Android version 5.1 ললিপপ আমার কাছে মনে হয়েছে এর একটি নেগেটিভ দিক । তবে আশার কথা এই যে এই হ্যান্ডসেটটিতে OTA সুবিধা থাকার কারণে হয়তোবা আমরা খুব দ্রুতই এই হ্যান্ডসেটটিতে ওএস আপডেট পেতে পারি। এতো সব অত্যাধুনিক ফিচার থাকা সত্ত্বেও এই হ্যান্ডসেটটির দাম রাখা হচ্ছে মাত্র ১০,৪৯০ টাকা মাত্র। যা এই স্মার্টফোন টির বেস্ট সেলিং পয়েন্ট। 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ