- প্রযুক্তির কথা বলে

Showing posts with label 114. Show all posts
Showing posts with label 114. Show all posts

February 21, 2017

Ads এবং Auto App ইনস্টল থেকে নিয়ে নিন চিরতরে মুক্তি!!! [How to get rid Of Ads & Auto App Install Of Android]



(টেকপ্রকাশ)  আসসালামুআলাইকুম,
আজ আপনাদের Android এর বিশেষ কিছু সমস্যার সমাধন দিতে যাচ্ছি যদি কোনো প্রকার ডাউট থাকে তাহলে কমেন্ট করবেন অথাবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ধন্যবাদ


Android এর কিছু সমস্যাঃ

প্রথমত জানতে হবে আসলে Android  এর জন্য কি ভাইরাস আছে? 
- না,  কম্পিউটার এর মত Android এর জন্য কনো ভাইরাস নাই।  

তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার ফোনের এবং আপনার প্রাইভেসির জন্য খুবই ক্ষতিকর আর কিছু জিনিস বিরক্তিকর। 

অতি সাধারন কিছু সমস্যা গুলো হলঃ

১। ব্রাউজার এর ব্রাউজ করার সময় বিরক্তিকর ADs.  ট্যাপ করলেই অন্য পেজ এ চলে যায়, নতুন ট্যাব ওপেন হয়,  ফোন ভাইব্রেট করে, অটো বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড হয়। 
সমাধানঃ 
App: Adguard Premium 
প্লে স্টোরে পাবেন না।  গুগল থেকে ডাউনলোড করে নিবেন। 
যেভাবে কাজ করেঃ এটা ভিপিএন পারমিশন নিয়ে নেট কন্টেন্ট থেকে অ্যাড ফিল্টার করে,  যার ফলে কোনো অ্যাপ বা ব্রাউজার এ অ্যাড শো করে না।  আর যেহেতু অ্যাড শো করে না তাই অ্যাড এ যে ডাটা খরচ হয় সেটা বেঁচে যায়। 
২। হটাত করে দেখা যায় ডাটা অন করার পর আপনা আপনি অ্যাপ ইন্সটল হয়ে গেছে।  

সমাধানঃ #প্রথমত, ফ্রি মানি, যৌন স্বাস্থ্য, HD ভিডিও টাইপের ফালতু কোনো অ্যাপ ডাউনলোড  করবেন না।
 #Kaspersky অথবা Malwarebyts এন্টিভাইরাস ব্যবহার করবেন।  যে অ্যাপ গুলা হার্মফুল সেগুলো আনইন্সটল করবেন। 
 #Unknown Source  off রাখবেন।  

৩। আরেকটা সমস্যা হলো unfortunately com.অমুক প্রসেস স্টপড।  
একমাত্র সমাধান ওইটা আনইন্সটল করা।  

#Super Tips : [[রুটেড ফোনের জন্য]] ফোনে যদি খুবই সমস্যা হয় তবে Kaspersky এন্টিভাইরাস  (এর ৩০ দিনের প্রিমিয়াম ফ্রি) দিয়ে /device অর্থাৎ সিস্টেম ফাইল স্ক্যান করে থ্রেট গুলা ডিলিট করবেন। 

# com.adobe***,  com.search service,  com.settings service ,  com.apphelperg.  etc টাইপের অ্যাপ গুলা ফোল্ডার সহ ডিলিট করবেন। 

আমি প্রায় সবগুলা Top এন্টিভাইরাস ইউজ করছি  Kaspersky, Avast, 360 , AVG, Dr.Web, LookOut security, CM security, ESET, Norton, Malwarebytes, Torjon killer ETC. 

এর মধ্যে,  Kaspersky আর Malwarebyts কার্যকরী বেশী। 



Posted By: S@bb!r
Edited By: Sahin


post Tags:
[Antivirus ]
[Remove Ads]

December 13, 2016

ডাউনলোড করে নিন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় গেম Brothers: A tale of two sons



(টেকপ্রকাশ) আশা করি আপনারা সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি অসাধারণ গেম এর টিউন নিয়ে হাজির হলাম। এই গেমটি  বর্তমান সময়ের একটি জনপ্রিয় একটি গেম।এ্যাডভেন্ঞ্চার,ধারনার  গেম।অসাধারন গ্রাফিক্স কোয়ালিটি,তাই ভালই উপভোগ করবেন বলে আশা করছি ।
 না খেলে থাকলে এখনি ডাউনলোড করে নিন।

ইনস্টল করার নিয়ম:
১।প্রথমে App আর Obb ফাইল দুটো ডাউনলোড করুন:-

Apk link (15 mb)
Obb link (752 mb)

২।তারপর, obb ফাইলকে Android > Obb >com.and.games505.brothers
এর ভিতরে রাখুন।
৩।Apk ফাইলটাকে মেমোরি কার্ডে রাখুন (কোন ফোল্ডারে না)।
৪।Apk টি ইনস্টল করুন।এখন ডাটা কানেকশন অন করে Open লেখায় ক্লিক করুন(২-৫ এম্বি ডাটা লাগতে পারে)।
ধন্যবাদ।

-শাহীন আহামেদ

Post tag:

Brothers
Brothers A tale of two sons
Brothers a tale of two sons apk+data

    

December 01, 2016

এক স্মার্টফোন থেকে যেভাবে অন্য স্মার্টফোনে চার্জ নিবেন। ( Transfer Charge one to another smartphone )


(টেক প্রকাশ) ফোনে চার্জ নিয়ে কম-বেশি বিপদে পড়তে হয় প্রায় সবাইকে। যদিও এখন সব জায়গায়ই চার্জার পাওয়া যায় বলা যায়। অনেকে পাওয়ার ব্যাংকও রাখেন। তবে এ দু'টোর কোনটি যদি না থাকে তাহলে? তখন আপনি অন্য একটি ফুল চার্জ মোবাইল থেকে আপনার ফোনে চার্জ দিতে পারবেন।

প্রথমে জেনে নেই কী কী লাগবে-

    ১. একটি ফুল চার্জ করা ফোন।
    ২. একটি OTG ক্যাবল।
    ৩. একটি USB ক্যাবল।
    ৪. কম চার্জের আরেকটি ফোন (যেটায় চার্জ দিবেন)।


কার্য পদ্ধতিঃ
১.প্রথমে OTG ক্যাবলটি ফুলচার্জ যুক্ত ফোনে সংযুক্ত  করুন। 
২. তারপর USB ক্যাবল দিয়ে OTG ক্যাবলের সাথে সংযুক্ত করুন।
৩. USB ক্যাবলের অপর মাথা কম চার্জিত ফোনে সংযুক্ত  করুন।  এবার দেখুন আপনার ফুল চার্জ দেওয়া ফোনটি কীভাবে পাওয়ার ব্যাংকের কাজ করে। 

অর্থাৎ, আপনি যেখানেই যান সঙ্গে একটি OTG ক্যাবল ও একটি USB ক্যাবল রাখুন। চরম বিপদের মুহূর্তে সামান্য চার্জ দিতে বন্ধু, পরিচিতজন বা অপরিচিত কারও কাছ থেকেও আরেকটি ফুল চার্জ ফোন পেয়ে যেতেই পারেন।

( সংগ্রহীত ও পরিমার্জিত ) 

Stay with Techprokash

Tag: স্মার্টফোন চার্জিং

November 28, 2016

স্মার্টফোন পানিতে ভিজলে যা করবেন

 

(টেকপ্রকাশ) আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি অতি প্রয়োজনীয় এবং প্রিয় বস্তু। অনেক সাবধানে রাখার পরও কিছু কিছু সময়ে অসাবধানতাবশত এটি পানিতে পড়ে বা ভিজে যেতে পারে।
আপনার স্মার্টফোনটি পানিতে ভিজে গেল, কী করবেন সে ক্ষেত্রে? মাথা খারাপ করার প্রয়োজন নেই।
জেনে নিন, কী করলে আপনার ফোনটি ঠিক হতে পারে।

. যত দ্রুত সম্ভব ফোনটি পানি থেকে তুলে নিন। গা থেকে পানি মুছে নিন শুকনো কিছু দিয়ে।
. ফোনটি বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন।
. যত দ্রুত সম্ভব ব্যাক প্যানেল, ব্যাটারি, সিম এবং
মাইক্রো এসডি কার্ড খুলে ফেলুন।
. একটি শুকনো টিস্যু দিয়ে পুরোটা ভাল করে মুছে নিন।
. ব্লো ড্রায়ার দিয়ে ফোন শুকোবেন না।
. মিনি ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ২০ মিনিট ধরে
ব্যবহার করুন।
. চালের মধ্যে ফোনটি দিন তিনেক রেখে দেখতে পারেন।

. সিলিকা প্যাকেটের মধ্যেও রাখতে পারেন।
. এর পরে সূর্যের তাপে রাখুন। বাকি ময়েশ্চার শুকিয়ে যাবে।
১০. এর পরেও কাজ না-করলে, নতুন ব্যাটারি ব্যবহার করুন।
১১. তাতেও কাজ হচ্ছে না? এবার একটা নতুন ফোন কিনে নিন। অথাবা,  কাস্টমার কেয়ার বা ভালো কোনো ম্যাকানিক এর দোকানে কাছে যান। 

ধন্যবাদ

আরো নতুন নতুন সম্যসার সমাধান পেতে এবং টেকনোলজি বিষয়ে আপ টু ডেট থাকতে নিয়মিত ভিজিট করুন টেক প্রকাশ 

Author : S@bb!r

ট্যাগ ( সল্যুশন ) 

November 04, 2016

স্ট্যাটাস হেডারকে করুন আকর্ষণীয় ( Make Your Status Header More Attractive )

 

[TechProkash] 
আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা অ্যাপ। এটা দিয়ে আপনার স্ট্যাটাস হেডার কে করে তুলুন আরো আকর্ষণীয়।

→ সময়ের সাথে সম্পর্ক রেখে বদলে দেবে আপনার স্ট্যাটাস হেডার।  নিচের ছবিগুলোতে দেখে নিন।  

  



যা যা লাগবেঃ
১.
এক্সপোসড ফ্রেমওয়ার্ক। [ না থকলে ক্লিক করুন]
২. Zuse Contextual Expanded Status Headar. [Download Here

যেভাবে করবেনঃ

১। প্রথমে Zuse contextual Headar app টি ইন্সটল করবেন।  

২।ওপেন করে Enable করবেন। 



৩। এরই মধ্যে দেখবেন নোটিফিকেশন ড্রয়ারে নোটিফিকেশন আসছে, 


এখানে  activite & Reboot ট্যাপ করুন।  ব্যাস শেষ। 

ধন্যবাদ।

নিয়মিত নতুন নতুন সব তথ্যের জন্য ভিজিট করুন [TechProkash]

#Sabbir_Hasan_Munna

Category: [Root][Xposed][Theming]

যেভাবে আপনার ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করবেন। ( Custom Recovery installations process)



(টেকপ্রকাশ) রুটেড ফোনের জন্য কাস্টম রিকভারি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা দিয়ে আপনি আপনার স্টক রমের ব্যাকআপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলো জিপ ফাইল ফ্ল্যাশ ছাড়া ইন্সটল করা যায় না সেগুলো ইন্সটল, এবং কাস্টম রম ইন্সটল করতে পারবেন।

আসলে ফোনে সাথে একটা রিকভারি থাকে, যেটাকে স্টক রিকভারি বলে তবে এটা তেমন কোনো কাজে লাগে না।  এটা দিয়ে শুধু অ্যাপ ডাটা ব্যাকআপ করা যায়।  এজন্য দরকার কাস্টম রিকভারি।

বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে,
  যেমন, I) ClockWork Mod  (CWM)
             
II) TeamWin recovary Project (TWRP)              এছাড়া রয়েছে,  PhilZ Touch সহ নানা ধরনের রিকভারি।
তবে এর মধ্য CWM & TWRP বহুল প্রচলিত।

Android jellybean ভার্সন পর্যন্ত CWM ব্যবহার করা সুবিধাজনক।  কিন্তু কিটক্যাট ও তার পরবর্তী ভার্সনের স্টোরেজ জটিলতার জন্য TWRP ব্যবহার করাই শ্রেয়, CWM এ কনো সমস্যা নেই।
( CWM এ ভলিউম আর পাওয়ার বাটান ইউজ করতে হবে আর TWRP তে টাচ করা যাবে)

এখন ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব।
 ♦ যা যা লাগবেঃ

1. রুটেড ফোন,
2. ফ্লাশিফাই,
3.CWM OR TWRP.img for your phone.

    → কার্যপদ্ধতিঃ
১. প্রথমে আপনার ফোনের জন্য তৈরি রিকভারি টি
লাগবে।  কোথায় পাবেন? ,  আপনার ফোনের মডেল এর সাথে custom or cwm or twrp recovery ( eg. Symphony H58 custom recovery) লিখে গুগলসার্চ করবেন। অথবা, সবথেকে ভালো হয় যদি আপনার ফোনের মডেলের ফেসবুক গ্রুপে চাইলে।

২। প্রথমে recovery.img ফাইল টি আপনার sdcard এ রাখবেন।

৩। Flashify app টা ইন্সটল করবেন।  [Download Tap ]

৪। এবার অ্যাপ টা ওপেন করে প্রথম পপ আপ উইন্ডো তে এক্সেপ্ট বাটান ট্যাপ করুন।


তার পর রুট এক্সেস চাইলে গ্রান্ট করুন,


৫। এরপর প্রথম কাজ হলো কারেন্ট রিকভারি ব্যাকআপ করা , কারন পরে লাগতে পারে ।


৬। কাস্টম রিকভারি ফ্লাসের জন্য এবার নিচের ছবি গুলো ফলো করুন,

1.Recovery image অপশন ট্যাপ করুন ।




2. তারপর, Choose a file অপশন এ ট্যাপ করুন।



3.


4.
 


5. Then,  Yap! এবং রিবুট,




এবার এরকম আসবে,



ধন্যবাদ।

নিয়মিত সাইট ভিজিট করবেন, নতুন নতুন আপডেট এর জন্য। 

Another Way

কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন।

#Sabbir_Hasan_Munna

#Category: [Root] [ Custom Recovery ]

October 27, 2016

এক্সপোসড ফ্রেমওয়ার্ক কি? ললিপপ ও মার্সমেলো এর জন্য এক্সপোজড ফ্রেমওয়ার্ক যেভাবে ব্যবহার করবেন


##অ্যান্ড্রয়েড বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয়
স্মার্টফোন ও ট্যাবলেট অপারেটিং সিস্টেম।   অ্যান্ড্রয়েডের এই ব্যাপক জনপ্রিয়তার অন্যতম কারণ
অ্যান্ড্রয়েড মুক্ত সোর্স হওয়ায় এর প্রায় প্রতিটি অংশ
ব্যবহারকারী তার ইচ্ছামত কাস্টমাইজ করে নিতে
পারেন।

* আপনি মনে করলেন আপনার স্ট্যাটাস বার অথবা নোটিফিকেশন প্যানেল বা কুইক সেটিং টা অনেক বোরিং লাগছে। এখন ইচ্ছা করলেই আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এটা করতে হোলে ফোন তৈরি করার সময় যে ফ্রেমওয়ার্ক টা ইন্সটল করে দেওয়া হয়েছে সেটা এডিট করা লাগবে, এ ক্ষেত্রে ব্যাপারটা অনেক ঝামেলাপূর্ণ। আপনার আমার মত লোক এগুলা পারবে না এর জন্য আছে বড় বড় ডেভেলপার।  আমারা যদি করতে চাই তাহলে কি করতে হবে,  এক্ষেত্র এক্সপোজড ফ্রেমওয়ার্ক ই একমাত্র ভরসা।  

* এক্সপোসড ফ্রেমওয়ার্ক কি আসলে?

এটা হলো এন্ড্রয়েড এর মূল ফ্রেমওয়ার্ক এর উপর একটা লেয়ারের মত কাজ করে। সহজ করে বললে, আপনি যখন মূল সিস্টেম এর কোনোকিছু পরিবর্তন করতে বা যুক্ত করতে চাইবেন তখন এটা মূল ফ্রেমওয়ার্ক এর সাথে সে জিনিস টা অ্যাড করে দিবে একটা লেয়ারের মত এবং মনে হবে যে সেটি সিস্টেমের ই একটা অংশ।  

Installations:

★ অবশ্যই Root ইউজার হতে হবে। 
★ ললিপপ বা মার্সমেলো এর ক্ষেত্রে কাস্টম রিকভারি( CWM, TWRP)  থাকা লাগবে। 

→ ললিপপ এর চেয়ে নিচের ভার্সনের OS যারা ব্যবহার করেন তাদের শুধুমাত্র একটা অ্যাপ ইন্সটল করলেই চলবে।  DOWNLOAD

♦ এখন আসা যাক ললিপপ ও মার্সমেলো এর জন্য কি করতে  হবেঃ

প্রথম শর্ত আপনার ফোন রুটেড হতে হবে। না হলে আমাদের সাইটের রুট সম্পর্কিত পোস্ট দেখুন।

দ্বিতীয়ত আপনার ফোনে রিকভারি মোড হিসেবে CWM or TWRP থাকা লাগবে।  

Steps:

1. আপনার ফোনের অপারেটিং সিস্টেম  আর Chipset ( এটি দেখার জন্য প্লে স্টোর থেকে CPU Z অ্যাপ দিয়ে চেক করবেন arm কত ভার্সন  eg: arm v7 ) অনুযায়ী zip ফাইল ডাউনলোড করবেন।  যেমন, arm v7 ললিপপ 5.1 এর জন্য xposed-v85-SDK22  zip Download করবেন।  


Important Note: 

SDK21 is Android 5.0 (Lollipop)
SDK22 is Android 5.1 (also Lollipop) and 
SDK23 is Android 6.0 (Marshmallow).

2. এবার রিকভারি মুডে গিয়ে এই জিপ টা ফ্লাস করবেন। 
→→ ফ্লাস করার ক্ষেত্রে  জিপ ফাইল টি Sdcard এ রাখুন। তারপর রিকভারি মুডে যান, ইন্সটল অপশন থেকে ফাইলটি সিলেক্ট করুন। এবং Reboot করুন। 
  I) 

ii) 
iii)

3. Reboot হওয়ার পর xposed Alpha  Download
 scan QR
Install করুন। 



Some Screen Shot:


পরবর্তী পোস্ট গুলোতে  এক্সপোজড এর চমৎকার মডিউল সম্পর্কে আলোচনা করা হবে। 

Thanks To Xda Developers 

Any problem  Ask or Comment 

- সাব্বির হাসান মুন্না 


post tags : 

Xposed framework for lolipop 
Marshmallow 
Root 

September 22, 2016

Android ফোনের জন্য সেরা apps locker কোনটি ?

এন্ড্রয়েড ফোনে অ্যাপ লক করার জন্য নানান ধরনের লকার আছে, যাদের নাম বলে শেষ করা যাবে না। তবে আমরা যা চাই তা একটা অ্যাপের মধ্যে কখনোই পাই না। সব লকার অ্যাপে কিছু না কিছু ঘাটতি থেকেই যায়।


আজ আপনাদের পরিচয় করিয়ে দেব এমন একটি অ্যাপ এর সাথে যেটাকে বলা চলে অ্যাপ লকারের রাজা। আপনার মনের মত সব ধরনের ফিচার এতে পাবেন।

অ্যাপটির নামঃ  Lockdown pro

 ফিচার সমুহঃ

১। চার ধরনের সিকিউরিটি মেথড ব্যবহার করতে পারবেন।


ফোন ফিঙ্গার প্রিন্ট সাপর্টেড হলে সেটাও ব্যবহার করতে পারবেন।

২। সিস্টেম এর সব লক করতে পারবেন। এমনকি কন্টাক্ট, ডায়েলার ইভেন রিসেন্ট অ্যাপ ও।



৩। বিভিন্ন ধরনের থিম রয়েছে।


৪। অবজারভার নামে একটি অপশন আছে যেটার মাধ্যমে যদি কেউ আপনার অজান্তে লক খোলার  চেস্টা করে তবে তার ছবি উঠে যাবে।


৫। সবথেকে বড় সুবিধা হলো আপনি এখানে একটি প্রাইভেট গ্যালারি ভল্ট বানাতে পারবেন, আপনার গোপন ছবি গুলা নিরাপদে  থাকবে।


এছাড়া রয়েছে আরো নানা ধরনের সুবিধা।

ডাউনলোড লিংক -  lockdown pro.
Playstore  -  Link

[N.B :Techbee editors দের মতে সেরা android locker হলো Lockdown pro,এটা একান্তই আমাদের মতামত  ]
#Sabbir Hasan   Techbee
The best app locker 

September 07, 2016

যেভাবে Poweramp আজীবন ফ্রি ব্যবহার করবেন। ( Poweramp Free for lifetime )


আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার এবং অনেকের মতে Poweramp  হল সবথেকে ভালো মিউজিক প্লেয়ার।  এটাতে অন্য যেকোনো মিউজিক প্লেয়ার এর তুলনায় অনেক বেশি ফিচার রয়েছে। কিন্তু প্রধান সমস্যা হলো এটির ট্রায়াল ভার্সন ১৫ দিনের বেশি ব্যবহার করা যায় না। ১৫ দিন পর একটি পেইড Apk  দিয়ে এটার লাইসেন্স ভেরিফিকেশন করতে হয়।  গুগলে এই পেইড এ পি কে পাওয়া যায় তবে এটাতে কাজ হয় না।  এটার জন্য প্যাচ সহ অনেক ঝামেলা আছে। 
আজ দেখাবো কিভাবে এই পাওরএম্প ফ্রিতে চালাবেন।  

যা যা লাগবেঃ
১।  Poweramp Apk.


কার্যপদ্ধতিঃ 

১। পাওরএম্প এপিকে টা কে এক্সট্রাক্ট করুন ই এস ফাইল এক্সপ্লোরার দিয়ে।





২। এখন যেখানে ফাইল গুলা জমা হইসে ওই ফোল্ডারে "license" লিখে সার্স দিলে দেখবেন ২ টা ফাইল আসবে।


৩। এখন ফাইল দুটি ডিলিট করুন।


৪। এবার অবশিষ্ট যে ফাইল গুলা থাকবে সেগুলা সব সিলেক্ট করে কম্প্রেস করুন।


৫। এখন একটা জিপ ফাইল পাবেন। এবং ওই জিপ ফাইল বাদে অন্য গুলা ডিলিট করে দিন।


৬। সর্বশেষ জিপ টা কে রিনেইম করে এক্সটেনশন  ".apk" লিখুন।

এবং ইন্সটল করুন।

NB: দু একবার পপ আপ উইন্ডো তে এরর রিপর্ট আসতে পারে।  ওখানে নেভার অপশনে টাপ করবেন।  


ভালোলাগলে  শেয়ার করবে,  নিয়মিত ভিজিট করবেন নতুন পোস্ট এর জন্য।

ধন্যবাদ।

August 27, 2016

ক্রেডিট কার্ড ছাড়া কিভাবে iTunes ব্যাবহার করবেন।

ভিসা / ক্রেডিট কার্ড ছাড়া আই ফোন চালানো অসম্ভব, কারন অ্যাপ,গান, মুভি সবই কেনা লাগে।  কিন্তু আই টিউন্স থেকে কিছু অ্যাপ ফ্রি ডাউনলোড করা যায়।  তবে এ ক্ষেত্রেও অ্যাপেল আই ডি তে পেমেন্ট মেথড অ্যাড করা লাগে।  এবার দেখুন কিভাবে এটা ছাড়াই আই টিউন্স চালু করবেন।

১। সেটিং থেকে আই টিউনস& অ্যাপ স্টোর এ যান।

২। অ্যাপল আই ডি তে টাপ করুন, তারপর View Apple ID  তে tap করুন।  সাইন ইন করা না থাকলে করুন। 



৩।এবার, পেমেন্ট অপশনে ট্যাপ করুন। 

৪। পেমেন্ট  ব্যবস্থা সরানোর জন্য, None অপশন সিলেক্ট করুন।


৫। এবার ডান ট্যাপ করুন। 
তাহলেই রিমুভ হয়ে যাবে ,আর আপনি নিশ্চিন্তে iTunes  চালাতে পারবেন ।

লিখেছেন -  Sabbir hasan munna 
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ