- প্রযুক্তির কথা বলে

Showing posts with label Solution. Show all posts
Showing posts with label Solution. Show all posts

February 21, 2017

Ads এবং Auto App ইনস্টল থেকে নিয়ে নিন চিরতরে মুক্তি!!! [How to get rid Of Ads & Auto App Install Of Android]



(টেকপ্রকাশ)  আসসালামুআলাইকুম,
আজ আপনাদের Android এর বিশেষ কিছু সমস্যার সমাধন দিতে যাচ্ছি যদি কোনো প্রকার ডাউট থাকে তাহলে কমেন্ট করবেন অথাবা ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ধন্যবাদ


Android এর কিছু সমস্যাঃ

প্রথমত জানতে হবে আসলে Android  এর জন্য কি ভাইরাস আছে? 
- না,  কম্পিউটার এর মত Android এর জন্য কনো ভাইরাস নাই।  

তবে কিছু কিছু জিনিস আছে যেটা আপনার ফোনের এবং আপনার প্রাইভেসির জন্য খুবই ক্ষতিকর আর কিছু জিনিস বিরক্তিকর। 

অতি সাধারন কিছু সমস্যা গুলো হলঃ

১। ব্রাউজার এর ব্রাউজ করার সময় বিরক্তিকর ADs.  ট্যাপ করলেই অন্য পেজ এ চলে যায়, নতুন ট্যাব ওপেন হয়,  ফোন ভাইব্রেট করে, অটো বিভিন্ন কন্টেন্ট ডাউনলোড হয়। 
সমাধানঃ 
App: Adguard Premium 
প্লে স্টোরে পাবেন না।  গুগল থেকে ডাউনলোড করে নিবেন। 
যেভাবে কাজ করেঃ এটা ভিপিএন পারমিশন নিয়ে নেট কন্টেন্ট থেকে অ্যাড ফিল্টার করে,  যার ফলে কোনো অ্যাপ বা ব্রাউজার এ অ্যাড শো করে না।  আর যেহেতু অ্যাড শো করে না তাই অ্যাড এ যে ডাটা খরচ হয় সেটা বেঁচে যায়। 
২। হটাত করে দেখা যায় ডাটা অন করার পর আপনা আপনি অ্যাপ ইন্সটল হয়ে গেছে।  

সমাধানঃ #প্রথমত, ফ্রি মানি, যৌন স্বাস্থ্য, HD ভিডিও টাইপের ফালতু কোনো অ্যাপ ডাউনলোড  করবেন না।
 #Kaspersky অথবা Malwarebyts এন্টিভাইরাস ব্যবহার করবেন।  যে অ্যাপ গুলা হার্মফুল সেগুলো আনইন্সটল করবেন। 
 #Unknown Source  off রাখবেন।  

৩। আরেকটা সমস্যা হলো unfortunately com.অমুক প্রসেস স্টপড।  
একমাত্র সমাধান ওইটা আনইন্সটল করা।  

#Super Tips : [[রুটেড ফোনের জন্য]] ফোনে যদি খুবই সমস্যা হয় তবে Kaspersky এন্টিভাইরাস  (এর ৩০ দিনের প্রিমিয়াম ফ্রি) দিয়ে /device অর্থাৎ সিস্টেম ফাইল স্ক্যান করে থ্রেট গুলা ডিলিট করবেন। 

# com.adobe***,  com.search service,  com.settings service ,  com.apphelperg.  etc টাইপের অ্যাপ গুলা ফোল্ডার সহ ডিলিট করবেন। 

আমি প্রায় সবগুলা Top এন্টিভাইরাস ইউজ করছি  Kaspersky, Avast, 360 , AVG, Dr.Web, LookOut security, CM security, ESET, Norton, Malwarebytes, Torjon killer ETC. 

এর মধ্যে,  Kaspersky আর Malwarebyts কার্যকরী বেশী। 



Posted By: S@bb!r
Edited By: Sahin


post Tags:
[Antivirus ]
[Remove Ads]

November 28, 2016

স্মার্টফোন পানিতে ভিজলে যা করবেন

 

(টেকপ্রকাশ) আমাদের দৈনন্দিন জীবনে স্মার্টফোন একটি অতি প্রয়োজনীয় এবং প্রিয় বস্তু। অনেক সাবধানে রাখার পরও কিছু কিছু সময়ে অসাবধানতাবশত এটি পানিতে পড়ে বা ভিজে যেতে পারে।
আপনার স্মার্টফোনটি পানিতে ভিজে গেল, কী করবেন সে ক্ষেত্রে? মাথা খারাপ করার প্রয়োজন নেই।
জেনে নিন, কী করলে আপনার ফোনটি ঠিক হতে পারে।

. যত দ্রুত সম্ভব ফোনটি পানি থেকে তুলে নিন। গা থেকে পানি মুছে নিন শুকনো কিছু দিয়ে।
. ফোনটি বন্ধ আছে কি না, তা নিশ্চিত করুন।
. যত দ্রুত সম্ভব ব্যাক প্যানেল, ব্যাটারি, সিম এবং
মাইক্রো এসডি কার্ড খুলে ফেলুন।
. একটি শুকনো টিস্যু দিয়ে পুরোটা ভাল করে মুছে নিন।
. ব্লো ড্রায়ার দিয়ে ফোন শুকোবেন না।
. মিনি ভ্যাকুয়াম ক্লিনার থাকলে ২০ মিনিট ধরে
ব্যবহার করুন।
. চালের মধ্যে ফোনটি দিন তিনেক রেখে দেখতে পারেন।

. সিলিকা প্যাকেটের মধ্যেও রাখতে পারেন।
. এর পরে সূর্যের তাপে রাখুন। বাকি ময়েশ্চার শুকিয়ে যাবে।
১০. এর পরেও কাজ না-করলে, নতুন ব্যাটারি ব্যবহার করুন।
১১. তাতেও কাজ হচ্ছে না? এবার একটা নতুন ফোন কিনে নিন। অথাবা,  কাস্টমার কেয়ার বা ভালো কোনো ম্যাকানিক এর দোকানে কাছে যান। 

ধন্যবাদ

আরো নতুন নতুন সম্যসার সমাধান পেতে এবং টেকনোলজি বিষয়ে আপ টু ডেট থাকতে নিয়মিত ভিজিট করুন টেক প্রকাশ 

Author : S@bb!r

ট্যাগ ( সল্যুশন ) 

November 04, 2016

যেভাবে আপনার ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করবেন। ( Custom Recovery installations process)



(টেকপ্রকাশ) রুটেড ফোনের জন্য কাস্টম রিকভারি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা দিয়ে আপনি আপনার স্টক রমের ব্যাকআপ, বিভিন্ন গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলো জিপ ফাইল ফ্ল্যাশ ছাড়া ইন্সটল করা যায় না সেগুলো ইন্সটল, এবং কাস্টম রম ইন্সটল করতে পারবেন।

আসলে ফোনে সাথে একটা রিকভারি থাকে, যেটাকে স্টক রিকভারি বলে তবে এটা তেমন কোনো কাজে লাগে না।  এটা দিয়ে শুধু অ্যাপ ডাটা ব্যাকআপ করা যায়।  এজন্য দরকার কাস্টম রিকভারি।

বিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছে,
  যেমন, I) ClockWork Mod  (CWM)
             
II) TeamWin recovary Project (TWRP)              এছাড়া রয়েছে,  PhilZ Touch সহ নানা ধরনের রিকভারি।
তবে এর মধ্য CWM & TWRP বহুল প্রচলিত।

Android jellybean ভার্সন পর্যন্ত CWM ব্যবহার করা সুবিধাজনক।  কিন্তু কিটক্যাট ও তার পরবর্তী ভার্সনের স্টোরেজ জটিলতার জন্য TWRP ব্যবহার করাই শ্রেয়, CWM এ কনো সমস্যা নেই।
( CWM এ ভলিউম আর পাওয়ার বাটান ইউজ করতে হবে আর TWRP তে টাচ করা যাবে)

এখন ফোনে কাস্টম রিকভারি ইন্সটল করার প্রসেস স্টেপ বাই স্টেপ দেখব।
 ♦ যা যা লাগবেঃ

1. রুটেড ফোন,
2. ফ্লাশিফাই,
3.CWM OR TWRP.img for your phone.

    → কার্যপদ্ধতিঃ
১. প্রথমে আপনার ফোনের জন্য তৈরি রিকভারি টি
লাগবে।  কোথায় পাবেন? ,  আপনার ফোনের মডেল এর সাথে custom or cwm or twrp recovery ( eg. Symphony H58 custom recovery) লিখে গুগলসার্চ করবেন। অথবা, সবথেকে ভালো হয় যদি আপনার ফোনের মডেলের ফেসবুক গ্রুপে চাইলে।

২। প্রথমে recovery.img ফাইল টি আপনার sdcard এ রাখবেন।

৩। Flashify app টা ইন্সটল করবেন।  [Download Tap ]

৪। এবার অ্যাপ টা ওপেন করে প্রথম পপ আপ উইন্ডো তে এক্সেপ্ট বাটান ট্যাপ করুন।


তার পর রুট এক্সেস চাইলে গ্রান্ট করুন,


৫। এরপর প্রথম কাজ হলো কারেন্ট রিকভারি ব্যাকআপ করা , কারন পরে লাগতে পারে ।


৬। কাস্টম রিকভারি ফ্লাসের জন্য এবার নিচের ছবি গুলো ফলো করুন,

1.Recovery image অপশন ট্যাপ করুন ।




2. তারপর, Choose a file অপশন এ ট্যাপ করুন।



3.


4.
 


5. Then,  Yap! এবং রিবুট,




এবার এরকম আসবে,



ধন্যবাদ।

নিয়মিত সাইট ভিজিট করবেন, নতুন নতুন আপডেট এর জন্য। 

Another Way

কোনো সমস্যা থাকলে কমেন্ট করুন।

#Sabbir_Hasan_Munna

#Category: [Root] [ Custom Recovery ]

October 16, 2016

start up এর সময় বিপ দিয়ে পিসি বন্ধ হয়ে যাচ্ছে,অথবা thermal shutdown হচ্ছে ? দেখে নিন ঘরোয়া সমাধান


গত কয়েকদিন আগে আমার ল্যাপটপটা হটাৎ গরম হয়ে shutdown হয়ে পড়ে। পরে যখন অন করলাম তখন বিপ বিপ সাউন্ড হচ্ছিল কিন্তু অন হচ্ছিলও না। অনেক দরকারি একটা এসাইনমেন্ট বানাতে হবে আমাকে। কিন্তু এখন কি করি। পরে নিজেই মাত্র ২০ মিনিটে আমার ল্যাপটপ টা আমি ঠিক করি। এবং এসাইনমেন্টটা শেষ করি।

তাই ভাবলাম অনেকের  এরকম প্রবলেম হতে পারে তাই এটা সমাধানটা share  করছি ।

প্রথমে আমাদের জানতে হবে কেন এই বিপ শব্দ টা করে।
এটা অনেক সময় র‍্যামে ময়লা জমে থাকলে এই শব্দ টা করে। আবার অনেক সময় কুলিং ফ্যানের বাতাস বের হতে পারে না তাই করে। কিন্তু বিলিভ ইট অর নট আপনি এটার জন্য কোন রিপিয়ার শপে গেলে আপনাকে বলবে মাদারবোর্ড বদলানোর জন্য। আজ আপনাদের শিখিয়ে দিব কিভাবে এই প্রবলেম এর সহজ সমাধান করবেন।




আপনাকে যা করতে হবে :

ধাপ ১. প্রথমে ব্যাটারি খুলে ফেলুন।

ধাপ ২. ল্যাপটপ এর পিছনের কাভার খুলুন।

ধাপ ৩. র‍্যাম টা খুলে র‍্যামের স্লট এবং র‍্যাম এর সোনালী অংশটা রাবার অথবা ব্রাশ  দিয়ে কিছুক্ষণ ঘষে পরিষ্কার করুন

ধাপ ৪. এবার র‍্যাম কাভার এবং ব্যাটারি লাগান এবং ওপেন করুন দেখুন ল্যাপটপ ওপেন হচ্ছে এবং কোন বিপ বিপ হচ্ছে না।


আশা করি উপরের সলিউশন টা কাজে আসবে।আর এর পরও যদি কাজ না হয় তাহলে ধরে নিতে হবে আপনার হার্ড ডিস্ক  অথবা মাদারবোর্ড এ সমস্যার কারণে এরকম হচ্ছে l সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যেতে পারেন l

NB: এছাড়াও প্রায় একই ধরনের আরেকটি সমসসা হলো ল্যাপটপ বিপ দিয়ে thermal shutdown হয় অনেকের ,সে ক্ষেত্রে একই সাথে একাধিক সফটওয়্যার চালানো থেকে বিরত থাকুন ,বিশেষ করে যেসব সফটওয়্যার হাই গ্রাফিক্স use করে ,সেসব সফটওয়্যার ১ তার বেশি একত্রে রান করবেন না l

আর পিসি কে ফাস্ট আর র্যাম ফ্রি রাখতে হবে আপনাকেআর  এজন্য বেস্ট সফটওয়্যার হলো গ্লেরে ইউটিলিটিস জা আপনি এই লিংক  থেকে ডাউনলোড করে নিতে পারেন l


ভাল থাকবেন কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশন এ  জিজ্ঞেস করতে পারেন।

লিখেছেন : Emon Reza


September 10, 2016

পাওয়ার বাটন ছাড়াই কিভাবে কিবোর্ড দিয়ে আপনার পিসি On করবেন

কিবোর্ড দিয়ে কিভাবে কম্পিউটার অন করতে হয় তা আজকে আপনাদের দেখাব।
কম্পিউটার চালু করতে হলে সিপিইউয়ের পাওয়ার বাটনে চাপ দিতে হয়। কিন্তু কোনো কারণে কম্পিউটারের সিপিইউ পাওয়ার বাটন হঠাৎ করে নষ্ট হয়ে গেলে কম্পিউটারটি অচল হয়ে পড়ে। এ ধরনের সমস্যায় পড়লে সিপিইউ পাওয়ার বাটন নিয়ে মাথা না ঘামিয়ে সহজেই কিবোর্ড দিয়ে কম্পিউটার চালু করা সম্ভব। 
যেভাবে On করবেন : প্রথমে power button চেপে পিসি ওন  করুন এরপর কম্পিউটার চালু হচ্ছে এ অবস্থায় কিবোর্ড থেকে Delete বাটন চেপে ধরতে হবে। কিছুক্ষণের মধ্যে মনিটরে বায়োসের একটি পেজ ওপেন হবে। সেখান থেকে Power Management Setup চাপতে হবে। তারপর Power on My Keyboard নির্বাচন করে আবার Enter চাপতে হবে। এরপর Password দিয়ে আবারও Enter চাপতে হবে। Password দেওয়ার সময় কিবোর্ড থেকে নিজের পছন্দমতো যে কোনো একটি ' কি' নির্বাচন করতে হবে। সবশেষে কিবোর্ড থেকে [F10] বাটনটি চেপে বের হয়ে আসতে হবে। এরপর থেকে নিজের নির্বাচিত 'কি' চাপ দিয়ে খুব সহজেই কম্পিউটারটি যে কোনো সময় চালু করা যাবে। 
বি: দ্র: এই সিস্টেম শুধু গিগাবাইট মাদারবোড এ কাজ করবে। অন্য মাদারবোড এ কাজ করতে পারে আবার না ও করতে পারে। 

# ইমরান জাকির

August 27, 2016

ক্রেডিট কার্ড ছাড়া কিভাবে iTunes ব্যাবহার করবেন।

ভিসা / ক্রেডিট কার্ড ছাড়া আই ফোন চালানো অসম্ভব, কারন অ্যাপ,গান, মুভি সবই কেনা লাগে।  কিন্তু আই টিউন্স থেকে কিছু অ্যাপ ফ্রি ডাউনলোড করা যায়।  তবে এ ক্ষেত্রেও অ্যাপেল আই ডি তে পেমেন্ট মেথড অ্যাড করা লাগে।  এবার দেখুন কিভাবে এটা ছাড়াই আই টিউন্স চালু করবেন।

১। সেটিং থেকে আই টিউনস& অ্যাপ স্টোর এ যান।

২। অ্যাপল আই ডি তে টাপ করুন, তারপর View Apple ID  তে tap করুন।  সাইন ইন করা না থাকলে করুন। 



৩।এবার, পেমেন্ট অপশনে ট্যাপ করুন। 

৪। পেমেন্ট  ব্যবস্থা সরানোর জন্য, None অপশন সিলেক্ট করুন।


৫। এবার ডান ট্যাপ করুন। 
তাহলেই রিমুভ হয়ে যাবে ,আর আপনি নিশ্চিন্তে iTunes  চালাতে পারবেন ।

লিখেছেন -  Sabbir hasan munna 

October 01, 2015

App install হচ্ছে না? নিয়ে নিন সমাধান ৷

এরকম সমস্যায় আমাদের প্রায়ই পরতে হয় ৷ চলুন দেখে আসি কীভাবে এটার সমাধান করা যায় ৷
[N.B::Device must be rooted.Device'এর কোনো প্রকার Damage এর জন্য একমাত্র আপনিই দায়ী] 


১ম পদ্ধতি:
Download Total Comander>Allow root permission> Go to file system root>data>data
এখানে অনেকগুলো folder পাবেন ৷
ধরুন Facebook messenger install হচ্ছে না ৷ তাহলে com.facebook.orca folder'টা Delete করে দেন ৷ অর্থাত্ যে Apps'টি Install হবে না সেটার package name Delete করতে হবে ৷
পদ্ধতি ২:
Download Lucky Patcher>Toolbox>Disable Signature verification in the package manager> এইটা mark করে Tap on Apply.
Device automatically reboot হবে ৷ এবার apps'টি install করতে পারবেন ৷
পদ্ধতি ৩:  Go to file manager>sd card>press menu>tap on show hidden files>find .android_secure>smdl2tmpl.asec>Delete its.ফোন দিয়ে Delete নাও হতে পারে,সেক্ষেত্রে pc দিয়ে Delete করতে হবে ৷
কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ ৷ কোন সমস্যা হলে জানাবেন ৷

July 12, 2015

MX Player এ AC3 ফরম্যাট এর ভিডিওর সাউন্ড সাপোর্ট করছে না??? সমাধান করুন সহজেই



বর্তমান সময়ে স্মার্টফোন একটা কমন জিনিস।আর স্মার্টফোনে ভিডিও দেখার জন্য MX Player ব্যবহার করেনা এইরকম মানুষ খুজে পাওয়া অসম্ভব প্রায়...।।
তবে সব জিনিস এর যেমন ভালো দিক থাকে সেইরকম কিছু প্রতিবন্ধকতা ও আছে।
আজ আমি তানভীর অনেকদিন পর আপনাদের মাঝে ফিরে আসলাম এইরকম ই একটা সমস্যার সমাধান দেওয়ার জন্য।

আজ যেই সমস্যা নিয়ে আলোচনা করবো তা MX Player এর খুব ই কমন একটা প্রব্লেম যার কারণে অনেকে বিরক্ত হয়ে অন্য Video Player ও ইউস করে থাকেন। এইটা হল MX Player এর AC3 ফরম্যাট এর ভিডিওর সাউন্ড সাপোর্ট না করা।
অনেক ভিডিও আপনারা ফোনে নেওয়ার পর দেখেন যে সাউন্ড নাই।হতাশ হবেন না। চলুন শুরু করি.........

Step:-

১.প্রথমে আপনার MX Player এর সর্বশেষ ভার্সনটি নামিয়ে নিন।

২.এইবার এখান থেকে ফাইলটি ডাউনলোড করে আপনার SD CARD এ রাখুন।

৩.এইবার  MX Player open করে Setting > Decoder > Custom Codec এ যান।


৪.SD CARD থেকে এইবার MX Player Codec Full aio.1.7.32.zip ফাইল টি সিলেক্ট করুন।

৫.MX Player Restart করুন।

কাজ শেষ। এইবার আরামসে সব ভিডিও সাউন্ড সহকারে দেখুন।
                                                                              ধন্যবাদ

March 12, 2015

খুব সহজেই নিজেই নিজের Boot logo তৈরি করুন

বুট লোগো তৈরী করতে যা যা লাগবেঃ
1. রুটেড ফোন 
2. mtk droid tool backup বা stock firmware
3. CWM/CTR recovery
4. CWM/CTR backup



5. Logo bulder for mtk.zip
6. Photo editing software (ex. photoshop/
পিসি দিয়েও করতে পারেন)
7. PC
8. stock rom এর logo.bin ফাইল যেভাবে তৈরী করবেন boot logo-:

  1. প্রথমেই stock rom, mtk droid tool দিয়ে backup করুন, backup থেকে logo.bin ফাইল টি অন্য এক ফোল্ডারে কপি করে রাখুন। logo.bin ফাইল টা থাকলেই হলো যেভাবেই ব্যাকাপ করুন।তবুও mtk droid tool দিয়ে স্টক রম ব্যকআপ।করাতে সুবিধা তাই এটা দিয়ে করতে নিচের লিংক দেখতে পারেন : http://androidtronics.blogspot.com/2013/07/ guide-how-to-make-backup-of-your-rom.html? m

2. PC তে LogoBuilder_For_Mtk.zip
ডাউনলোড করুন এবং extract করুন । 

3. ফোল্ডার থেকে LogoBuilder.exe Run করুন ।

4. Creat new project এ ক্লিক করুন

5. এখন logo.bin ফাইলটি সিলেক্ট করুন 6. এখন আর একটি ফোল্ডার সিলেক্ট করুন । এখন আপনার সিলেক্ট করা ফোল্ডারে logo.bin ফাইলটি extract হবে ।

7. এখন LogoBuilder software এ extract
হওয়া image গুলো দেখতে পাবেন এবং সিলেক্ট করা ফোল্ডারেও image গুলা দেখতে পারবেন । img1.png
এবং img39.png এ দুটি image ই হবে আপনার স্টক boot logo image.

8. এখন আপনার ইচ্ছা মত একটা image edit করুন যেটা আপনি boot logo হিসেবে দেখতে চান এবং অবশ্যই আপনার ফোনের রেজুলেশন অনুযায়ী save করুন png ফরমেটে (আমাদের ৪৮০*৮৫৪)। এখন edit করা image টির দুটী কপি করুন এবং একটির নাম দিন img1.png এবং অপরটির img39.png .

9. এখন img1.png এবং img39.png image দুটি কপি করুন এবং যেই ফোল্ডারে logo.bin extract করেছিলেন,সেখানে copy করে replace করে দিন ।

10. এখন LogoBuilder software এ আপানর edit
করা image দুটি দেখতে পারবেন ।

11. LogoBuilder software এ Make এ ক্লিক করুন, এখন software টি boot logo creat করবে । এখন logo.bin extract করা ফোল্ডারে গেলে Update.zip নামে একটা জিপ ফাইল পাবেন,এটাই আপনার New boot logo

12. এখন Update.zip ফাইলটি কপি করে আপনার
মেমরি কার্ডে রেখে, CWM/CTR recovery থেকে ফ্লাশ করলে New boot logo set হয়ে যাবে ।

আশা করি বুঝাতে সক্ষম হয়েছি।  ধন্যবাদ।

written by:  Hr Rakib 


February 28, 2015

playstore কাজ করছে না?বিকল্প হিসাবে opera mini দিয়েই Play Store এর যেকোন গেমস, অ্যাপস ডাওনলোড করুন। (How to download apps via operamini without using playstore)

শিরোনাম দেখে অবাক হচ্ছেন? আরে অবাক হওয়ার কিছু নেই। যা বলছি সেটা ঠিকঠাক মত করতে পারলে আপনিও পারবেন প্লে স্টোর এর AppS opera mini. দিয়ে ফ্রী ডাওনলোড করতে।
সরাসরি কাজের কথায় আসি তাহলেঃ
১. প্রথমে আপনার ফোনে যদি অপেরা মিনি না থাকে তাহলে একটা অপেরা মিনি নামিয়ে নিন যে কোন ভার্সনের। লেটেস্ট ভার্সন হলে ভাল হয়।
২. এরপর অপেরা মিনি ওপেন করুন।প্রথম আপনি যে ফাইলটি ডাউনলোড করতে চান সেটির play store link Google.com থেকে সার্চ দিয়ে বের করুন।  যেমন ধরুন আপনি Photo background changer apps টার প্লে স্টোর লিংক খুজে বের করবেন, সেক্ষেত্রে আপনি অপেরা মিনিতে যেয়ে Google.com  এর সার্চ বার এ লিখুনঃ Photo background changer.apk play store link.  এভাবে লিখলে যে কোন Apps এর play store লিংক খুজে পাবেন। এবার সেই লিংক এ প্রবেশ করুন।

৩ এবার অপেরা মিনির এড্রেস বার এ গিয়ে ফাইলটির তার URL কপি করুন.

অর্থাৎঃhttps://play.google.com/store/apps/details?
id=smart.vs.photo.background.changer  এই রকম

৪. এবার URL টা এডিট করে নিচের মত করে দিনঃ

https://apk-dl.com/store/apps/details?
id=smart.vs.photo.background.changer

অর্থাৎ play.google.com কেটে দিয়ে তার জায়গায় লিখবেন apk-dl.com .  এরপর URL টিতে প্রবেশ করুন। প্রবেশ করার পর তারপর একটু নিচে গেলেই আপনার কাঙ্খিত গেমস, অ্যাপস এর Direct Download link পেয়ে যাবেন।

৫. এখন আপনার কাঙ্খিত Apps টি ডাওনলোড করে নিন আর আপনার মূল্যবান MB বাচান।

(Determined showvik) 

January 06, 2015

গুগল প্লে-স্টোরের ভিবিন্ন Error এবং সমাধানের উপায়

আপনি প্লে-স্টোরে পছন্দের একটি অ্যাপ ডাউনলোড দিলেন আর সেটা ডাউনলোড না হয়ে অথবা অর্ধেক হয়ে বিভিন্ন Error কোডসহ Error ম্যাসেজ দিচ্ছে ?? চিন্তার কিছু নেই এই Error সমস্যার সমাধান নিয়েই এই পোস্ট।

1.সমস্যা : ডাউনলোড এবং আপডেট সম্ভব হয় না।
সমাধান : আপনার ডিভাইসের সেটিংসে গিয়ে Accounts অপশন থেকে আপনার Google অ্যাকাউন্ট টি রিমোভ করে দিন। এবার আপনার ডিভাইস রিবুট করে আবার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন। এরপর সেটিংসে গিয়ে Apps এ যান।সেখানে All এ গিয়ে Google Services এর ডাটা ক্লিয়ার করুন এবং সবশেষে Force Stop করুন।


2.সমস্যা : প্লে-স্টোর থেকে ডাউনলোড বন্ধ হয়ে যাওয়া।
সমাধান : এই সমস্যার কারণ হচ্ছে ডিভাইসের ক্যাশ(Cache) ফুল হয়ে যাওয়া। অপ্রয়োজনীয় অ্যাপস এবং ফাইল ডিলেট করে দিন।রিকভারি মোডে আপনার ডিভাইস রিস্টার্ট করুন।অর্থাৎ ভলিউম ডাউন,পাওয়ার এবং হোম বাটন একসাথে প্রেস করে রিস্টার্ট করুন (স্যামসাং এর ক্ষেত্রে)। অন্যান্য বেশিরভাগ ডিভাইসের ক্ষেত্রে ভলিউম ডাউন এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করে রিস্টার্ট করুন। এভাবে রিস্টার্ট করলে কিছু অপশন পাবেন। সেখান থেকে ভলিউম আপ ডাউন বাটন ব্যাবহার করে Wipe Cache অপশন সিলেক্ট করে পাওয়ার বাটন প্রেস করে ক্যাশ ক্লিয়ার করুন।


3.সমস্যা : অ্যাপ ডাউনলোড হয়।কিন্তু ডাউনলোডের পর ওপেন হয় না।
সমাধান : এই সমস্যার কারণ হিসেবে সিম্পলি বলা যায়, আপনার ডিভাইসের আর খালি জায়গা নেই অর্থাৎ মেমোরি ফুল। তাই ডিভাইসের অপ্রয়োজনীয় ডাটা,মিউজিক, ভিডিও অথবা বড় কিছু অ্যাপ ডিলেট করে ফেলুন।

4.সমস্যা : অ্যাপ ডাউনলোড অথবা আপডেট দেয়া সম্ভব হয় না। আপনি প্রক্সি ব্যবহার করলে তা গুগল প্লে-স্টোরের বিভিন্ন অপারেশনে সমস্যা করতে পারে।
সমাধান : Settings > Apps > All এ গিয়ে Google Services এবং Google Play Store অ্যাপ দুটির ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করে Force Stop করে দিন। পাশাপাশি আপনার ব্রাউজারের ক্যাশ ক্লিয়ার করে দিন।



5.সমস্যা : অ্যাপ ডাউনলোড সম্ভব হয় না। গুগল অ্যাকাউন্ট অথবা অপর্যাপ্ত ক্যাশ সিংকের(Syncing) সময়ে Error দেখায়।
সমাধান : আপনার গুগল অ্যাকাউন্ট রিমোভ করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপ ডিলেট করুন। এবার Error 49 এর সমাধানে দেখানো নিয়মানুসারে রিকভারি মোডে ডিভাইস রিস্টার্ট করুন এবং Wipe Cache সিলেক্ট করে ক্যাশ ক্লিয়ার করে নরমালি সেট স্টার্ট করুন। চিন্তা করবেন না আপনার ব্যাক্তিগত কোন ডাটা হারাবেন না। সবশেষে আপনার গুগল অ্যাকাউন্ট পুনরায় লগ ইন করুন।

6.সমস্যা : আপনি কোন অ্যাপ ডাউনলোড করতে পারছেন না!
সমাধান : সেটিংসে গিয়ে Apps থেকে Google Play Store অ্যাপের ক্যাশ ক্লিয়ার করুন। এতে কাজ না হলে অ্যাপটির ডাটা ক্লিয়ার করুন।তবে মনে রাখবেন ডাটা ক্লিয়ার করলে অ্যাপটিতে আপনার সেটিংস গুলো ডিফল্ট হয়ে যাবে। সবশেষে আপনার গুগল অ্যাকাউন্টটি রিমোভ করে ডিভাইস রিস্টার্ট দিন এবং পুনরায় গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন।


7.সমস্যা : অ্যাপ ডাউনলোড সম্ভব হয় না। এটা হয় যখন অ্যাপ কেনার জন্য একই ডিভাইসে দুইটি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়।
সমাধান : এক্ষেত্রে একটি অ্যাকাউন্ট ব্যবহার করুন। মূল অ্যাকাউন্ট দিয়ে গুগল প্লে-স্টোর ওপেন করুন। এরপর অ্যাপটি প্লে-স্টোর থেকে ডাউনলোডের চেষ্টা করুন আবার এবং Purchase বাটনে ক্লিক করুন।



8.সমস্যা : Dalvik Cache এর জন্য অ্যাপ ইনস্টল করা সম্ভব হয় না।
সমাধান : Settings > Apps > All এ গিয়ে Google Services এবং Google Play Store অ্যাপ দুটির ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করে Force Stop করে দিন।
নোট : এতে সমাধান না হলে Dalvik ক্যাশ ক্লিয়ার করতে হবে। এটা করতে কাস্টম রিকভারি মোডে প্রবেশ করুন।এক্ষেত্রে ডিভাইস রুট করা থাকতে হবে।
অন্য একটি অপশন হচ্ছে Data Wipe/Factory Reset। আর এটি রুট এবং রুট ছাড়া উভয় ডিভাইসেই রয়েছে। সাবধান এটি আপনার ডাটা মুছে দিবে। তাই প্রয়োজনীয় ডাটা ব্যাকআপ করুন রিস্টোর করার জন্য।


9.সমস্যা : ডাউনলোড সম্ভব হয় না কারন প্লে-স্টোরের একটি আপডেট প্রগ্রেস অবস্থায় থাকে।
সমাধান : গুগল প্লে-স্টোর সম্পূর্ণ আপগ্রেড হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন। যদি তাতে না হয় তাহলে, Settings > Apps > All এ গিয়ে Google Services এবং Google Play Store অ্যাপ দুটির ডাটা এবং ক্যাশ ক্লিয়ার করে Force Stop করে দিন।

January 01, 2015

প্যাটার্ন লক সমস্যা সমাধান ! ! !

ফোনের সবচেয়ে কমন সমস্যাটি হল প্যাটার্ন লক। অনেক অ্যান্ড্রয়েড ইউজার আছেন যারা নিজের ডিভাইস টি সুরক্ষিত রাখার জন্য প্যাটার্ন লক ব্যবহার করে থাকেন। তবে সমস্যাটি তখনই হয় যখন আপনি আপনার প্যাটার্ন লক এর প্যাটার্ন টি ভুলে যান এবং আপনি অথবা অন্য কেউ বার বার আপনার ডিভাইসে কয়েকবার ভুল প্যাটার্ন ইনপুট করে। যাই হোক চলুন দেখি এই সমস্যার সমাধা কি?
প্রথম সমাধানঃ 

কয়েকবার ভুল প্যাটার্ন দেয়ার পর আপনার ডিভাইস আপনার ইমেইল আইডি এবং পাসওয়ার্ড চায়। অতএব আপনি আপনার গুগল ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই ডিভাইস টি আনলক হয়ে যাবে।

দ্বিতীয় সমাধানঃ
অনেক সময় ফোনে ইন্টারনেট কানেকশন থাকে না। তাই ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা সম্ভব হয় না। তখন প্যাটার্ন লক বাইপাস
করার জন্য নিচের পদ্ধতি অনুযায়ী কাজ করুন।
১) প্রথমে ভলিউম আপ কি চেপে ধরুন।
২) তারপর হোম বাটন চেপে ধরুন। 

৩) একই সাথে পাওয়ার বাটন চেপে ধরুন।
৪) ফোন অন হলে বাটন গুলো ছেড়ে দিন।
৫) এবার অ্যান্ড্রয়েড রিকভারি মেনু থেকে Wipe data/ factory reset সিলেক্ট করুন। মনে রাখবেন factory reset দেয়ার পর আপনার ফোনে কোন ডাটা থাকবে না। সব মুছে যাবে।
৬) ফোন রি বুট হবে এবং প্যাটার্ন লক চলে যাবে।













December 31, 2014

আপনার Android ফোনে কোন সিস্টেম অ্যাপ্লিকেশন ডিস্টার্ব করছে? আপনার ডাটা খরচ করছে? দেখুন কি করে রেহাই পাবেন!

Android মোবাইলে কিছু সিস্টেম অ্যাপ থাকে যেগুলোর দরকার পড়ে না!
অপ্রয়োজনে আপনার ডাটা খরচ করে!
আবার নানান রকম নোটিফিকেশনও দেয়!
এই রকম অ্যাপ ডিজেবল করার পদ্ধতিটি দেখুন!

প্রথমে আপনার ফোনে Settings এ যান।
সেটিংস হতে App Settings বা Applications বা Application Manager খুজে বের করুন।

1. এবার App Settings হতে স্লাইড করে All App এ যান!
বিভিন্ন মডেলে এই প্রসেসটা বিভিন্ন রকম হবে তাই আপনাকে খুজতে হবে।

2.  যেই অ্যাপ্লিকেশনটি ডিজেবল করে রাখতে চান সেটিতে ট্যাপ দিয়ে প্রবেশ করুন!

3. আপনি এই রকমই যেটা অপছন্দ বা রাখতে না চান সেটা খুজে বের করে ট্যাপ করে এর ভিতর যান।
এবার দেখুন অ্যাপ্লিকেশনের সকল তথ্য বের হয়ে এসেছে।

4. সেখান থেকে প্রথমে Force Close অথবা Stop Running বাটনে ট্যাপ করে বন্ধ করে দিন।

5. অতঃপর Uninstall থাকলে আন-ইন্সটল করে দিন।
কিন্তু যদি সিস্টেম অ্যাপ হয় তবে Uninstall বাটন থাকবে না।।
সেক্ষেত্রে Disable বাটন থাকবে। Disable বাটনে ট্যাপ করে অ্যাপ্লিকেশনটি ডিজেবল করে দিন।।
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ