- প্রযুক্তির কথা বলে

Showing posts with label daily science. Show all posts
Showing posts with label daily science. Show all posts

January 06, 2017

আপনার এন্ড্রয়েড ফোনটিকে বানিয়ে ফেলুন C.C ক্যামেরা।



আজকে আমি একটি এন্ড্রয়েড অ্যাপ নিয়ে আলোচনা করব। বর্তমান প্রেক্ষাপটে আমাদের নিজেদের সুরক্ষায় সিসি ক্যামেরা ব্যবহার অপরিহার্য হয়ে দাড়িয়েছে। আবার সিসি ক্যমেরা ব্যবহার অনেকের জন্য বেশ ব্যয়বহুল বিষয় । কিন্তু আপনি চাইলেই নিজের অফিস, বাসা বা অন্য যে কোন জায়গার সুরক্ষা বাড়িয়ে তুলতে পারেন একটি এন্ড্রয়েড অ্যাপসের মাধ্যমে। এজন্য আপনার প্রয়োজন :-

১। একটি এন্ড্রয়েড মোবাইল
২। একটি কম্পিউটার।

এন্ড্রয়েডটি ব্যবহৃত হবে সিসি ক্যামেরা হিসেবে আর কম্পিউটারটি ব্যবহৃত হবে টিভি হিসেবে।

এটি আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত ইন্টারনেটের মাধ্যমে আর দ্বিতীয়ত ইন্টারনেট ছাড়া। ইন্টারনেট সহকারে ব্যবহার করলে আপনি পৃথিবীর যে কোন জায়গা থেকে মনিটরিং করতে পারবেন। আর যদি ইন্টারনেট ছাড়া ব্যবহার করেন তবে আপনার এন্ড্রয়েড ফোনের হটস্পট যতদূর  কানেকশন পায় ততদূর  মনিটরিং করতে পারবেন।


প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইনস্টল করুন।

Download:  Ip Webcam

এখন আমি আপনাদেরকে পদ্ধতি দুটি শেখাব।

পদ্ধতি ১:

এই পদ্ধতিতে আপনার মোবাইল ও কম্পিউটার উভয় স্থানেই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। এবার অ্যাপটি ওপেন করুন। যে পেজটি আসবে তার শেষ মাথায় “Start server” অপশনে ক্লিক করুন।




তারপর নিচের মত আসলে Yes - এ ক্লিক করুন




এবার ক্যামেরা চালু হলে তার নিচের দিকে একটি আইপি নম্বর দেখতে পাবেন।




এবার আইপি নম্বরটি আপনার কম্পিউটারের ব্রাউজারের এড্রেস বারে ইনপুট করে এন্টার চাপুন।




এখানে একটি পেজ আসবে। আপনি এখানে থেকে “ব্রাউজার’ বা ‘ফ্লাশ’ বাটন চাপবেন। ব্যাস মনিটরিং চালু হয়ে গেল।




পদ্ধতি ২:

এই পদ্ধতিতে আপনার মোবাইল বা কম্পিউটারে ইন্টারনেট সংযোগ না থাকলেও চলবে। তবে মোবাইল আর কম্পিউটার কাছাকাছি থাকতে হবে, যেন মোবাইল হটস্পট কম্পিউটারে কানেকশন পায়। এবার আপনার মোবাইলের হটস্পটটি চালু করে কম্পিউটারে Wifi এর মাধ্যমে কানেক্ট করুন। এবার আবার ১নং এর পদ্ধতিগুলো অনুসরণ করুন।
আর মনিটরিং করতে থাকুন।

এভাবে মনিটরিং এর পাশাপাশি আপনি আপনার কম্পিউটারের এডভান্স অপশন ব্যবহার করে দূর থেকে মোবাইলের ক্যামেরা নিজের সুবিধামত সেটিং করে নিতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে ভিডিও ফুটেজটি রেকর্ডও করে রাখতে পারবেন।

আশাকরি আপনাদের ভালো লাগবে। আমাদের সাথেই থাকুন।আরো এই ধরনের টিপস জানতে আমাদের ওয়েব সাইটে নিয়মিত ভিজিট করুন।

ওয়েব : Techprokash

কোন সমস্যা হলে ফেসবুকে  Android Helpline(বাংলাদেশ)  গ্রুপে জানাবেন।

ধন্যবাদ

-মামুন আহমদ

Post tag:
CC Camera
How I make my Android phone to a CC Camera

December 26, 2016

এক ক্লিকেই মোবাইলের সব অডিও গানে নিজের ছবি যুক্ত করুন

টিউনের শিরোনাম শুনে আগেই আন্দাজ করতে পেরেছেন আজ আমি কি শেয়ার করতে যাচ্ছি।এই অ্যাপটি দিয়ে আপনার ফোনের সকল গানে এক ক্লিকেই আপনার ফটো বসিয়ে দিতে পারবেন।এছাড়া আপনার নাম ইত্যাদি যুক্ত করতে পারবেন।তাই একটা একটা করে গান এডিট করার দিন শেষ,নিয়ে এলাম মাল্টি ট্যাগার।এবার নিচ থেকে Apps টি ডাউনলোড করে নিন।

App Name: Audio Tagger
Size: 2 MB
প্রথমে অ্যাপটি ডাউনলোড করে ওপেন করে Browse এ ক্লিক করুন

তারপর যে ফোল্ডারে অডিও গান আছে সেই ফোল্ডারটিতে টিক দিন

তারপর Tag এ ক্লিক করুন

তারপর Artwork এ ক্লিক করুন

From file এ ক্লিক করে আপনার ছবি তে ক্লিক করুন।

তারপর Aplay তে ক্লিক করে,অপেক্ষা করতে থাকুন।

প্রক্রিয়া শেষ হলে Ok তে ক্লিক করে প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।এবার Music Player থেকে গান Play করে দেখুন।

ধন্যবাদ।

শাহীন আহামেদ

Post Tag:
Audio Tagger
Mp3 Tagger
Music Tag
Music Tagger


October 29, 2016

টিভির রিমোট বানিয়ে ফেলুন আপনার স্মার্টফোন কে


                               
{NB : যাদের মোবাইল IR Blaster নেই সেসব মোবাইলে এই apps কাজ করবে না ,IR Blaster আছে এমন কিছু ফোনের তালিকা নিচে দেয়া আছে }


আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমি আজ আপনাদের সামনে হাজির হলাম এক অসাধারন টিউন নিয়ে। আজ আপনাদের দেখাবো আপনার স্মার্টফোনকে কীভাবে রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করবেন।

ধরুন আপনি আপনার কোন বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছেন। বন্ধরা তাদের পছন্দমত কোন চ্যানেল দেখছে। আপনি হঠাৎ আপনার এন্ড্রয়েড ফোনটা দিয়ে টিভিটা বন্ধ বা চ্যানেল পরিবর্তন করে দিলেন। তারা কিছুটা অবাক হবেন এবং হয়তবা ভাববে এটা কি করে সম্ভব। রিমোটতো তাদের হাতে।
এর জন্য আপনাকে প্রথমেই একটি সফ্টওয়ার ডাউনলোড করতে হবে।

এপ্লিকেশন টির নাম  Asmart Remote ir
সফ্টওয়ারটি নিচ থেকে ডাউনলোড করুন।
 এইখানে ক্লিক করুন

*ডাউনলোড হয়ে গেলে ওপেন করুন সফ্টওয়ার টি।

                                              

* সফটওয়্যার ওপেন করে এরপর add এ ক্লিক করুন।

                                         

এড এ ক্লিক করার পর tv,dvd,dslr সহ অনেক গুলো অপসন দেখাবে l   আপনি  টিভি সিলেক্ট করুন।

                                 

*টিভি তে ক্লিক করার পর, আপনি  কোন ব্র্যান্ড এর   টিভি কন্ট্রোল করতে চান সেটি সিলেক্ট করুন l

                                     

*samsung এ ক্লিক করার পর নিচের চিত্রের মত  আসবে। এখন আপনে আপনার টিভির ভলিউম বাড়ানো- কমানো- অফ অন এক কথায় সব কিছু কন্ট্রোল করতে পারবেন আপনার টিভির।


                                      

*সব কিছু ঠিক মত করে ও যদি আপনি টিভি কন্ট্রোল করতে না পারেন , সেইসময় আপনি মডেল চেঞ্জ করতে হবে। মডেল 1 যদি কাজ না করে মডেল 2 চেক করুন 2 কাজ না করলে 3 এইরকম আপনে 10 টা মডেল পাবেন।যে কোন একটা কাজ করবে।

* সেটআপ এর  পর ভলিউম বাড়ানো কমানোর অপসন সহ অন্য অপসন গুলো পেতে জানে বামে স্ক্রল করুন l

Ir Blaster আছে এমন কিছু smartphone :

2013
  • HTC One (M7)
  • HTC One Max
  • LG G2
  • LG G Flex
  • LG G Pro Lite
  • LG Optimus F6
  • LG Optimus G Pro
  • LG Optimus L9 II
  • Samsung Galaxy Note 3
  • Samsung Galaxy S4
  • Samsung Galaxy S4 Mini
  • Samsung Galaxy S4 Active
  • Samsung Galaxy Mega
  • Sony Xperia Z (Japanese version only)
  • Sony Xperia Z1 (Japanese version only)
  • Sony Xperia ZL (Discontinued)
  • Samsung Galaxy J
  • ZTE Nubia Z5S
2014
  • HTC One (M8)
  • Huawei Honor 6
  • Huawei Honor 6 Plus
  • LG G Pro 2
  • LG G2 Mini
  • LG G3
  • LG G3 S (Vigor)
  • LG L90
  • LG G Vista
  • LG Volt
  • Samsung ATIV SE
  • Samsung Galaxy Note 3 Neo
  • Samsung Galaxy Note 4
  • Samsung Galaxy Note Edge
  • Samsung Galaxy S5
  • Samsung Galaxy S5 Active
  • Samsung Galaxy S5 Duos
  • Samsung Galaxy S5 Mini
  • Samsung Galaxy S5 Duos
  • Samsung Galaxy S6
  • Samsung Galaxy S6 Edge
  • Xiaomi Mi 4
  • ZTE Grand Memo II LTE
  • ZTE Grand X Max
  • ZTE Nubia X6
  • ZTE Nubia Z7
  • ZTE Nubia Z7 Max
2015
  • HTC One (M9)
  • HTC One M9+
  • Huawei Honor 7
  • LG G Flex 2
  • LG G4
  • LG V10
  • Medion P10341 (ALDI)
  • Oppo Mirror 5
  • Oppo Mirror 5s
  • Samsung Galaxy S6
  • Samsung Galaxy S6 Active
  • Xiaomi Redmi Note 2
  • ZTE Grand X Max+
  • ZTE Nubia Z9
  • Xiaomi Mi 4C
  • Gionee Marathon M5
  • Xiaomi Redmi Note 3
  • Xiaomi Redmi 3
  • Letv Le 1s
  • Letv LeMax
  • Lenovo Vibe X3
  • Panasonic P55 Novo
2016

2011
  • Motorola Xyboard
  • Sony Tablet S
2012
  • Samsung Galaxy Note 10.1
2013
  • Samsung Galaxy Note 8.0
  • Samsung Galaxy Note 10.1 2014 Edition
  • Samsung Galaxy Tab 3 8.0
  • Samsung Galaxy Tab 3 10.1
  • Sony Xperia Tablet Z
2014
  • Samsung Galaxy Tab Pro 8.4
  • Samsung Galaxy Tab Pro 10.1
  • Samsung Galaxy Tab S 8.4
  • Samsung Galaxy Tab S 10.5
  • Samsung Galaxy Tab 4 7.0
  • Sony Xperia Z2 Tablet
  • LG G Pad 7
  • LG G Pad 8.3
  • LG G Pad 10.1
  • Medion Lifetab S7852
  • alcatel Pixi 7



- Emran Jakir


পোস্ট ট্যাগ :

smart tv remote
use android as smart tv remote 

October 16, 2016

start up এর সময় বিপ দিয়ে পিসি বন্ধ হয়ে যাচ্ছে,অথবা thermal shutdown হচ্ছে ? দেখে নিন ঘরোয়া সমাধান


গত কয়েকদিন আগে আমার ল্যাপটপটা হটাৎ গরম হয়ে shutdown হয়ে পড়ে। পরে যখন অন করলাম তখন বিপ বিপ সাউন্ড হচ্ছিল কিন্তু অন হচ্ছিলও না। অনেক দরকারি একটা এসাইনমেন্ট বানাতে হবে আমাকে। কিন্তু এখন কি করি। পরে নিজেই মাত্র ২০ মিনিটে আমার ল্যাপটপ টা আমি ঠিক করি। এবং এসাইনমেন্টটা শেষ করি।

তাই ভাবলাম অনেকের  এরকম প্রবলেম হতে পারে তাই এটা সমাধানটা share  করছি ।

প্রথমে আমাদের জানতে হবে কেন এই বিপ শব্দ টা করে।
এটা অনেক সময় র‍্যামে ময়লা জমে থাকলে এই শব্দ টা করে। আবার অনেক সময় কুলিং ফ্যানের বাতাস বের হতে পারে না তাই করে। কিন্তু বিলিভ ইট অর নট আপনি এটার জন্য কোন রিপিয়ার শপে গেলে আপনাকে বলবে মাদারবোর্ড বদলানোর জন্য। আজ আপনাদের শিখিয়ে দিব কিভাবে এই প্রবলেম এর সহজ সমাধান করবেন।




আপনাকে যা করতে হবে :

ধাপ ১. প্রথমে ব্যাটারি খুলে ফেলুন।

ধাপ ২. ল্যাপটপ এর পিছনের কাভার খুলুন।

ধাপ ৩. র‍্যাম টা খুলে র‍্যামের স্লট এবং র‍্যাম এর সোনালী অংশটা রাবার অথবা ব্রাশ  দিয়ে কিছুক্ষণ ঘষে পরিষ্কার করুন

ধাপ ৪. এবার র‍্যাম কাভার এবং ব্যাটারি লাগান এবং ওপেন করুন দেখুন ল্যাপটপ ওপেন হচ্ছে এবং কোন বিপ বিপ হচ্ছে না।


আশা করি উপরের সলিউশন টা কাজে আসবে।আর এর পরও যদি কাজ না হয় তাহলে ধরে নিতে হবে আপনার হার্ড ডিস্ক  অথবা মাদারবোর্ড এ সমস্যার কারণে এরকম হচ্ছে l সে ক্ষেত্রে সার্ভিস সেন্টারে যেতে পারেন l

NB: এছাড়াও প্রায় একই ধরনের আরেকটি সমসসা হলো ল্যাপটপ বিপ দিয়ে thermal shutdown হয় অনেকের ,সে ক্ষেত্রে একই সাথে একাধিক সফটওয়্যার চালানো থেকে বিরত থাকুন ,বিশেষ করে যেসব সফটওয়্যার হাই গ্রাফিক্স use করে ,সেসব সফটওয়্যার ১ তার বেশি একত্রে রান করবেন না l

আর পিসি কে ফাস্ট আর র্যাম ফ্রি রাখতে হবে আপনাকেআর  এজন্য বেস্ট সফটওয়্যার হলো গ্লেরে ইউটিলিটিস জা আপনি এই লিংক  থেকে ডাউনলোড করে নিতে পারেন l


ভাল থাকবেন কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশন এ  জিজ্ঞেস করতে পারেন।

লিখেছেন : Emon Reza


October 06, 2016

এন্ড্রয়েডে ফ্রী টিভি দেখুন এন্টেনা দিয়ে


এখন আপনি এন্ড্রয়েড থেকেই টেরিস্টোরিয়াল  টিভি দেখতে পারেন ছোট একটা device এর  মাধ্যমে ।আমাদের অনেকেরই ক্রিকেট খেলা ,সংবাদ দেখার জন্য তেরেস্তরিয়াল টিভির উপর নির্ভর করতে হয় ..কিন্তু এমন হলো  বাসার বাইরে থাকার কারণে টিভি দেখতে পারছেন না তখই এধরনের ডিভাইস খুব দরকার পরে ...l

আশার কথা হলো এখন বাংলাদেশেও বেশ সাশ্রয়ী মূল্যে এধরনের ডিভাইস পাওয়া যাচ্ছে .
 device টির নাম হলো Ez Tv  ,এর রিসিভিং ফ্রিকোয়েন্সি হলো ৪৭০-৮৬২ MZH (uhf)
Device টির ওজন ৫ গ্রাম মাত্র  আর ডাইমেনশন 21x18x7 mm এর মত ..আর এতে রয়েছে ভিডিও রেকর্ড করার সুবিধা ফলে আপনার পছন্দের অনুষ্ঠান রেকর্ড করে রাখতে পারবেন ..l

ডিভাইস টি চালাতে হলে যে  ধরনের ফোন দরকার : 

-Android 4.1 or avobe
-cortex A8 800mzh cpu
-512 Mr Rame or avove
-display resulation 124x600
-Must be an OTG supported device .


যেভাবে ব্যবহার করবেন :
প্রথমেই প্লেস্তরে Ez tv এর এপ্লিকেশন নামিয়ে নিবেন তারপর  ডিভাইস টি ফোন connect করে এপ্লিকেশন ওপেন করবেন > তারপর ফ্রিকোয়েন্সি সার্চ করে টিভি দেখতে পারবেন ..l

  এটি  বাংলাদেশের বড় ইলেকট্রনিক্স মার্কেট গুলোতে খোজ করে দেখতে পারেন .এছাড়াও Dream-bd.com এবং storebd.com প্রোডাক্টটি বিক্রি করছে ...আপনি ২২০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে প্রোডাক্ট টি পেতে পারেন ,বিভিন্ন অনলাইন সপ অথবা ইলেকট্রনিক্স দোকানে l

NB : ডিভাইস ক্রয়ের সময় অবস্যই চেক করে নিবেন আপনার ফোন এ এদেশের  টিভি চানেল চলছে কিনা ..আর অনলাইন প্রোডাক্ট না কেনাই ভালো আর কিনতে হলে সে  ক্ষেত্রে অবস্যই সতর্কতা অবলম্বন করুন l

# Jayed



September 28, 2016

বাংলাদেশের খেলা live শুনুন মোবাইল browser থেকেই


চলছে বাংলাদেশ আফগানিস্তান ক্রিকেট সিরিজ l কিন্তু আমরা বাসার বাইরে থাকা কালীন সময়ে অথবা বিদুত না থাকলে খেলা দেখতে পাচ্ছি না .আর ঢাকার বাইরে সবজায়গায় তো fm রেডিও শোনা যায়না l তাই মোবাইল browser থেকেই শুনুন বাংলাদেশের খেলার ধারা বিবরণী তাই রেডিও শুনতে ক্লিক করুন Listen live এ 

Radio Sadhin - listen Live


Jago Fm click here



আর ক্রিকেটের live স্কোর বাংলাতে জানতে ভিজিট করুন 

 - http://www.techprokash.com/p/score-update-bd.html


August 24, 2016

ডাউনলোড করে নিন একটি ছোট software আর জেনে নিন পৃথিবীর কোথায় কখন কত মাত্রার ভূমিকম্প হয়েছে

পৃথিবীতে প্রায় প্রতি ঘন্টায় কয়েকটি করে ভূমিকম্প হয়ে থাকে । তবে এর বেশির ভাগেরই মাত্রা খুবই সামান্য । অনেক তাই এগুলো কোনো সংবাদ মাধ্যমে আসে না । কিন্তু ভুজরিপতাত্তিক সংস্থা গুলো 24 ঘন্টাই এগুলো মনিটর করে। 

আপনাদের আমি আজ ছোট একটা এপ দিচ্ছি যা প্রথিবীর কোথায় কখন ভূমিকম্প হয়েছে এবং তা কত মাত্রার তা জানিয়ে দিবে। আপনার এলাকা থেকে ভূমিকম্পের কেন্দ্রের দুরুত্ব ও এই apps জানিয়ে দিবে । Apps টির নাম হলো Earthquake Alert  এটি ডাটা সংগ্রহ করে usgs থেকে তাই তথ্য একদমই নির্ভুল বলা যায় ।  আজ মিয়ানমার ভূমিকম্পের একটু পরেই আমার মোবাইলে পুশ নোটিশ আসে সেটি দিয়েছিলো এই Apps টি , আর সাথে সাথে জানতে পারি ভূমিকম্পের ডিটেলস ,তখনও সবই সংবাদ মাধ্যম এ শিরোনাম দিচ্ছিল  ভূমিকম্প অনুভূত কিন্তু বিস্তারিত কিছু নেই । যাইহোক Download লিংক দিয়ে দিচ্ছি
Download Link : https://play.google.com/store/apps/details?id=com.joshclemm.android.quake&hl=en

Screen shot :



August 21, 2016

Full Hd গেমস খেলুন আপনার লো-কনফিগারেশন পিসিতে

সরাসরি কাজের কথায় আসি। ppssp gold apps টি দিয়ে আপনি খুব সহজে লো-কনফিগারেশন পিসিতে ফুল এইচডি গেমস এবং ফুল ফাস্টার গেমস খেলতে পারবেন। আর আপনাকে apps টির Setting ঠিক করে নিতে হবে, Setting ঠিক না করলে আপনি ফুল ফাস্ট এবং ফুল এইচডি গেমস উপভোগ করতে পারবেন না।

১.অ্যাপটি না থাকলে ডাউনলোড করে নিন।  Download: PPSSPP Gold v1.2. rar (14.72MB)


২.  অ্যাপটি ওপেন করুন এবং Setting এ যান।

৩. Graphics অপশনে যান।

৪.Mode অপশোন থেকে Non-buffered rendering(speedhack) ছিলেক্ট করুন।

৫.simulate block transfer (unfinised) অপশোনে টিক দিন।

৬.Frameskipping off দিন এবং auto frameskip টিক দিন।
vsync, টিক দিন।
Mipmappin,টিক দিন।
hardware skinning,টিক দিন।
vertexframeskipping off দিন এবং auto frameskip টিক দিন।
vsync, টিক দিন।
Mipmappin,টিক দিন।
hardware skinning,টিক দিন।
vertexframeskipping off দিন এবং auto frameskip টিক দিন।
vsync, টিক দিন।
Mipmappin,টিক দিন।
hardware skinning,টিক দিন।
vertex cache,টিক দিন।
lazy texture caching(speedup),টিক দিন।
retain change textures (speedup),টিক দিন।
disable slower effact (speedup) টিক দিন।
spline/Bezier curves quality - high দিন
disable alpha test (speedup) টিক দিন
Disable stencil test টিক দিন।
Force depth write টিক দিন।
texture coord speedhack (speedup) টিক দিন।
depth range hack (phantasy star portable 2) টিক দিন।
lower resolution for effacts (reduces artifacts) (balanced দিন) cache,টিক দিন।
lazy texture caching(speedup),টিক দিন।
retain change textures (speedup),টিক দিন।
disable slower effact (speedup) টিক দিন।
spline/Bezier curves quality - high দিন
disable alpha test (speedup) টিক দিন
Disable stencil test টিক দিন।
Force depth write টিক দিন।
texture coord speedhack (speedup) টিক দিন।
depth range hack (phantasy star portable 2) টিক দিন।
lower resolution for effacts (reduces artifacts) (balanced দিন) cache,টিক দিন।
lazy texture caching(speedup),টিক দিন।
retain change textures (speedup),টিক দিন।
disable slower effact (speedup) টিক দিন।
spline/Bezier curves quality - high দিন
disable alpha test (speedup) টিক দিন
Disable stencil test টিক দিন।
Force depth write টিক দিন।
texture coord speedhack (speedup) টিক দিন।
depth range hack (phantasy star portable 2) টিক দিন।
lower resolution for effacts (reduces artifacts) (balanced দিন)

সব কাজ ঠিক মত করতে পারলে আপনি আরামছে ফুল ফাস্টার এবং ফুল এইচডি গেমস খেলতে পারবেন।

যদি পড়েও বুঝতে না পারেন তাহলে চিন্তার কারণ নাই। এখান থেকে ভিডিও টিউটোরিয়াল টা দেখলেই একদম আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। ভিডিও টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখতে এই লিংংকে যানঃhttps://m.youtube.com/watch?v=tSn2zq6cZ54&feature=youtu.be

(collected)
Posted by: Showvik Neo

August 17, 2016

রডের ওজন কিভাবে হিসাব করবেন ( How to estimate the actual weight of reinforcement steel )

যারা নতুন বাড়ি নির্মাণ করছেন পোস্টটি তাদের জন্য । আমরা সবাই বাড়ির নির্মাণ সামগ্রী  যেমন ইট ,পাথর ,বালু সিমেন্টের হিসাব সহজেই মিলিয়ে নিতে পারি ,কিন্তু অনেকেই রডের হিসাবে  গোলমাল বেঁধে যায় কারণ রড তো আর বাড়িতে বসে ওজন করা যায়না । এই সমস্যার সমাধান খুবই সোজা ,আপনাকে শুধু  সাইজ ভেদে রডের ইউনিট ওয়েট জানতে হবে । রডের ইউনিট   ওয়েট এর সাথে প্রতিটি রডের দৈর্ঘ্য (ফুটে) এবং রডের সংখ্যা গুন করলেই টোটাল ওজন (কেজি) পেয়ে যাবেন
তাহলে সূত্রটি দাঁড়ালো :
Unit weight of rod X Length of rod X total number of rod = Total weight
এদেশের রড সাধারণত লম্বায় 40 ফুট হয় । আর ইউনিট ওয়েট সাইজও ভেদে ভিন্ন হয় ।
সাইজও ভেদে ইউনিট ওয়েট:
6mm rod ---0.067 kg/ft
8mm rod ---0.120 kg/ft
10mm rod ---0.188kg/ft
12mm rod---0.270kg/ft
16mm rod ---0.480 kg/ft
20mm rod ---0.751kg/ft
25mm rod ---1.174kg/ft
ধরুন 16 মিলি মিটারের 70 টা রড এসেছে , প্রতিটির গড় দৈর্ঘ 40 ফিট  ,তাহলে টোটাল রোডের ওজন হবে 
.48 X 40 X 70 = 1344 kg
আশা করছি বুঝতে পেরেছেন অলরেডী ,ভালো থাকবেন ।
লিখেছেন : সজীব   

August 15, 2016

কিভাবে ঘরোয়া উপায়ে VR Box বানাবেন

ঘরোয়া উপায়ে ভার্যাচুয়াল রিয়ালিটি বক্স বানানোর উপায় না জেনে থাকলে দেখেনিন কিভাবে ১০০-২০০ টাকার মধ্যে নিজেই বানিয়ে নিবেন

যা যা লাগবে ঃ
১: গুগোল থেকে wwgc_manufacturers_kit_v1.2 এটা সার্চ করে ডাউনলোড করে জিপ ফাইল আনজিপ করলে বেশ কিছু পিডিএফ ফাইল দেখতে পাবেন। তার মধ্য হতে Scissor-cut template এটা প্রিন্ট আউট দিবেন। ল্যান্ডস্কেপ করে a4 সাইজের কাগজে।

২:কার্ডবোর্ড

৩। কাটার/ব্লেড বা কেঁচি

৪। সব থেকে প্রয়োজনীয় জিনিসটা হচ্ছে লেন্স। যেকোন চশমা বা লেন্সের দোকানে যেয়ে ৩৫ মিলিমিটারের দুইটা ফোকাল লেন্থ কিনবেন। দেড়শো টাকার মত নিবে।

৫। আঠা








যেভাবে বানাবেনঃ
প্রথমে পেজ তিনটা প্রিন্ট আউট দিয়ে নিবেন। অবশ্যই কালার প্রিন্ট দিবেন, কেননা ওটার ভেতর কালো আর লাল রঙ এর রেখা দেয়া আছে। ওটা দেখেই বুঝবেন কিভাবে কাটতে হবে।
ওই পেজ তিনটা কার্ডবোর্ড এর উপরে আঠা দিয়ে লাগাতে হবে। তারপর দাগ অনুসারে কেটে ফেলবেন। ওখানে ভাজ করার ও নিয়ম দেয়া আছে।

তারপর লেন্স দুইটা জায়গা মত বসিয়ে ফাইনালি খোলটা ভাজ করে ফেলবেন। ব্যাস হয়ে গেল ভি আর বক্স।




বিঃদ্রঃ লেন্স না পেলে অনেকেই প্লাস্টিকের বোতল ব্যাবহার করে লেন্স বানিয়ে থাকে। ওটা তেমন কাজে আসে না। দুদিন পরেই পানি শুকিয়ে যায়।পোস্ট সংক্ষিপ্ত তাই বুঝতে সমস্যা হলে এই লিঙ্ক থেকে ভিডিও tutorial দেখে নিন ।

লিখেছেন ঃ রিঙ্কু রায়হান 

August 03, 2016

খুব সহজে ঘরোয়া উপায়ে নিজেই বানিয়ে নিন এসি (How to make an AC by yourself )

অল্প কিছু উপাদান দিয়ে তৈরি করে নিতে পারেন এই এসি।আসুন জেনে নেই-
যা যা লাগবে:
একটি প্লাস্টিকের ড্রাম
একটি মোটা পাইপ
ছোট ফ্যান
গর্ত করার জন্য ড্রিল
করাত
টেপ
বরফের টুকরো
যেভাবে তৈরি করবেন:
১। প্রথমে ফ্যানের সাইজে ড্রামের ঢাকনার মুখটা কেটে নিন।
২। তারপর ঢাকনার ভিতরে দুইপাশে টেপ লাগিয়ে নিন।
৩। ঢাকনার উপরে ফ্যানটি উল্টো করে টেপ দিয়ে লাগিয়ে নিন।এমন ভাবে টেপ লাগাবেন যেন বাতাস বের হতে না পারে।
৪।এবার ড্রামের নিচের অংশে  মাঝারি আকৃতির তিনটি গর্ত করুন(ছবির মত করে)।
৫। প্লাস্টিকের পাইপ কেটে প্রায় সমান তিন টুকরো করে নিন।
৬। পাইপ তিনটি ড্রামের তিনটি গর্তের মধ্যে ঢুকিয়ে ভিতরে বাহিরে  টেপ দিয়ে লাগিয়ে নিন।এমন ভাবে টেপ লাগাবেন যেন বাতাস বের হতে না পারে।
৭। এবার বরফের টুকরোগুলো ড্রামে দিয়ে ঢাকনা লাগিয়ে নিন।
৮। ঘরে যেকোন এক কোণায় এটি রাখুন। ঢাকনার সাথে লাগানো ফ্যানটি সুইচে লাগিয়ে দিন।
৯। ব্যস তৈরি হয়ে গেল এসি।
১০। বরফের টুকরো যত বেশি দিবেন ঘর তত দ্রুত ঠান্ডা হবে।আপনিও তত আরাম পাবেন।তাহলে আর দেরি নয়, আজই বানিয়ে ফেলুন।
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ