- প্রযুক্তির কথা বলে

Showing posts with label 717. Show all posts
Showing posts with label 717. Show all posts

January 26, 2017

২৭ জানুয়ারি থেকে BICC তে বসছে তিন দিনের smartphone and Tab Expo



আগামীকাল বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে তিন দিনের স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের মেলা। ‘এডেটা স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৭’ নামের এই এই মেলার আয়োজন এক্সপো মেকার। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য জানান এক্সপো মেকারের পরিচালন প্রধান নাহিদ হাসনাইন সিদ্দিকী। তিনি বলেন, ‘স্মার্টফোন নিয়ে এটি আমাদের সপ্তম আয়োজন। মেলায় প্রায় সব প্রতিষ্ঠান তাদের পণ্যে ছাড় ও উপহার দেবে।’


এবারের মেলায় স্যামসাং, হুয়াওয়ে, লিনেক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি, উই, লাভা, শাওমি, মাইসেল, মাইক্রোম্যাক্স, লেনোভো, কুলপ্যাড, ম্যাঙ্গো, মেইজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশা ডটকম, আজকের ডিল ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলার পৃষ্ঠপোষক স্যামসাং, হুয়াওয়ে, লিনেক্স মোবাইল, অপ্পো, সিম্ফনি, উই ও কিকশা ডটকম। মেলার সহযোগী হিসেবে রয়েছে এডুমেকার ও পিপলস রেডিও।

মেলা উপলক্ষে ফেসবুক পেজে (www.facebook.com/STExpo) ‘স্মার্ট ব্যাটল ২০১৭’ নামের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার প্রবেশমূল্য ২০ টাকা। তবে শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরে কিংবা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় ঢুকতে পারবেন। প্রতিবন্ধীরাও বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন। মেলায় টিকিট বিক্রি থেকে পাওয়া অর্থ দুরারোগ্য রোগে আক্রান্ত রোগী ও ভুক্তভোগী পরিবারের সহায়তায় ব্যয় করা হবে বলে জানানো হয়।


(সূত্র : প্রথম আলো  )


October 16, 2016

start up এর সময় বিপ দিয়ে পিসি বন্ধ হয়ে যাচ্ছে,অথবা thermal shutdown হচ্ছে ? দেখে নিন ঘরোয়া সমাধান


গত কয়েকদিন আগে আমার ল্যাপটপটা হটাৎ গরম হয়ে shutdown হয়ে পড়ে। পরে যখন অন করলাম তখন বিপ বিপ সাউন্ড হচ্ছিল কিন্তু অন হচ্ছিলও না। অনেক দরকারি একটা এসাইনমেন্ট বানাতে হবে আমাকে। কিন্তু এখন কি করি। পরে নিজেই মাত্র ২০ মিনিটে আমার ল্যাপটপ টা আমি ঠিক করি। এবং এসাইনমেন্টটা শেষ করি।

তাই ভাবলাম অনেকের  এরকম প্রবলেম হতে পারে তাই এটা সমাধানটা share  করছি ।

প্রথমে আমাদের জানতে হবে কেন এই বিপ শব্দ টা করে।
এটা অনেক সময় র‍্যামে ময়লা জমে থাকলে এই শব্দ টা করে। আবার অনেক সময় কুলিং ফ্যানের বাতাস বের হতে পারে না তাই করে। কিন্তু বিলিভ ইট অর নট আপনি এটার জন্য কোন রিপিয়ার শপে গেলে আপনাকে বলবে মাদারবোর্ড বদলানোর জন্য। আজ আপনাদের শিখিয়ে দিব কিভাবে এই প্রবলেম এর সহজ সমাধান করবেন।




আপনাকে যা করতে হবে :

ধাপ ১. প্রথমে ব্যাটারি খুলে ফেলুন।

ধাপ ২. ল্যাপটপ এর পিছনের কাভার খুলুন।

ধাপ ৩. র‍্যাম টা খুলে র‍্যামের স্লট এবং র‍্যাম এর সোনালী অংশটা রাবার অথবা ব্রাশ  দিয়ে কিছুক্ষণ ঘষে পরিষ্কার করুন

ধাপ ৪. এবার র‍্যাম কাভার এবং ব্যাটারি লাগান এবং ওপেন করুন দেখুন ল্যাপটপ ওপেন হচ্ছে এবং কোন বিপ বিপ হচ্ছে না।


আশা করি উপরের সলিউশন টা কাজে আসবে।আর এর পরও যদি কাজ না হয় তাহলে ধরে নিতে হবে আপনার হার্ড ডিস্ক  অথবা মাদারবোর্ড এ সমস্যার কারণে এরকম হচ্ছে l সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যেতে পারেন l

NB: এছাড়াও প্রায় একই ধরনের আরেকটি সমসসা হলো ল্যাপটপ বিপ দিয়ে thermal shutdown হয় অনেকের ,সে ক্ষেত্রে একই সাথে একাধিক সফটওয়্যার চালানো থেকে বিরত থাকুন ,বিশেষ করে যেসব সফটওয়্যার হাই গ্রাফিক্স use করে ,সেসব সফটওয়্যার ১ তার বেশি একত্রে রান করবেন না l

আর পিসি কে ফাস্ট আর র্যাম ফ্রি রাখতে হবে আপনাকেআর  এজন্য বেস্ট সফটওয়্যার হলো গ্লেরে ইউটিলিটিস জা আপনি এই লিংক  থেকে ডাউনলোড করে নিতে পারেন l


ভাল থাকবেন কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশন এ  জিজ্ঞেস করতে পারেন।

লিখেছেন : Emon Reza


October 15, 2016

রবিতে কিভাবে একই সাথে একাধিক ডাটা প্যাক চালাবেন ।


আমরা অনেকে রবিতে ডাউনলোডের জন্যও নাইট time কিছু ডাটা প্যাক ক্রয় করি ,কিন্তু এর ফলে দিনের অন্য সময় ইন্টারনেট চালাতে পারি না ।কিন্তু আপনার হয়তো জানা নেই রবিতে যে একই সাথে একাধিক প্যাক ক্রয় করা যায় । এবং যে কোনো প্যাক pause করে অন্য প্যাক চালানো যায় ।
তো চলুন কথা না বাড়িয়ে কাজের কথায় আসি ।

কার্যপদ্ধতি :
*প্রথমে dial করুন *8444# নম্বরে । এবার 4 টা মেনু আসবে

*তারপর এখন থেকে 2 no মেনু সিলেক্ট করুন ,অর্থাৎ 2 লিখে সেন্ড করুন ।

*এবার আপনার ক্রয়কৃত ডাটা প্যাক লিস্ট আকারে show করবে ।

ধরুন আমি 500 mb প্যাক বন্ধ করে 1039mb তা চালু করতে চাই

*তাহলে আমাকে 2 সিলেক্ট করতে হবে অর্থাৎ 2 লিখে dial করলাম

* এবারে temporary stop প্ল্যান সিলেক্ট করুন ।

*তো 500 mb প্যাক বন্ধ হয়ে গেলে দেখাবে plan sucessfully updated |

*এবারে বের হয়ে আসুন এবং আবার *8444# dial করে manage existing plan এ গিয়ে ঐখান থেকে যে প্যাক এক্টিভ করতে চান সেটা সিলেক্ট করুন । এবং active plan সিলেক্ট করুন দেখবেন সেই প্যাক টি চালু হয়ে গেছে ।

NB : আপনি কোনো night time প্যাক কিনে থাকলে সেটি শুধু রাতে এক্টিভ করার অপশন আসবে । আর 24 hours প্যাক গুলো যেকোনো সময় এক্টিভ অথবা pause করা যাবে ।

পোস্ট বুঝতে problem হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন l

-সজীব

October 06, 2016

এন্ড্রয়েডে ফ্রী টিভি দেখুন এন্টেনা দিয়ে


এখন আপনি এন্ড্রয়েড থেকেই টেরিস্টোরিয়াল  টিভি দেখতে পারেন ছোট একটা device এর  মাধ্যমে ।আমাদের অনেকেরই ক্রিকেট খেলা ,সংবাদ দেখার জন্য তেরেস্তরিয়াল টিভির উপর নির্ভর করতে হয় ..কিন্তু এমন হলো  বাসার বাইরে থাকার কারণে টিভি দেখতে পারছেন না তখই এধরনের ডিভাইস খুব দরকার পরে ...l

আশার কথা হলো এখন বাংলাদেশেও বেশ সাশ্রয়ী মূল্যে এধরনের ডিভাইস পাওয়া যাচ্ছে .
 device টির নাম হলো Ez Tv  ,এর রিসিভিং ফ্রিকোয়েন্সি হলো ৪৭০-৮৬২ MZH (uhf)
Device টির ওজন ৫ গ্রাম মাত্র  আর ডাইমেনশন 21x18x7 mm এর মত ..আর এতে রয়েছে ভিডিও রেকর্ড করার সুবিধা ফলে আপনার পছন্দের অনুষ্ঠান রেকর্ড করে রাখতে পারবেন ..l

ডিভাইস টি চালাতে হলে যে  ধরনের ফোন দরকার : 

-Android 4.1 or avobe
-cortex A8 800mzh cpu
-512 Mr Rame or avove
-display resulation 124x600
-Must be an OTG supported device .


যেভাবে ব্যবহার করবেন :
প্রথমেই প্লেস্তরে Ez tv এর এপ্লিকেশন নামিয়ে নিবেন তারপর  ডিভাইস টি ফোন connect করে এপ্লিকেশন ওপেন করবেন > তারপর ফ্রিকোয়েন্সি সার্চ করে টিভি দেখতে পারবেন ..l

  এটি  বাংলাদেশের বড় ইলেকট্রনিক্স মার্কেট গুলোতে খোজ করে দেখতে পারেন .এছাড়াও Dream-bd.com এবং storebd.com প্রোডাক্টটি বিক্রি করছে ...আপনি ২২০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে প্রোডাক্ট টি পেতে পারেন ,বিভিন্ন অনলাইন সপ অথবা ইলেকট্রনিক্স দোকানে l

NB : ডিভাইস ক্রয়ের সময় অবস্যই চেক করে নিবেন আপনার ফোন এ এদেশের  টিভি চানেল চলছে কিনা ..আর অনলাইন প্রোডাক্ট না কেনাই ভালো আর কিনতে হলে সে  ক্ষেত্রে অবস্যই সতর্কতা অবলম্বন করুন l

# Jayed



September 26, 2016

Windows 8/8.1 পিসির The Connection is Limited সমস্যার সমাধান

আমরা অনেকেই মোবাইল এর hotspot অথবা  রাউটার দিয়ে windows পিসিতে ইন্টারনেট বেবহার করি কিন্তু অনেক সময় ইন্টারনেট কানেকশন ঠিক থাকা সত্তেও wifi connect হয় না । wifi আইকন এ ক্লিক করলে দেখায় THE CONNECTION IS LIMITED ...
এই সমস্যাটির  সহজ সমাধান সম্ভব command prompt এর মাধ্যমে।



যেভাবে কাজ করবেন :
*প্রথমে windows+x+a একসাথে চেপে ধরুন windows এর কমান্ড prompt ওপেন এর permission চাইবে ,yes প্রেস করুন
*command prompt  ওপেন হলে টাইপ করুন এই কমান্ড টি  netsh int ip reset c:\resetlog.txt
*এরপর enter প্রেস করুন
*এবারে কম্পিউটার টি restart করুন এবং দেখুন আপনার সমস্যার মাধান হয়ে গেছে

Screenshot : 




লিখেছেন  : সজীব 

September 25, 2016

Cricket খেলার Live Score এখন বাংলাতে দেখা যাবে

জনপ্রিয় ক্রিকেট স্কোর apps crickbuzz শুরুথেকেই ইংলিশে live  স্কোর প্রচার করে আসছে । কিন্তু অন্য ভাষাবাসী গ্রাহকদের কথা মাথায় রেখে ,crickbuzz  গুগল প্লেস্টোরে  নতুন আরো একটি apps রিলিজ করেছে জেতাতে বাংলা ,তামিল সহ দক্ষিণ এশিয়ার জনপ্রিয় কিছু ভাষা support করে ।

Techbee.info
বাংলাদেশ ,আফগানিস্তান সিরিজ তো শুরু হলো । সবাই কমবেশি খেলা দেখবেন ।আর তাই score update এখন থেকে মাতৃভাষায় জানুন ।

ডাউনলোড লিংক :  https://play.google.com/store/apps/details?id=com.cricbuzz.android.vernacular

লিখেছেন : সজীব 

September 02, 2016

ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করুন আপনার প্রিয় অ্যান্ড্রয়েড ডিভাইসটি!! কোনো থার্ড পার্টি apps ছাড়াই

আপনি কী জানেন আপনার ফোনটি স্পর্শ না করেই অর্থাত দুরে বসেই  নির্দিষ্ট গান চালু করা,পস করা, বন্ধ করা, কাউকে ফোন করা,এলার্ম সেট,অ্যাপস চালু করা যায়?হা ঠিকই শুনেছেন ....আরো   অবাক হবেন যে সুবিধাটি আপনার ফোনে আগে থেকেই ছিলো তাই আপনার কোনো থার্ড পার্টি apps ডাউনলোড করার দরকার হবে না ! তাই বলবো যারা android এ cortana না থাকতে আফসোস করেছেন ,তাদের আফসোসটাই বৃথা

আপনার ফোনে GOOGLE নামক একটা অ্যাপস আছে ৷ অ্যাপটি খুব কম লোকই নিয়ে ঘাটাঘাটি করে ৷ প্রথমে অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নিন  ৷


কিভাবে চালু করবেন : 

*এবার apps ওপেন  করেন ৷বাম পাশের সবচেয়ে  উপরের কর্ণারে মেনু বাটন পাবেন, ওইখানে ট্যাপ করেন ৷ Setting অপশন পাবেন,প্রবেশ করেন ৷

*Tap on Voice> Offline speech recognition> English (us)>এটির আপডেট চাইবে(২১-৩৯  মেগাবাইট) আপডেট করে নিবেন ৷

*এবার  back এ গিয়ে language>English(us)>Save করে নিন

* Go back>OK Google Detection এ গিয়ে From any screen অপসন টি on করে নিন .ব্যাস কাজ শেষ .
এবার বেরিয়ে আসুন

যেভাবে ব্যবহার করবেন : 

গুগল apps টি ওপেন করুন এরপর  ok Google বলবেন  অথবা মাইক্রোফোন আইকনে ক্লিক করে গুগল কে কাজের জন্য কমান্ড করতে পারেন .
..আর কিভাবে কমান্ড করলে গুগল সেটা বুঝতে পারবে তার একটি নির্দেশনা রয়েছে ,সেটি আপনার না জানা থাকলে গুগল apps ওপেন করে ১ বারের জায়গায় পর পর ৩ বার Ok Google বলুন ,তাহলে সেই নির্দেশনা গুগল আপনাকে জানিয়ে দিবে I

 কিছু উদাহরণ :  ধরুন আপনি ২ ঘন্টা পর এলার্ম দিতে চান তাহলে বলুন Wake me up in 2 hours
আরো কিছু কমান্ড :  call xxx(*contract name) with loudspeaker ,  turn up the brightness , set a timer , , turn on battery saver


 কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন ৷ অ্যান্ড্রয়েড বিষয়ক যেকোনো সমস্যায় আমরা আছি আপনাদের পাশে ৷ আমাদের ফেসবুক গ্রুপ  (Android Helpline)

লিখেছেন : ইমরান ও সজীব 

August 29, 2016

android ফোনের জন্য সেরা বাংলা টাইপিং কীবোর্ড (Best android keyboard for bangla typing)

আমরা android থেকে  বাংলা টাইপিং এর  জন্য অনেকে অনেক ধরনের কীবোর্ড বেবহার করে থাকি l ইংলিশ শব্দে বাংলা লিখা জায় এমন কীবোর্ড গুলো খবই জনপ্রিয়তা লাভ করেছে,তবে  এর মধ্যে বেশির ভাগ কীবোর্ড এর প্রধান প্রবলেম হলো অশুদ্ধ বানান আর ইংলিশ শব্দের বানান তো ভয়াবহ ভুল হয়ে থাকে .l আর এদের কোনটারই বাংলা শব্দকোষ সমৃদ্ধ নয় তাই সঠিক বানানে বাংলা  লিখা বেশ ঝামেলার বিষয় ।

আমি এই পর্যন্ত যতগুলো কীবোর্ড ব্যবহার করেছি এর মধ্যে গুগল ইন্ডিক কীবোর্ড আমর কাছে বেস্ট মনে হয়েছে l তাই যারা বাংলা টাইপিং কীবোর্ড নিয়ে বেশ ঝামেলার মধ্যে আছেন তারা গুগল ইন্ডিক টেস্ট করে দেখতে পারেন ।

 আমি গুগল ইন্ডিক কে এসময়ের সবচেয়ে জনপ্রিয় রিদিমিক এবং বিজয় থেকে এগিয়ে রাখব l তাই বলবো যারা বাংলা টাইপিং এর ভালো অভিজ্ঞতা নিতে চান তারা ডাউনলোড করে দেখতে পারেন গুগল ইন্ডিক কীবোর্ড .।

Download Link

যেভাবে সেটআপ করবেন :  Open Settings -> Language & Input, under “KEYBOARD & INPUT METHODS” section, go to Current Keyboard -> Choose Keyboards -> Check “Google Indic Keyboard” -> back to “Language & input” -> Current Keyboard -> Select “English & Bengali Languages



August 28, 2016

পিসিতেও ব্যবহার করুন ফ্রি ইন্টারনেট (browse free internet from your computer)

আমরা জানি বিশ্বের বিভিন্ন দেশে চালু হয়েছে জুকারবার্গের ফ্রি ইন্টারনেট internet.org। এটা মোবাইলে ব্যবহার করা যায়। কিন্তু পিসিতে ব্যবহার করা যায় না। আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে পিসি দিয়েও এটা ব্যবহার করা যায়।

যা যা লাগবে:
১। একটি ইউ, এস, বি মোডেম অথবা (রবি সিম যুক্ত মোবাইল দিয়ে hotspot on করে ব্যবহার করা যাবে )
২। একটি রবি সিম।
৩। একটি মজিলা ফায়ারফক্স ব্রাউজার।
কার্যপ্রণালী : 
*প্রথমে আপনার ব্রাউজারটি ওপেন করুন। তারপর ফায়ারফক্সের এড্রেসবারে লিখুন about:config
*তারপর ক্লিক করুন I promise.
*এবার উইন্ডোজের উপর মাউস রেখে রাইট বাটনে ক্লিক করুন New>string.
*Preference নাম দিন:   general.useragent.override
*তারপর ভ্যালু দিন:  Mozilla/5.0 (iPhone; U; CPU iPhone OS 3_0 like Mac OS X; en-us) AppleWebKit/528.18 (KHTML, like Gecko) Version/4.0 Mobile/7A341 Safari/528.16
 ব্যাস কাজ শেষ এবার আপনি internet.org তে গিয়ে তালিকাভুক্ত সব গুলো ওয়েবসাইট ফ্রি ব্রাউস করতে পারবেন ।
প্রধান সীমাবদ্ধতা ও সমাধান :
আবার ফায়ারফক্সকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে চাইলে about:config এ যান। সার্চ করুন general.useragent.override আর reset করে দিন। তবে বার বার এই ঝামেলা করার চেয়ে firefox এর পোর্টেবল কোনো ভার্সন কে customize করে রাখুন আর ব্যবহার করুন l  পোর্টেবল firefox ডাউনলোড লিংক : http://download.cnet.com/Mozilla-Firefox-Portable/3000-2356_4-10437430.html

যেসব সাইট ফ্রি ব্রাউজ করতে পারবেন:
১। ফেইসবুক
২। প্রথম আলো
৩। বিডি জবস্‌।
৪। বিডি নিউজ ২৪.কম।
৫। গার্ল ইফেক্ট
৬। সরকারী বিভিন্ন সেবা।
৭। আরও অনেক কিছু।
কোনো কিছু না বুঝলে আমাদের ফেইসবুক গ্রুপে জানাতে পারেনl আমাদের  ফেইসবুক গ্রুপ  Link

(সংগৃহিত ও পরিমার্জিত )
Screenshot of free browsing:





August 24, 2016

ডাউনলোড করে নিন একটি ছোট software আর জেনে নিন পৃথিবীর কোথায় কখন কত মাত্রার ভূমিকম্প হয়েছে

পৃথিবীতে প্রায় প্রতি ঘন্টায় কয়েকটি করে ভূমিকম্প হয়ে থাকে । তবে এর বেশির ভাগেরই মাত্রা খুবই সামান্য । অনেক তাই এগুলো কোনো সংবাদ মাধ্যমে আসে না । কিন্তু ভুজরিপতাত্তিক সংস্থা গুলো 24 ঘন্টাই এগুলো মনিটর করে। 

আপনাদের আমি আজ ছোট একটা এপ দিচ্ছি যা প্রথিবীর কোথায় কখন ভূমিকম্প হয়েছে এবং তা কত মাত্রার তা জানিয়ে দিবে। আপনার এলাকা থেকে ভূমিকম্পের কেন্দ্রের দুরুত্ব ও এই apps জানিয়ে দিবে । Apps টির নাম হলো Earthquake Alert  এটি ডাটা সংগ্রহ করে usgs থেকে তাই তথ্য একদমই নির্ভুল বলা যায় ।  আজ মিয়ানমার ভূমিকম্পের একটু পরেই আমার মোবাইলে পুশ নোটিশ আসে সেটি দিয়েছিলো এই Apps টি , আর সাথে সাথে জানতে পারি ভূমিকম্পের ডিটেলস ,তখনও সবই সংবাদ মাধ্যম এ শিরোনাম দিচ্ছিল  ভূমিকম্প অনুভূত কিন্তু বিস্তারিত কিছু নেই । যাইহোক Download লিংক দিয়ে দিচ্ছি
Download Link : https://play.google.com/store/apps/details?id=com.joshclemm.android.quake&hl=en

Screen shot :



August 23, 2016

Team viewer দিয়ে এক জায়গায় বসেই অন্য কম্পিউটার অনায়াসে নিয়ন্ত্রণ করুন

টিমভিউয়ার(Teamviewer) কিঃ 
টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে!

প্রথমেই চলে যান টিমভিউয়ারের অফিশিয়াল সাইটে www.teamviewer.com এ। সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নিন TeamViewer softwareটি। তারপর ইন্সটল দিয়ে ওপেন করুন…
ওপেন করলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন-


ধরুন আপনার এবং আমার উভয়ের কম্পিটারেই এই সফটওয্যারটি ইন্সটল দেয়া আছে। এখন ধরুন আমি আপনার কম্পিউটারে ঢুকে কোন একটা কাজ করতে চাই তখন আপনি আমাকে আপনার software এ দেখানো Your id এবং Password দিবেন। আর তা আমি আমার software এর Parent id তে দিব এবং তারপর পাসওয়ার্ড চাইলে আপনার দেয়া সেই পাসওয়ার্ডটি দিব। ব্যাস আমি ঢুকে যাবো আপনার কম্পিউটারে। তারপর সেখানে আমি কাজ করে দিতে পারবো। আবার ঠিক একই পদ্ধতিতে আমি আপনাকে ইউজার পাস দিলে আপনি আমার কম্পিউটারে ঢুকে কাজ করে দিতে পারবেন।আর এই আইডি পাসওয়ার্ড সব সময় এক থাকবে না, আপনি যতবার নেট কানেক্ট করবেন ততবার নতুন নতুন আইডি আর পাস পাবেন। বর্তমানে টিমভিউয়ারের মোবাইল এ্যাপও আছে যা দিয়ে আপনি অন্যের পিসিতে এভাবে ঢুকতে পারবেন।আশাকরি টিমভিউয়ার ব্যাবহার করে আপনারা গ্রুপওয়ার্ক ভালোভাবে করতে পারবেন।

এছাড়াও ফাইল ট্রানস্ফার এর জন্য  ব্যাবহার করতে পারবেন। আগে ফাইল ট্রান্সফার বলতেই ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হবে এইটা বুঝে নিতাম। বর্তমানে আমরা যারা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন ইউস করি তারা হয়তে বুজে গেছেন আমি কিসের কথা বলেতে চাইছি! হ্যা তা হল ওয়াফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার! আর এই ট্রান্সফার কে আরো শক্তিশালি করার জন্য অনেক ডেভেলপার তৈরি করেছে সফটওয়ার। আমার থেকে যেটা সবচেয়ে ভাল লাগে তা হল ShareIT. এটা প্রায় সব ফ্লাটফর্মে চলে।
এখন কথা হচ্ছে উপরে আমি যেগুলোর নাম বলেছি তা শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন! তাহলে যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার!

এছারাও team viewer   এ   রয়েছে  voice call  ,এবং  chating  সুবিদা।

লিখেছেন ঃ সৌভিক এবং জাকির

August 20, 2016

স্মার্টফোনের বাজারে Nokia আবার ফিরছে ,এন্ড্রয়েড এবং ফীচার ফোন নিয়ে



নোকিয়া আবারো ফিরছে 3-4 টি এন্ড্রয়েড ফোন নিয়ে । এবছরের শেষের দিক অথবা 2017 এর প্রথমদিকে এসব ডিভাইস বাজারে আসতে পারে বলে জানিয়েছেন ,নোকিয়া চীনের নির্বাহী মাইক ওয়াং ।  ফোনের হার্ডওয়্যার নির্মাণে কাজ করছে ফক্সকন । ইন্টারনেটে লিক হওয়া স্পেফিকেশনে দেখা যাচ্ছে ,নতুন নোকিয়ার  ফ্ল্যাগশিপ  Device এ  থাকছে এন্ড্রয়েড 7.0 । আর ক্যামেরা হতেপারে 22 মেগাপিক্সেল ,আরো থাকছে 4 জিবি র্যাম , আর চিপসেট হিসাবে থাকছে Qualcumn এর snapdragoan 820 । 2016 তে নোকিয়ার সাথে মাইক্রোসফটের চুক্তি শেষ হওয়াতে এখন নোকিয়ার ব্র্যান্ড name ব্যবহার করে স্মার্টফোন বাজারে আনতে আর কোন সমস্যা নেই ।  নোকিয়ার পুরানো কর্মীদের দ্বারা গঠিত প্রতিষ্ঠান HMD নোকিয়া ফোন প্রস্তুত করছে , তাই নোকিয়া হয়তো আবার আগের মতোই মার্কেটের দখল নিতে পারবে বলে অনেকেই মনে করছেন ।
সূত্র : জি এস এম এরিনা
লিখেছেন : সজীব

August 19, 2016

আসুন Android phone এর প্রসেসর সম্পৰ্কে ধারণা নেয়া যাক


যেসব কাজগুলো প্রসেসর করতে পারে, তাকে বলা হয় ইন্সট্রাকশন (Instraction) সেট। একটি অ্যান্ড্রয়েড ফোন কেনার আগে প্রথমেই দেখতে হবে ইন্সট্রাকশন সেট কোনটি। পুরাতন ফোনের প্রসেসরের থাকে ARMV6  ইন্সট্রাকশন সেট, যেটা এখনকার যুগের নতুন কোন বড়সড় অ্যাপলিকেশন বা গেম চালাতে পারে না। এখন আর ARMv6 ফোন না কেনাই ভাল। ইন্সট্রাকশনের তথ্য আপনি ফোনের স্পেসিফিকেশন দেখলেই পেয়ে যাবেন। যদি ARMv7 বা ARMv8 হয়, তাহলে প্রসেসরটি উন্নতমানের । এরপর হচ্ছে প্রসেসরের গঠন বা আর্কিটেকচার। কাজ শুধু জানলেই হবেনা, বলিষ্ঠ শক্তিশালী হতে হবে।।


*Processor Architecture
ARMv7(32bit)-এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত 5 ধরনের।
এগুলো হচ্ছেঃ–> Cortex A5, A7, A8, A9 ও A15..
ARMv8- (64bit)এর মধ্যে Architecture (আর্কিটেকচার) মুলত 2 ধরনের।
এগুলো হচ্ছেঃ–> Cortex A53, A57, .

প্রত্যেকটি কোম্পানিই এই armv7 or armv8 ধরনের Architecture (আর্কিটেকচার) মেনেই Processor তৈরি করা হয়ে থাকে। Cortex A5 ,A7 মূলত অনেক পুরাতন ও বেশ দুর্বল। অন্যদিকে Cortex A33 ,A53,A57সবচেয়ে শক্তিশালী। সম্প্রতি সময়ে বাজারে আসা Android Smart Phone কেনার সময় সম্ভব হলে Cortex A9 দেখে নেয়া উচিত। আর তা না হলে Cortex A7.. তবে Cortex A5 এর স্মার্টফোন না নেয়াই ভাল। কিন্তু যারা ফোনে HD Games খেলে না বা HD Video দেখে না, তাদের জন্য আবার Cortex A5 ,A7 দেখে নেওয়াই ভালো। কারন Cortex A5 ,A7 আর্কিটেকচারের প্রসেসরগুলো খুবই কম Battery Use করে, যার ফলে ফোনে দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়।
**প্রসেসরের আরেকটি ব্যাপারটি হলো NEON সাপোর্ট।
NEON কঠিন কিছু না। NEON Supported হলে আপনার ফোনের প্রসেসর উচ্চ মানের ভিডিও সরাসরি প্লে করতে বা চালাতে পারবে।
**Clock Speed বা প্রসেসরের কাজের গতি। Clock Speed যত বেশি হবে, ততো ভাল।
** প্রসেসরের আরেকটি বিষয়, Processor মাল্টিকোর (MultiCore) কিনা? Dual Core মানে দুইটি প্রসেসর, Quad Core মানে ৪টি। প্রসেসর। ঠিক এমনি ভাবে Hexa Core মানে ৬টি প্রসেসর এবং Octa Core মানে ৮টি প্রসেসর। প্রসেসরের Coreই সবকিছু না। প্রসেসর কোন Architecture এর সেটা বড় ব্যাপার। যেমন Dual Core Cortex A53 এর স্কোর যদি হয় 60, Quad Core Cortex A7 এর স্কোর হবে 50.. তবে HD Games খেলার জন্য Quad Core বা তারচেয় বেশি Core দেখে কেনা উচিত। তাই প্রথমে দেখা উচিৎ প্রসেসর ইন্সট্রাকশন সেট ও আর্কিটেকচার।।

August 17, 2016

রডের ওজন কিভাবে হিসাব করবেন ( How to estimate the actual weight of reinforcement steel )

যারা নতুন বাড়ি নির্মাণ করছেন পোস্টটি তাদের জন্য । আমরা সবাই বাড়ির নির্মাণ সামগ্রী  যেমন ইট ,পাথর ,বালু সিমেন্টের হিসাব সহজেই মিলিয়ে নিতে পারি ,কিন্তু অনেকেই রডের হিসাবে  গোলমাল বেঁধে যায় কারণ রড তো আর বাড়িতে বসে ওজন করা যায়না । এই সমস্যার সমাধান খুবই সোজা ,আপনাকে শুধু  সাইজ ভেদে রডের ইউনিট ওয়েট জানতে হবে । রডের ইউনিট   ওয়েট এর সাথে প্রতিটি রডের দৈর্ঘ্য (ফুটে) এবং রডের সংখ্যা গুন করলেই টোটাল ওজন (কেজি) পেয়ে যাবেন
তাহলে সূত্রটি দাঁড়ালো :
Unit weight of rod X Length of rod X total number of rod = Total weight
এদেশের রড সাধারণত লম্বায় 40 ফুট হয় । আর ইউনিট ওয়েট সাইজও ভেদে ভিন্ন হয় ।
সাইজও ভেদে ইউনিট ওয়েট:
6mm rod ---0.067 kg/ft
8mm rod ---0.120 kg/ft
10mm rod ---0.188kg/ft
12mm rod---0.270kg/ft
16mm rod ---0.480 kg/ft
20mm rod ---0.751kg/ft
25mm rod ---1.174kg/ft
ধরুন 16 মিলি মিটারের 70 টা রড এসেছে , প্রতিটির গড় দৈর্ঘ 40 ফিট  ,তাহলে টোটাল রোডের ওজন হবে 
.48 X 40 X 70 = 1344 kg
আশা করছি বুঝতে পেরেছেন অলরেডী ,ভালো থাকবেন ।
লিখেছেন : সজীব   

August 14, 2016

মোবাইল ব্র্যান্ড হিসাবে সুপরিচিত Xiomi নিয়ে এলো Mi Notebook air


চায়নিজ টেকনোলোজিক্যাল প্রতিষ্ঠান শাওমি এবারে বাজারে নিয়ে এসেছে এমআই নোটবুক এয়ার । বাজারে এর দুটি মডেল পাওয়া যাচ্ছে 13.3-inch model 12.5-inch version
.
শাওমি মূলত অ্যাপলের ম্যাকবুক এয়ারের প্রতিদ্বন্ধি হিসেবে এমআই নোটবুক এয়ার বাজারে নিয়ে এলো ।
.
এমআই নোটবুকের ফিচার সমূহ এবার দেখে নেয়া যাক-
.
এই নোটবুকটিতে ফুল ব্যাকলিট কিবোর্ড ও এজ টু এজ (EDGE 2 EDGE) গ্লাস স্ক্রিন ব্যাবহার করা হয়েছে ।
.
13.3 INCH ডিভাইসটাকে একটা ফুলপ্যাকড গেমিং ডিভাইস বলা যায় যাতে আছে ফুল এইচ ডি ডিসপ্লে , ইন্টেল কোর আই৫ প্রসেসর, এনভিডিয়ার ৯৪০এমএক্স ডিসক্রিট গ্রাফিক্স কার্ড, ৮ জিবি র্যাম, ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ, এবং একটি সাটা স্লট আপটু ২৫৬ জিবি ।
.
২.৮পাউন্ড ওজনের এই ডিভাইসটির চার্জিংয়ের জন্য রয়েছে ইউএসবি সি পোর্ট সাথে দুইটি ইউএসবি ৩.০ পোর্ট , একটি এইচডিএমআই পোর্ট এবং ৩.৫ এমএম অডিও পোর্ট ।
.
ডিভাইসটি একটানা নয়ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং মাত্র ত্রিশ মিনিটেই এতে পঞ্চাশ শতাংশ চার্জ হবে ।
.
ব্যবহারকারীরা এতে DOTA 2 এর মতো ফুলএইচডি গেম ৮৫ ফ্রেম রেটে স্মুথলি চালাতে পারবেন । চমত্কার এই ডিভাইসটির দাম ৭৫০ ইউএস ডলার ।
Author  : সজল

July 23, 2016

ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন কোন ধরনের সফটওয়ার এবং ঝামেলা ছাড়া !!!

আমরা প্রতিনিয়তই ইউটিউবে যেতে বিভিন্ন ধরনের কাজে যেমন গান শুনা ছবি দেখা টিউটোরিয়াল দেখা। আর এই সব ডাউনলোড করতে গেলে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয় আমার অনেকে সফটওয়ার দিয়ে ডাউনলোড করে। এইটা শর্টকার্ট একটা পদ্বতি যেটা দিয়ে আপনি ডাইরেক্ট ইউটিউব থেকে ডাউনলোড করুন


১। প্রথমে আপনি ইউটিউবে যাবেন আর যে ভিডিওটি ডাউনলোড করবেন সেটা ওপেন করবেন
২। এবার আপনি এড্রেসবারে দেখুন www.youtube.com/song (Example) এবং এড্রেসবারে youtube লেখার আগে ss যোগ করুন ঠিক এই ভাবে
www.ssyoutube.com/song
৩। তারপর ইন্টার বাটনে ক্লিক করুন
৪। ইন্টার বাটনে ক্লিক করার পর আপনি দেখবেন নতুন একটা পেইজ খুলছে সেখানে আপনি ভিডিও ফরমেট ক্লিক করে ডাউনলোড করুন,,,

April 12, 2016

Android এ বাফারিং ছাড়া আইপিএল,চ্যাম্পিয়ন্স লীগ,বুন্দেসলিগা সহ অন্য যে কোন ধরণের খেলা বা প্রোগ্রাম দেখবেন যেভাবে !!!!

আমরা খেলা দেখার জন্য যেসব সাইট অথবা এপ্স ব্যবহার করি সেগুলোর প্রায় সব গুলোতেই অ্যাড অথবা বাফারিং হলো প্রধান মাথা ব্যথার কারণ। তাছাড়া চ্যাম্পিয়ন্স লীগ ,বুন্দেসলিগা,সিরিয়া,ইংলিশ লীগ এর খেলা গুলো বাফারিং ছাড়া দেখার এপপ্স অথবা সাইট পাওয়াই মুশকিল ।
তাই আমি আপনাদের কে চমৎকার একটা এপ্স এর সন্ধান দিবো যাতে খেলা দেখা যাবে সম্পূর্ণ বাফারিং ছাড়া,আর এড এর ঝামেলা একদমই নেই।আর খেলা ছাড়াও আপনি পৃথিবীর  সব বিখ্যাত  চ্যানেল এর অনুষ্ঠান লাইভ দেখার সুযোগ পাবেন এই এপ্স দ্বারা । 
এছাড়াও আপনি নিজেও যে কোনো অনুষ্ঠান বেক্তিগত ঘটনা ,অথবা টিভি শো লাইভ ব্রডকাস্ট করতে পারবেন .


 Apps  টার নাম হলো Ustream ,এটি  প্লেস্টোরে এ সার্চ করলেই পেয়ে যাবেন। অথবা এখান থেকে   Download
  করে নিন।

ভালো থাকবেন সবাই ,আর আমাদের পোস্ট ভালো লাগলে ফেসবুকে কমেন্ট করে জানাবেন।আমাদের ফেইসবুক গ্রুপ লিংক  link

written by  :sajeeb neo


copyright@Androidhelpline-2016

5

March 18, 2015

কমদামে HTC এর নতুন দুইটি চমক! (htc desire 620g & desire 626 at a very cheap rate)

চাইনিজ ফোনের দামেই বাজারে এসেছে HTC এর নতুন দুইটি ফোন HTC DESIRE 620g.  বিশ্বস্ত ও উচ্চ বিল্ড কোয়ালিটির জন্য সুপরিচিত HTC এর এই  ফোনটিতে চমৎকারর সব ফিচার।

চলুন দেখে নেই স্পেশাল  কি কি ফিচার রয়েছে এই ফোনটিতেঃ

* ৩জি নেটওয়ার্ক
* পাওয়ার ফুল Li-polymar ব্যাটারি ২১০০mah
*পিছনের ৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেল HD ক্যামেরা।
* ৫ ইঞ্চি HD ডিসপ্লে ( (~63.2% screen-to-body ratio)
*১.৭ গিগাহার্জ এর পাওয়ার ফুল অক্টা-কোর cortex A7 প্রসেসর
*১ জিবি Ram,  ৮ জিবি Rom,
* Duel SiM card supported,( ১ টি মাইক্রো সিম)
* কিটক্যাট ভার্সন ৪.৪.৪
* Mediatek MT6592। চিপসেট,
* Mali-450MP4 জিপিইউ
* ১০৮০ পিক্সেল ভিডিও সাপোর্টেড
*Java supported
*FM Radio
 এছাড়াও রয়েছে আরও অনেক কিছু।  মূল্য 21০০০ টাকা।



HTC DESIRE 626. এই ফোনটিতেও রয়েছে আকর্ষণীয় সব ফিচার। চলুন ফিচার গুলো দেখে নেওয়া যাকঃ

* ৪জি নেটওয়ার্ক
* পাওয়ারফুল লি-আয়ন ২,০০০ এমএএইচ ব্যাটারী
* ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর
* ৫ মেগাপিক্সেলের ফুল এইচডি ফ্রন্ট ক্যামেরা
* ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে
* ১.৭ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর
* ২ গিগাবাইট RAM
* অপশনাল ডুয়াল সিম

মুল্য ১৯,৯০০ টাকা। এই দামের মধ্যে সবদিক বিবেচনায় এটিই বর্তমানে বাংলাদেশের বাজারের সেরা স্মার্টফোন।


কেমন লেগেছে আপনাদের কাছে?

copyright@ sajeeb  এবং Determined showvik



February 06, 2015

সহজেই এন্ড্রয়েড এর ফন্ট বদলান (for rooted device)

এন্ড্রয়েড এর সিস্টেম ফন্ট বদলানো কতই না ঝামেলার ব্যাপার! আসলেই কি তাই? অনেকেই ফন্ট বদলানোর জন্য হয় জটিল ধরনের ফ্ল্যাশ করে অথবা সম্পুর্ন রম বদলায়। আবার অনেকে সিস্টেম থেকে ফন্ট এর আর্কাইভ খুজে টা আপডেট করে কাস্টম স্ক্রিপ্ট এর মাধ্যমে। সবগুলো পদ্ধতিইঅনেক জটিল। এত ঝামেলা না করেও Fontster নামক অ্যাপ দিয়ে আপনি সহজেই আপনার এন্ড্রয়েড সিস্টেম এর ফন্ট বদলাতে পারবেন।


Download


এতে রয়েছে শতাধিক ফন্ট এর লাইব্রেরি যেখান থেকে আপনার পছন্দের ফন্ট টি সহজেই বেছে নিতে পারবেন। যেকোন ফন্ট অ্যাপ্লাই করতে পারবেন
সিস্টেম ফন্ট হিসেবে।
তবে এর জন্য অবশ্যই আপনার ডিভাইস টি রুটেড হতে হবে। এটি AOSP এর কাছাকাছি ROM গুলোতে ভালো কাজ করে। আপনার পছন্দের ফন্ট টি ইন্সটল করার পর আপনার ডিভাইস টি রিবুট হবে। তারপর আপনি আপনার কাঙ্খিত ফন্ট টি আপনার মোবাইল এ পাবেন! এটি আপনি প্লে ষ্টোর
থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারেন
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ