- প্রযুক্তির কথা বলে

Showing posts with label Tutorial. Show all posts
Showing posts with label Tutorial. Show all posts

March 03, 2017

Pendrive ফুল তারপরও Empty দেখাচ্ছে? সমাধান করে ফেলুন সহজেই

মাঝে মাঝে কিছু Software ও Hardware এর সমস্যার কারণে আমাদের কম্পিউটার Hard Drive Rocognize করতে ব্যর্থ হয়। তখন অনেক সময় USB drive full থাকলেও Empty দেখায় তখন বেশির ভাগ ব্যবহারকারীই চিন্তিত হয়ে পড়ে ও ঘাবড়ে যায়। ঘাবড়ানোর কারণ নেই।  নীচের পদ্ধতি গুলো অনুসরণ করুন তাহলেই এই সমস্যার হাত থেকে সহজেই মুক্তি পাবেন। চলুন কাজের কথায় যাওয়া যাক। এ সমস্যা সমাধানের পদ্ধতি ২ টি।

পদ্ধতি ১:-

ধাপ ১ঃ  প্রথমেই আপনার USB Drive আবার কম্পিউটার এ লাগান এবং  ‘MY COMPUTER’ এ গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করুন এরপর “Manage” এ ক্লিক করুন।

ধাপ ২ঃ  এখন আপনি ‘computer management’ এর মধ্যে অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে “Disk Management” অপশনে ক্লিক করুন।

ধাপ ৩ঃ  এখন আপনি আপনার USB Drive খুঁজে বের করুন এবং এর ওপর Right click করুন এবং ‘Change Drive Letters and Paths’ অপশন সিলেক্ট করুন।

ধাপ ৪ঃ  এখন আপনাকে Drive Letter Or path choose করতে বলবে সেখান থেকে আপনার Drive letter Choose করুন এবং OK বাটনে ক্লিক করুন।

ব্যস! কাজ শেষ। এখন আপনার USB DRIVE Remove করে আবার লাগান এবং চেক করুন যে যে ফাইল গুলো আপনার ড্রাইভে ছিল সেগুলো আছে কিনা। যদি ফাইল গুলো এরপরেও না Show করে তাহলে হতাশ হয়ে পোস্টদাতা কে গালাগালি দেয়ার দরকার নেই। কারণ পোস্ট দাতা বিকল্প ব্যবস্থাও রেখেছে আপনাদের জন্যে। নীচে বিকল্প পদ্ধতি স্ক্রীণশট সহ তুলে ধরা হল।

পদ্ধতি ২ঃ

ধাপ ১ঃ  প্রথমে ঝটপট ‘My Computer’ ওপেন করুন এবং “organize” এ ক্লিক করুন।

ধাপ ২ঃ  এখন “Organize” এ ক্লিক করার পর নীচে গিয়ে “Folder and search option.” এ ক্লিক করুন।

ধাপ ৩ঃ  এখন General Tab এর পাশে “view” Tab এ ক্লিক করুন।

ধাপ ৪ঃ এখন Advance Setting এর Box থেকে  “Hidden Files and Folders” অপশনটি খুঁজে বের করুন এবং সেখানে থেকে Show hidden files,folders and drives এ ক্লিক করুন, তারপর Apply বাটনে ক্লিক করুন।এরপর Ok তে ক্লিক করুন।
এখন আপনার Pendrive টি ওপেন করে দেখুন file গুলো দেখতে পাবেন।

ধন্যবাদ।

টেকনোলজি সম্পর্কে আরো জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

-Showvik sarker
Post tag:
hide
Pendrive
pendrive hidden file
pc hidden file
how i unhidden hidden file
how i show hidden file of my PC

February 13, 2017

যেভাবে Google Maps ও Google থেকে আপনার Location Remove করবেন



এই পদ্ধতি টি খুবই সিম্পল একটি পদ্ধতি।কাজ টি করতে গেলে আপনাকে নিম্নলিখিত কিছু Step Follow করতে হবে। নীচের Step গুলো ভালভাবে Follow করুনঃ


STEP 1: প্রথমে চেক করে নিন যে আপনার Google Maps Apps টি Up to date আছে কিনা। আপডেট না থাকলে একদম লেটেস্ট ভার্সন টি প্লে স্টোর থেকে অবশ্যউ আপ টু ডেট করে নিন। এবার Google Maps টি Open করুন।

STEP 2: এখন Google Maps Open করে বাম দিকের সাইডবারে কিছুক্ষণ পরে Menu খুজে পাবেন। ওই খান থেকে Your Places অপশন খুজে বের করুন ও Places এ ক্লিক করুন। Your Places এ ক্লিক করলে এটি লোকেশন খুজে বের করবে যেই লোকেশন টি Google Maps দ্বারা Labbled করা আছে।  এখন Home এবং Work Location আপনার লোকেশন Places করবে যেটা  লিস্টের প্রথমে ছিল , অবশ্য যদি Place location আগে থেকে recognized হয়ে থাকে।

STEP 3: এখন সিম্পল টেকনিক ও App option ব্যবহার করে আপনি খুব সহজেই Labbled করা Place গুলো Delete করতে পারবেন যেগুলো তারপরে ওখানে আর থাকবে না।

STEP 4: আপনি আরও ইচ্ছে করলে  Google maps এর কিছু জায়গা বা লোকেশন বা ফাংশন রিমুভ করতে পারেন যে জায়গা গুলো আপনি ভিজিট করেছেন সেগুলো।  এটা করতে হলে আপনাকে Scroll করে নীচের দিকে যেতে হবে এবং saved এ ক্লিক করে দেখে নিন কোন কোন জায়গা গুলো ট্রাক হয়ে আছে বা আপনি এর আগে ভিজিট করেছেন এরপর Three Dot বাটন এ ক্লিক করুন এবং অপশন পছন্দ করে Star remove করুন।

Delete চাইবে Delete এ ক্লিক করুন।এবার দেখুন আপনার Location Remove হয়ে গেছে।

কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের Facebook গ্রুপ  Android Helpline(বাংলাদেশ) -এ জানাবেন।

ধন্যবাদ।


-সৌভিক সরকার 

Post tag:
map
google maps
how i remove my location from google maps

February 06, 2017

Facebook,WhatsApp - এর ডিলিট হওয়া সকল Message ফিরিয়ে আনুন আপনার Android ফোন দিয়ে

(Techprokash) আজ আপনাদের দেখাবো কিভাবে Facebook,WhatsApp - এর Delete হয়ে যাওয়া Message ফিরিয়ে আনা যায়! হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না বিশেষ করে তাদের জন্য এই পোষ্টটি।আগে অনেক পোষ্টে দেখেছেন কিভাবে  Facebook Message Recovery করা যায়,কিন্তু ঐ টিপস গুলো শুধু PC দিয়ে করা যায়। কিন্তু যাদের PC নেই তারা Android Phone দিয়েই Message গুলো ফিরিয়ে আনতে পারবেন।

Note: [এই কাজটি করার জন্য অবশ্যই আপনার মোবাইলটি রুট থাকতে হবে]

Apps টি তে এ ছাড়া অারো অনেক সুবিধা পাবেন।

App Link: Download here

ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে ওপেন করুন। তারপর যেটার Message ফিরিয়ে আনতে চান সেইটা সিলেক্ট করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

আরো নতুন নতুন টেকনোলজি সম্পর্কে জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

ধন্যবাদ।

-শেখ ওবায়দুল্লাহ 
Post tag:
Facebook
WhatsApp
Facebook message recover
WhatsApp message recover
How I recover Facebook message
How I recover WhatsApp message

January 25, 2017

খুব সহজেই রুট করে নিন অ্যান্ড্রয়েড ৬•০(how to root android 6.0 with computer)

অ্যান্ড্রয়েডের আগের ভার্সনগুলো সাধারন কিংরুট দিয়েই রুট করা যেতো ৷ কিন্তু মার্সোম্যালোতে আপডেট নেওয়ার পর মোবাইলে অ্যাপস  দিয়ে আর রুট করা সম্ভবপর হচ্ছে না ৷ মার্সোম্যালো রুট করার জন্যে পিসি রিকয়ার্ড ৷ চলুন শিখে আসি কীভাবে রুট করা যাবে অ্যান্ড্রয়েড ৬•০ ৷

যা যা লাগবে:

☞Android/Mtk scatter file.txt(এটি বিভিন্ন মিডিয়াটেক চিপসেটের জন্য ভিন্ন হবে ৷ গুগলের সাহায্য নিয়ে ডাউনলোড করে নিবেন৷ এভাবে সার্চ দিবেন mtk6580 scatter file download  )

☞mtk all in one da.bin(sp flash tools.zip এর ভেতরে পাবেন)

☞আপনার ডিভাইসের twrp/cwm/ctrw রিকভারি(গুগল করে বের করে নিবেন)

☞Supersu.zip

☞আপনার ফোনের ড্রাইভার (নিচে লিংক দেওয়া আছে)

প্রথমে নিচের ফাইলগুলো ডাউনলোড করে নিন:

 supersu.zip

→ root files.zip

→ Bandizip setup

→ Android scatter file

এবার কাজের কথায় আসি ৷ supersu.zip ফাইলটা phone storage/sd card এ রেখে (কোনো ফোল্ডারে রাখবেন না) ডাউনলোডকৃত ফাইলগুলো প্রথমে ডেক্সটপে কপি করে নিন ৷ bandizip পিসিতে ইনস্টল করে root files.zip ফাইলগুলো unzip করে নিন ৷ এর মধ্যে  sp flash tools এবং usb driver ফাইলগুলো পাবেন ৷

এবার usb driver ফোল্ডারে প্রবেশ করে আপনার পিসির কনফিগারেশন অনুযায়ী ড্রাইভার ইনস্টল করে নিন ৷ উইন্ডোজ ৭ এ Driver_Auto_Installer_for win 7 এইটা আর উইন্ডোজ ৮ এবং ১০ এর জন্য vcom ইনস্টল করবেন ৷ মনে রাখবেন ,ড্রাইভার পিসিতে ঠিকমতো ইনস্টল না হলে পিসিতে ফোন পাবে না,সুতরাং রুটিং সম্ভব হবে না ৷ তাই কাজটি সতর্কতার সাথে করবেন ৷

এবার sp flash tools এ ঢুকে flash tools অ্যাপটি ইনস্টল করে রান করবেন ৷ scatter loading এ ক্লিক করে আগেই ডাউনলোড করা mt65xx android scatter.txt সিলেক্ট করবেন ৷ আর download agent এ ক্লিক করে  mtk all in one da.bin এই ফাইলটি সিলেক্ট করবেন ৷ recovery তে ক্লিক করে সবুজ অংশতে আপনার ডাউনলোড করা cwm/twrp/ctrw সিলেক্ট করে recovery এর বাম পাশে টিক চিহ্ন দিবেন ৷
এবার download এ ক্লিক করে ২৫-২০ সেকেন্ড পর আপনার ফোনটির ব্যাটারি খুলে usb দিয়ে পিসিতে কানেক্ট করবেন ৷ নিচের স্ক্রীনশটের মতো success দেখালে ফোনটি usb থেকে ডিসকানেক্ট করবেন ৷
ব্যাটারি লাগিয়ে ফোন বন্ধ অবস্থায়ই power and volume + বাটন একসাথে চেপে ধরে রাখবেন যতক্ষণ না রিকভারি মোডে না প্রবেশ করেন ৷ এবার রিকভারি মোড থেকে install অপশনে গিয়ে supersu.zip ফাইলটি সিলেক্ট করে apply করুন ৷ এবার ডিভাইস রিবুট করুন  
কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ৷

পোস্ট ট্যাগ :
Android, root,root 6.0



January 06, 2017

আপনার এন্ড্রয়েড ফোনটিকে বানিয়ে ফেলুন C.C ক্যামেরা।



আজকে আমি একটি এন্ড্রয়েড অ্যাপ নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিজেদের সুরক্ষায় সিসি ক্যামেরা ব্যবহার অপরিহার্য হয়ে দাড়িয়েছে। আবার সিসি ক্যমেরা ব্যবহার অনেকের জন্য বেশ ব্যয়বহুল বিষয় । কিন্তু আপনি চাইলেই নিজের অফিস, বাসা বা অন্য যে কোন জায়গার সুরক্ষা বাড়িয়ে তুলতে পারেন একটি এন্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। এজন্য আপনার প্রয়োজন :-

১। একটি এন্ড্রয়েড মোবাইল
২। একটি কম্পিউটার।

এন্ড্রয়েডটি ব্যবহৃত হবে সিসি ক্যামেরা হিসেবে আর কম্পিউটারটি ব্যবহৃত হবে টিভি হিসেবে।

এটি আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত ইন্টারনেটের মাধ্যমে আর দ্বিতীয়ত ইন্টারনেট ছাড়া। ইন্টারনেট সহকারে ব্যবহার করলে আপনি পৃথিবীর যে কোন জায়গা থেকে মনিটরিং করতে পারবেন। আর যদি ইন্টারনেট ছাড়া ব্যবহার করেন তবে আপনার এন্ড্রয়েড ফোনের হটস্পট যতদূর  কানেকশন পায় ততদূর  মনিটরিং করতে পারবেন।


প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করুন।

Download:  Ip Webcam

এখন আমি আপনাদেরকে পদ্ধতি দুটি শেখাব।

পদ্ধতি ১:

এই পদ্ধতিতে আপনার মোবাইল ও কম্পিউটার উভয় স্থানেই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার অ্যাপটি ওপেন করুন। যে পেজটি আসবে তার শেষ মাথায় “Start server” অপশনে ক্লিক করুন।




তারপর নিচের মত আসলে Yes - এ ক্লিক করুন




এবার ক্যামেরা চালু হলে তার নিচের দিকে একটি আইপি নম্বর দেখতে পাবেন।




এবার আইপি নম্বরটি আপনার কম্পিউটারের ব্রাউজারের এড্রেস বারে ইনপুট করে এন্টার চাপুন।




এখানে একটি পেজ আসবে। আপনি এখানে থেকে “ব্রাউজার’ বা ‘ফ্লাশ’ বাটন চাপবেন। ব্যাস মনিটরিং চালু হয়ে গেল।




পদ্ধতি ২:

এই পদ্ধতিতে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। তবে মোবাইল আর কম্পিউটার কাছাকাছি থাকতে হবে, যেন মোবাইল হটস্পট কম্পিউটারে কানেকশন পায়। এবার আপনার মোবাইলের হটস্পটটি চালু করে কম্পিউটারে Wifi এর মাধ্যমে কানেক্ট করুন। এবার আবার ১নং এর পদ্ধতিগুলো অনুসরণ করুন।
আর মনিটরিং করতে থাকুন।

এভাবে মনিটরিং এর পাশাপাশি আপনি আপনার কম্পিউটারের এডভান্স অপশন ব্যবহার করে দূর থেকে মোবাইলের ক্যামেরা নিজের সুবিধামত সেটিং করে নিতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে ভিডিও ফুটেজটি রেকর্ডও করে রাখতে পারবেন।

আশাকরি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন।আরো এই ধরনের টিপস জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

ওয়েব : Techprokash

কোন সমস্যা হলে ফেসবুকে  Android Helpline(বাংলাদেশ)  গ্রুপে জানাবেন।

ধন্যবাদ

-মামুন আহমদ

Post tag:
CC Camera
How I make my Android phone to a CC Camera

December 01, 2016

এক স্মার্টফোন থেকে যেভাবে অন্য স্মার্টফোনে চার্জ নিবেন। ( Transfer Charge one to another smartphone )


(টেক প্রকাশ) ফোনে চার্জ নিয়ে কম-বেশি বিপদে পড়তে হয় প্রায় সবাইকে। যদিও এখন সব জায়গায়ই চার্জার পাওয়া যায় বলা যায়। অনেকে পাওয়ার ব্যাংকও রাখেন। তবে এ দু'টোর কোনটি যদি না থাকে তাহলে? তখন আপনি অন্য একটি ফুল চার্জ মোবাইল থেকে আপনার ফোনে চার্জ দিতে পারবেন।

প্রথমে জেনে নেই কী কী লাগবে-

    ১. একটি ফুল চার্জ করা ফোন।
    ২. একটি OTG ক্যাবল।
    ৩. একটি USB ক্যাবল।
    ৪. কম চার্জের আরেকটি ফোন (যেটায় চার্জ দিবেন)।


কার্য পদ্ধতিঃ
১.প্রথমে OTG ক্যাবলটি ফুলচার্জ যুক্ত ফোনে সংযুক্ত  করুন। 
২. তারপর USB ক্যাবল দিয়ে OTG ক্যাবলের সাথে সংযুক্ত করুন।
৩. USB ক্যাবলের অপর মাথা কম চার্জিত ফোনে সংযুক্ত  করুন।  এবার দেখুন আপনার ফুল চার্জ দেওয়া ফোনটি কীভাবে পাওয়ার ব্যাংকের কাজ করে। 

অর্থাৎ, আপনি যেখানেই যান সঙ্গে একটি OTG ক্যাবল ও একটি USB ক্যাবল রাখুন। চরম বিপদের মুহূর্তে সামান্য চার্জ দিতে বন্ধু, পরিচিতজন বা অপরিচিত কারও কাছ থেকেও আরেকটি ফুল চার্জ ফোন পেয়ে যেতেই পারেন।

( সংগ্রহীত ও পরিমার্জিত ) 

Stay with Techprokash

Tag: স্মার্টফোন চার্জিং

November 04, 2016

যেভাবে আপনার ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করবেন। ( Custom Recovery installations process)



(টেকপ্রকাশ) রুটেড ফোনের জন্য কাস্টম রিকভারি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা দিয়ে আপনি আপনার স্টক রমের ব্যাকআপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলো জিপ ফাইল ফ্ল্যাশ ছাড়া ইন্সটল করা যায় না সেগুলো ইন্সটল, এবং কাস্টম রম ইন্সটল করতে পারবেন।

আসলে ফোনে সাথে একটা রিকভারি থাকে, যেটাকে স্টক রিকভারি বলে তবে এটা তেমন কোনো কাজে লাগে না।  এটা দিয়ে শুধু অ্যাপ ডাটা ব্যাকআপ করা যায়।  এজন্য দরকার কাস্টম রিকভারি।

বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে,
  যেমন, I) ClockWork Mod  (CWM)
             
II) TeamWin recovary Project (TWRP)              এছাড়া রয়েছে,  PhilZ Touch সহ নানা ধরনের রিকভারি।
তবে এর মধ্য CWM & TWRP বহুল প্রচলিত।

Android jellybean ভার্সন পর্যন্ত CWM ব্যবহার করা সুবিধাজনক।  কিন্তু কিটক্যাট ও তার পরবর্তী ভার্সনের স্টোরেজ জটিলতার জন্য TWRP ব্যবহার করাই শ্রেয়, CWM এ কনো সমস্যা নেই।
( CWM এ ভলিউম আর পাওয়ার বাটান ইউজ করতে হবে আর TWRP তে টাচ করা যাবে)

এখন ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব।
 ♦ যা যা লাগবেঃ

1. রুটেড ফোন,
2. ফ্লাশিফাই,
3.CWM OR TWRP.img for your phone.

    → কার্যপদ্ধতিঃ
১. প্রথমে আপনার ফোনের জন্য তৈরি রিকভারি টি
লাগবে।  কোথায় পাবেন? ,  আপনার ফোনের মডেল এর সাথে custom or cwm or twrp recovery ( eg. Symphony H58 custom recovery) লিখে গুগলসার্চ করবেন। অথবা, সবথেকে ভালো হয় যদি আপনার ফোনের মডেলের ফেসবুক গ্রুপে চাইলে।

২। প্রথমে recovery.img ফাইল টি আপনার sdcard এ রাখবেন।

৩। Flashify app টা ইন্সটল করবেন।  [Download Tap ]

৪। এবার অ্যাপ টা ওপেন করে প্রথম পপ আপ উইন্ডো তে এক্সেপ্ট বাটান ট্যাপ করুন।


তার পর রুট এক্সেস চাইলে গ্রান্ট করুন,


৫। এরপর প্রথম কাজ হলো কারেন্ট রিকভারি ব্যাকআপ করা , কারন পরে লাগতে পারে ।


৬। কাস্টম রিকভারি ফ্লাসের জন্য এবার নিচের ছবি গুলো ফলো করুন,

1.Recovery image অপশন ট্যাপ করুন ।




2. তারপর, Choose a file অপশন এ ট্যাপ করুন।



3.


4.
 


5. Then,  Yap! এবং রিবুট,




এবার এরকম আসবে,



ধন্যবাদ।

নিয়মিত সাইট ভিজিট করবেন, নতুন নতুন আপডেট এর জন্য। 

Another Way

কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন।

#Sabbir_Hasan_Munna

#Category: [Root] [ Custom Recovery ]

November 03, 2016

ফোন এবং কম্পিউটারের জন্য দ্রুততম এবং সহজ ফাইল শেয়ারিং সফটওয়্যার

আসসালামু অলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন।যাই হোক আজ আপনাদের সাথে share it  থেকেও দ্রুত ফাইল শেয়ার করার অ্যাপ নিয়ে কথা বলব।আমরা প্রায় সবাই share it অ্যাপ  ব্যাবহার করি কিন্তু এটি শেয়ার  ইটের থেকেও দ্রুত ফাইল আদান - প্রদান করে থাকে।প্লে- স্টোরে অ্যাপটির রেটিং শেয়ার ইটের থেকে বেশি।এছাড়া আপনি চাইলেই অ্যাপটি পিসি/ ল্যাপটপে ব্যাবহার করতে পারবেন।শেয়ার ইট পিসি/ ল্যাপটপে ব্যাবহার করতে গেলে অনেক সময় কানেকশন হয় না  এই apps টি এধরনের   ঝামেলা ছাড়াই ব্যাবহার করতে পারবেন,কোড অথবা qr code স্ক্যান করলেই সাথে সাথে পিসি  টু ফোন অথবা ফোন টু ফোন connect হবে ।


চলুন দেখে নেই apps টির কিছু উল্লেখযোগ্য দিকগুলি  :
১।Send Anywhere এর মাধ্যমে যে কোন সাইজের ফাইল ফোন টু ফোন অথবা পিসি টু ফোনে পাঠাতে পারবেন l
২।Play Store এ Send Anywhere এর রেটিং4.7 যা  Shere It এর থেকেও অনেক বেশি  ।
৩।আপনার নিরাপত্তার জন্য রয়েছে কোড সিস্টেম।
৪।কোন প্রকার ডাটা বা ইন্টারনেট সংযোগ ছাড়াই  ফাইল পাঠাতে পারবেন।
৫।Send Anywhere এর সাহায্যে যে কোন Social Media তে আপনি আপনার ফাইলের লিংক শেয়ার করতে পারবেন।
৬l কানেকশন প্রবেম হবে না ,কোড enter করলেই অথবা qr code স্ক্যান করলে সাথে সাথেই connect হবে l
7l apps টি তে একটিভিটি লগ থাকতে সেন্ড বা রিসিভ করা ফাইল বের করতে কোনো প্রকার ঝামেলা হয় না l
এসব সুযোগ সুবিধা এবং ফীচার  বিবেচনা করে  techprokash এডিটর দের মতে এটিই  ফাইল  সেন্ড এন্ড রিসিভ এর সেরা apps .

ডাউনলোড লিংক (android ফোন ) : https://play.google.com/store/apps/details?id=com.estmob.android.sendanywhere&hl=en

ডাউনলোড লিংক (পিসি ) : https://send-anywhere.com/web/page/download



- শাহীন আহামেদ


পোস্ট ট্যাগ :

send anywhere
share it
best file sharing apps
transfer file from pc to android

October 25, 2016

কোডিং না জেনেও খুব সহজে বানানো সম্ভব android এপ্লিকেশন

(টেকপ্রকাশ) Hello বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন কারন এই আইসিটির যুগে আপনারা আছেন টেক প্রকাশ এর সাথে।  আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আপনাদের সামনে হাজির করছি।  তো কাজের কথায় আসি
বন্ধুরা আজ যে বিষয় নিয়ে কথা বলব বিষয় টি হলো কিভাবে এন্ড্রয়েড ফোনেই এন্ড্রয়েড এ্যাপ্স  তৈরি  করবেন।

এর জন্য প্রথমেই আমরা গুগল ক্রোম ওপেন করব।  তারপর উপরে বাম পাশের : এই রকম তিন ফোটায় ক্লিক করব এবং request dekstop site এ সিলেক্ট করব।
এবার বন্ধুরা সার্চ  বক্সে লিখুন appsgeyser সার্চ দিন ।  প্রথমে যে লিংক টা আসবে সেটায় ভিসিট করুন।এবার সবুজ লেখা Create Android apps  এ ক্লিক করুন। বন্ধুরা এবার আপনারা দেখতে  পারবেন যেগুলো পপুলার apps সেগুলোর লিস্ট দেয়া আছে।  তো আপনারা all  ক্লিক করবেন এখানে দেখতে পবেন অনেক apps এর লিস্ট আপনার যেটা পছন্দ সেটা create করতে পারেন।

উদাহরণ হিসাবে আমি আজকে আপনাদের ফেসবুক গ্রুপ এর app বানানো যায় :

১.বন্ধুরা এবার আপনি যে গ্রুপ এর app বানাতে চান সেই গ্রুপ এর লিংক url বক্সে পেস্ট করুন। next এ ক্লিক করুন।
২.এবার বক্সে  আপনার app এর নাম লিখে next ক্লিক করুন।  

৩. এখন একটা বক্স আসবে বক্সে app এর ডিস্ক্রিপশন দিতে পারেন।  না দিলে সমস্যা নেই।  next ক্লিক করুন...

৪. বন্ধুরা এবার app এ ফোটো আপলোড দেয়ার পালা castom icon   এ ক্লিক করুন এবার গ্যালারি থেকে ইচ্ছে মত একটা ফোটো আপলোড দিন।
next ক্লিক করুন....
৫. এবার creat এ ক্লিক কিরুন।  তারপর একটি বক্স আসবে।  এখনে আপনাকে register  করতে হবে। ১ম বক্সে একটি ইমেইল দিন ২য় বক্সেও ইমেইল টি এবার দিন।  ৩য় & ৪ র্থ  বক্সে পাসওয়ার্ড দিন।  তারপর i' m not a robot এ ক্লিক করুন। next এ ক্লিক করুন।  কিছুক্ষনের মধ্যে আপনার ইমেইল টিতে appsgeyser  থেকে একটি মেসেজ যাবে।
৬. মেসেজ টি ওপেন করুন তারপর verify your email এ ক্লিক করুন।  আবার ও গুগল ক্রোম দিয়ে ওপেন করুন।

৭. এবার আপনার app টি রেডি।  আপনি published or download   করতে পারেন।  or test app এ ক্লিক করুন এবার wait  করুন ১০০/ হলে download এ ক্লিক করুন ব্যাস download হলে ইন্সটল দিয়ে ওপেন করুন।
আপনিও বানিয়ে ফেললেন একটি app।
ধন্যবাদ সবাইকে।  আরো ভাল ভাল টিপস পেতে techprokash.com এর সাথে থাকুন।
বুঝতে অসুবিধা হলে স্ক্রিনশট গুলো দেখুন :

*1
*2

*3


- M Hasan Miskat

Post categories :
How to create an apps
make apps without coding

October 06, 2016

এন্ড্রয়েডে ফ্রী টিভি দেখুন এন্টেনা দিয়ে


এখন আপনি এন্ড্রয়েড থেকেই টেরিস্টোরিয়াল  টিভি দেখতে পারেন ছোট একটা device এর  মাধ্যমে ।আমাদের অনেকেরই ক্রিকেট খেলা ,সংবাদ দেখার জন্য তেরেস্তরিয়াল টিভির উপর নির্ভর করতে হয় ..কিন্তু এমন হলো  বাসার বাইরে থাকার কারণে টিভি দেখতে পারছেন না তখই এধরনের ডিভাইস খুব দরকার পরে ...l

আশার কথা হলো এখন বাংলাদেশেও বেশ সাশ্রয়ী মূল্যে এধরনের ডিভাইস পাওয়া যাচ্ছে .
 device টির নাম হলো Ez Tv  ,এর রিসিভিং ফ্রিকোয়েন্সি হলো ৪৭০-৮৬২ MZH (uhf)
Device টির ওজন ৫ গ্রাম মাত্র  আর ডাইমেনশন 21x18x7 mm এর মত ..আর এতে রয়েছে ভিডিও রেকর্ড করার সুবিধা ফলে আপনার পছন্দের অনুষ্ঠান রেকর্ড করে রাখতে পারবেন ..l

ডিভাইস টি চালাতে হলে যে  ধরনের ফোন দরকার : 

-Android 4.1 or avobe
-cortex A8 800mzh cpu
-512 Mr Rame or avove
-display resulation 124x600
-Must be an OTG supported device .


যেভাবে ব্যবহার করবেন :
প্রথমেই প্লেস্তরে Ez tv এর এপ্লিকেশন নামিয়ে নিবেন তারপর  ডিভাইস টি ফোন connect করে এপ্লিকেশন ওপেন করবেন > তারপর ফ্রিকোয়েন্সি সার্চ করে টিভি দেখতে পারবেন ..l

  এটি  বাংলাদেশের বড় ইলেকট্রনিক্স মার্কেট গুলোতে খোজ করে দেখতে পারেন .এছাড়াও Dream-bd.com এবং storebd.com প্রোডাক্টটি বিক্রি করছে ...আপনি ২২০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে প্রোডাক্ট টি পেতে পারেন ,বিভিন্ন অনলাইন সপ অথবা ইলেকট্রনিক্স দোকানে l

NB : ডিভাইস ক্রয়ের সময় অবস্যই চেক করে নিবেন আপনার ফোন এ এদেশের  টিভি চানেল চলছে কিনা ..আর অনলাইন প্রোডাক্ট না কেনাই ভালো আর কিনতে হলে সে  ক্ষেত্রে অবস্যই সতর্কতা অবলম্বন করুন l

# Jayed



October 02, 2016

Android ফোনকে যেভাবে scanner হিসাবে ব্যবহার করবেন

বইয়ের পাতা কিংবা নথিপত্রের ডিজিটাল অনুলিপি নিজের কাছে রাখার জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোন হতে পারে কার্যকরী এক মাধ্যম।আর এটি সম্ভব ছোট একটি apps দিয়ে l apps টির নাম  FineScanner - docs recognition ,পূর্বে apps টি শুধু iphone এ ব্যবহার কড়া গেলেও এখন android অপারেটিং সিস্টেম এই apps সমর্থন কররে l এবার  দেখা যাক apps টিতে কি কি সুবিধা রয়েছে

যে সুবিধা গুলো পাবেন :-

এবিবিওয়াইওয়াই ফাইন স্ক্যানার নামে যে অ্যাপটি আগে, শুধু আইফোন বা আইপ্যাডে পাওয়া যেত, এখন সেটি অ্যান্ড্রয়েডেও ব্যবহার
করা যাবে। ফলে অ্যান্ড্রয়েড স্মার্টফোন স্ক্যানারের ভূমিকায় কাজ করবে।
•অ্যাপটিতে ফিল্টার, পটভূমি সংশোধন, ক্রপ করার সুবিধা আছে।
• এবং জেপিইজি বা পিডিএফ আকারে অনুলিপি সংরক্ষণের সুবিধা আছে।
সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান এবিবিওয়াওয়াইয়ের ফাইন স্ক্যানার ডকস রিকগনিশন অ্যাপটি পাওয়া যাবে http://goo.gl/hx1fIo ঠিকানায়।



কিভাবে ব্যবহার করবেন :

অ্যাপটি ইনস্টল করার পর চালু করুন। পূর্ণ সংস্করণে যাওয়ার জন্য একটি অপশন আসবে, এড়িয়ে যান।
ফলে বিনা মূল্যে ব্যবহারের জন্য স্ক্যানিংয়ের পর্দা দেখাবে। তখন ক্যামেরা বোতামে চাপ দিয়ে প্রয়োজনীয় নথি স্ক্যান করে নিন। নিচের দিকে কোনো বিজ্ঞাপন থাকলে সেটাও এড়িয়ে যান। তাহলেই apps টি ফ্রি বেবহারের ফীচার উন্মুক্ত হবে l এখন শুরুতেই ফোনের ক্যামেরা ব্যবহার করে ফাইল গুলো স্ক্যান করে নিন lঅটো ক্রপ অথবা ম্যানুয়ালি ক্রপ করে নিনl এরপর কালার ঠিক করে নিন আমার মতে grayscale অপসন টি এক্ষেত্রে বেটার   তারপর docs ,পিডিএফ অথবা আপনার পছন্দের ফরমেট এ save করুন l

যেসব সুবিধা পাবেন :-

•স্বয়ংক্রিয় ক্রপ সুবিধার মাধ্যমে বাড়তি বা অপ্রয়োজনীয় অংশ বাদ দেওয়া যাবে।

•স্ক্যানিংয়ের সময় নিচের দিকটা অন্ধকার থাকলে ফ্ল্যাশ বোতাম চেপে ক্যামেরার ফ্ল্যাশ আলো জ্বালানোর ব্যবস্থা আছে।

•যতগুলো ফাইল স্ক্যান করা হয়েছে তার সংখ্যাবাচক লেখা স্ক্যান বোতামের পাশেই দেখাবে। এতে স্পর্শ করে স্ক্যানকৃত অনুলিপিগুলো কেমন হয়েছে তা দেখা যাবে,

• আবার বিন আইকনে চাপ দিয়ে কোনোটি মুছেও ফেলা যাবে। আর ফিল্টার বোতাম দিয়ে মূল ছবি, সাদা-কালো, গ্রেস্কেল বা রঙিন আবহে দেখা বা সংরক্ষণের ব্যবস্থাও আছে।

•ক্রপ ও রোটেট সুবিধার মাধ্যমে অনুলিপিটি কাটছাঁট বা দিক পরিবর্তন করা যাবে।

•সবশেষে তিনটি ডট দেওয়া বোতামে চাপ দিয়ে সেটি কারও সঙ্গে ভাগাভাগি করা, অতিরিক্ত পাতা সংযোজন, নাম পরিবর্তন বা এর বৈশিষ্ট্যসমূহ দেখা যাবে।

Screen shot : 


লিখেছেন : M Hasan Miskat


 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ