- প্রযুক্তির কথা বলে

Showing posts with label 101. Show all posts
Showing posts with label 101. Show all posts

November 17, 2016

পিসিতে ভালো গেমিং অভিজ্ঞতার জন্য কিছু সাহায্যকারী সফটওয়্যার ও ব্যবহারবিধি



(সংগৃহিত ) আশা করি সবাই ভাল আছেন। আমাদের অনেকের পিসিতেই অনেকসময় অনেক গেম চলে না ,আবার গেম রান করলেও স্মুথলি চলে না l কিন্তু কিছু সাহায্যকারী সফটওয়্যার ব্যবহার করে unsupported গেম গুলো খেলা সম্ভব ভালোভাবেই l তো চলুন গেমিং এর ভালো অভিজ্ঞতা নিতে কোন সব সফটওয়্যারব্যবহার করা যায় সেগুলো নিয়ে আলোচনা করি l

যেসব সফটওয়্যার ব্যবহার করতে পারেন :

১. 3D Analyze :

3D Analyze একটি পাওয়ারফুল এপলিকেশন যেটি আপনাকে Officially Unsupported Directx based গেম গুলো অনায়াসে খেলতে সাহায্য করবে। এই প্রোগ্রাম টি Direct 3D সাপোর্ট করাতে সাহায্য করবে। যেভাবে  3D Analyze এর মেইন সেটিংস  Install ও কনফিগার করবেনঃ

  • প্রথমে 3D Analyze.zip ডাওনলোড করুন

  • এবার এটি ইন্সটল করে ওপেন করুন।

  • এবার নীচের দিকে Select Option এ ক্লিক করুন।  এরপর একটা windows ওপেন হবে সেখানে আপনি যে গেমসটি খেলতে চান সেই গেমটির. .exe ফাইল টি সিলেক্ট করুন

  • এবার আপনি বিভিন্ন গ্রাফিক্স কার্ডের নাম, VendroID, deviceID দেখতে পাবেন, এদের যেকোন একটি সিলেক্ট করুন এবং VendroID ও DeviceID  Enter করুন column এর বাম দিক থেকে।

  • এখন Run Button এ ক্লিক করুন এবং Enjoy করুন। স্ক্রীণশট টি দেখুন বুঝতে সুবিধা হবে আশা করি।



২. Swiftshader :

Swiftshader Moduler Architecture Multiple Application সাপোর্ট করতে সক্ষম যেমন DirectX® 9.0, ও OpenGL® ES 2.0, এই Swiftshader অনেকটা 3D Analyzer এর মতই কাজ করে তবে ওটার চেয়ে একটু উন্নত এটা এই আর কি।

  • যেভাবে ব্যবহার করবেনঃ

  • প্রথমে Swiftshader Download করুনঃ
Download Swiftshader 3.0 for x86bits
Download Swiftshader 3.0 for x64bits

  • এখন swiftshader এর zip ফাইল টা Extract করুন।
  • এখন Extracted folder থেকে d3d9.dll ফাইল টা Copy করুন
  • এখন Games Directory তে d3d9.dll ফাইল টি Paste করুন
  • এখন যেখানে আপনি d3d9.dll ফাইল টা রেখেছেন সেখানে গিয়ে গেমের .exe ফাইলে click করেন এবং Enjoy করুন।

৩. Razer Cortex Boost :

Razer Cortex আপনার পিসির পারফরমেন্স Improve করবে। গেমিং এর সময় যেসব অপ্রয়োজনীয়  Apps গুলো রানিং থাকবে সেগুলো কে মেরে আপনার পিসি কে আরও ফাস্ট করবে এই Razer cortex.

       ব্যবহারবিধিঃ


  • এটা কে Activate করতে গেলে আপনাকে এখানে একটি একাউন্ট খুলতে হবে তাই একাউন্ট খুলে এটিকে Activate করুন।

  • Account বানানো হয়ে গেলে Right click করে যে কোন গেম এপলিকেশন Razer cortex: Boost এর সাহায্যে অনায়াসে Run করুন।

 


৪. Wise Game Booster :

এটি একটি Simple Memory Tools যেটি অপ্রয়োজনীয় Apps Kill করে আপনার Ram Free রাখনে ও Lag ছাড়া অনায়াসে আপনাকে গেম খেলতে সাহায্য করবে।  এটা অনেকটা CC Cleaner এর মত তবে এটি Junk Clean করেনা।

     ব্যবহারবিধিঃ


  • এখন Apps টি Run করুন ও Homepage এ যান ওখানে Scan for Games নামে একটি অপশন পাবেন সেখানে Tap করুন।

  • My Games এর নীচে system optimizer নামে একটি অপশন আছে।  যে কোন গেম খেলার পূর্বে আপনি system optimize করার পর Game Open করতে পারেন তাহলে Game Lag করবেনা।


এই Apps গুলো 3D Analyzer এর সাথে সবচেয়ে ভাল কাজ করে।  তাই RAM optimize করে 3D Analyzer ব্যবহার করলে অনেক ভাল পারফরমেন্স পাবেন। তাই ভাল ও ফাস্ট পারফরমেন্স এর জন্যে Ram optimize করার পর 3D Analyzer ব্যবহার করুন।

উপরোক্ত
পদ্ধতিতে আপনি যে কোন গেমস আপনার পিসি তে গ্রাফিক্স কার্ড ছাড়াই অনায়াসে খেলতে পারবেন। তাই ভাল লাগলে পোস্ট টি অবশ্যই শেয়ার করবেন।

(সংগৃহিত )
-Showvik sarker

পোস্ট ট্যাগ : Hd game
no graphics card,

November 12, 2016

স্মার্টফোনের মাধ্যমে আপনার কম্পিউটার কন্ট্রোল করুন সহজেই

(টেকপ্রকাশ) স্মার্টফোনের মাধ্যমে আপনার কম্পিউটার কন্ট্রোল করুন সহজেই
প্রথমে বলে রাখা ভাল যে,  Google তাদের নিজস্ব একটা Application বের করেছে যার নাম Chrome remote Desktop. এই এপ্লিকেশন ব্যবহার করে আপনি যে কোন জায়গা থেকে যে কোন স্মার্টফোন দিয়ে আপনার PC Access করতে পারবেন খুব সহজেই।

যেসব ধাপ অনুসরণ করবেন তা নিম্নরুপঃ

১. প্রথমে প্লেস্টোর থেকে Chrome Remote Desktop এপ্লিকেশন টি ডাওনলোড করুন।এখন Apps টি Open করুন, এবার আপনি My computer এর ওপরে একটা Label দেখতে পাবেন আর নীচে খেয়াল করলে Google Account দেখতে পারবেন যেটা আপনার ডিভাইসে লগিন করেছেন।



২. এখন আপনার কম্পিউটার থেকে Google Chrome ওপেন করুন এবং এই chrome Remote Desktop Extention টি ডাওনলোড করুন। এরপর Extenstion আপনার Google chrome তে Add হয়ে যাবে এবং আপনি Apps গুলো প্রোগ্রামের মত আপনার Taskbar এ দেখতে পাবেন মানে Bottom screen এ দেখতে পাবেন।



৩. এখন Add এ ক্লিক করুন।  এখন আপনি সব Apps দেখতে পাবেন যেগুলো ইন্সটল করা আছে এবং সর্বশেষ আপনি chrome Remote Desktop icon দেখতে পাবেন সেই আইকনে Click করুন। ক্লিক করার পর Installation process শুরু হয়ে যাবে এবং রিমোট শেয়ারিং এর জন্যে একটি সফটওয়্যার অটোমেটিকালি আপনার পিসি তে ডাওনলোড হবে। সফটওয়্যার টি ইন্সটল করুন এবং Get started এ ক্লিক করে যে কোম জায়গা থেকে PC Access করুন।


৪. এখন Remote computer share এ একটি Pin সেট করুন। এরপর Enable The Feature. এখন আপনার মোবাইলের Apps টি তে যান এবং ডান দিকের উপরের কোনায় Refresh বাটনে ক্লিক করলে আপনি আপনার PC লিস্টে দেখতে পাবেন।


৫. PC নামের ওপরে ক্লিক করুন এবং আপনার PIN দিন এরপর দেখুন আপনি কম্পিউটার স্ক্রীণ Access করতে পারছেন।


৬. কাজ শেষ। যদি আপনি এটা পুরোপুরি করতে পারেন তাহলে আপনি পিসি তে যেকোন কিছু আপনার স্মার্টফোন দিয়ে করতে পারবেন।

৭. এখন ফোন থেকে  Chrome Remote Desktop App ওপেন করুন ও রিফ্রেশ করুন দেখবেন আপনার পিসির নাম দেখাচ্ছে।


৮. এখন পিসির নামের ওপর  ট্যাপ করে পিন দিন দেখবেন Access হয়ে গেছে।



- Showvik sarker


পোস্ট ট্যাগ :
Remote control
remote access computer
chrome




September 22, 2016

ইয়াহু মেইলকে স্প্যামিং থেকে দূরে রাখতে করণীয়

ফেইসবুকসহ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যমের বহুল ব্যবহারের পরও চিঠি আদান প্রদান কিংবা যোগাযোগের জন্য ই-মেইল ব্যবহার বাড়ছে। প্রতিদিন অসংখ্য বার মেইল চেক করতে হয় আপডেট থাকতে। এ সুযোগে বিজ্ঞাপন প্রচারের কাজটা সহজে করতে অনেকের নজর ই-মেইলের দিকে।

এর অংশ হিসেবে পণ্যের প্রচারে স্প্যামিং মেইল করা হয়ে থাকে। এ ছাড়া ভাইরাস বা ম্যালওয়্যার ছড়িয়ে হ্যাকিংয়ের উদ্দেশ্যেও প্রচুর স্প্যামিং করা হয়। অফিস বা ব্যক্তিগত মেইলের ক্ষেত্রে স্প্যামিং তাই বেশ বিরক্তকর। না দেখে ডিলিট করতেও অনেক সময় অপচয় হয়।

তবে কিছু কৌশল অবলম্বনে করলে এ ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। এ পোস্টে ইয়াহু মেইলকে কিভাবে স্প্যামিং থেকে মুক্ত রাখা যাবে সে কৌশল তুলে ধরা হলো।

ইয়াহুতে স্প্যামিং মেইল বন্ধ করতে বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে। এটি জানা না থাকায় অনেকেই তা ব্যবহার করতে পারছেন না।

SpamGuard’ নামের চমৎকার ফিচার রয়েছে। এটি চালু করতে হলে প্রথমে সিলেক্ট Option-এ যেতে হবে। তারপর Mail Options-এ যেতে হবে।

তারপর General category-এ গিয়ে নিচের দিকে দেখেন Automatically move spam to Spam folder নামে একটা বক্স আছে। যদি টিক না দেওয়া থাকে তবে টিক দিয়ে দিন। তারপর সেভ করে বেরিয়ে আসুন।

ইয়াহু মেইল ক্লাসিকের ক্ষেত্রেঃ

Yahoo! Mail toolbar থেকে Mail Options-এ যেতে হবে।

তারপর Spam এর নিচে থাকা Spam Protection সিলেক্ট করতে হবে।

সেখানে SpamGuard যদি ON করা না থাকে তবে অন করতে হবে।

তারপর সেইভ করে বেরিয়ে আসতে হবে।

পর্যায়ক্রমে জিমেইল, হটমেইলের মত সার্ভিসগুলোর স্প্যামিং দূরের কৌশল তুলে ধরতে টিউটোরিয়াল করা হবে।

Posted By: ShowviK Neo.

August 23, 2016

Team viewer দিয়ে এক জায়গায় বসেই অন্য কম্পিউটার অনায়াসে নিয়ন্ত্রণ করুন

টিমভিউয়ার(Teamviewer) কিঃ 
টিমভিউয়ার(Teamviewer) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে আপনি পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের থাকা আপনার অফিস কিংবা বন্ধুর কম্পিউটার সহজে পরিচালনা করতে পারবেন! যেমন আপনি আপনার কম্পিউটারের সামনে বসে করতে পারেন! অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার ল্যাপটপ, কম্পিউটার আপনার কন্ট্রোলের মধ্যে থাকবে!

প্রথমেই চলে যান টিমভিউয়ারের অফিশিয়াল সাইটে www.teamviewer.com এ। সেখান থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুসারে ডাউনলোড করে নিন TeamViewer softwareটি। তারপর ইন্সটল দিয়ে ওপেন করুন…
ওপেন করলে নিচের মতো উইন্ডো দেখতে পাবেন-


ধরুন আপনার এবং আমার উভয়ের কম্পিটারেই এই সফটওয্যারটি ইন্সটল দেয়া আছে। এখন ধরুন আমি আপনার কম্পিউটারে ঢুকে কোন একটা কাজ করতে চাই তখন আপনি আমাকে আপনার software এ দেখানো Your id এবং Password দিবেন। আর তা আমি আমার software এর Parent id তে দিব এবং তারপর পাসওয়ার্ড চাইলে আপনার দেয়া সেই পাসওয়ার্ডটি দিব। ব্যাস আমি ঢুকে যাবো আপনার কম্পিউটারে। তারপর সেখানে আমি কাজ করে দিতে পারবো। আবার ঠিক একই পদ্ধতিতে আমি আপনাকে ইউজার পাস দিলে আপনি আমার কম্পিউটারে ঢুকে কাজ করে দিতে পারবেন।আর এই আইডি পাসওয়ার্ড সব সময় এক থাকবে না, আপনি যতবার নেট কানেক্ট করবেন ততবার নতুন নতুন আইডি আর পাস পাবেন। বর্তমানে টিমভিউয়ারের মোবাইল এ্যাপও আছে যা দিয়ে আপনি অন্যের পিসিতে এভাবে ঢুকতে পারবেন।আশাকরি টিমভিউয়ার ব্যাবহার করে আপনারা গ্রুপওয়ার্ক ভালোভাবে করতে পারবেন।

এছাড়াও ফাইল ট্রানস্ফার এর জন্য  ব্যাবহার করতে পারবেন। আগে ফাইল ট্রান্সফার বলতেই ব্লুটুথ দিয়ে ট্রান্সফার করতে হবে এইটা বুঝে নিতাম। বর্তমানে আমরা যারা ল্যাপটপ অথবা এন্ড্রয়েড/উইন্ডোজ ফোন ইউস করি তারা হয়তে বুজে গেছেন আমি কিসের কথা বলেতে চাইছি! হ্যা তা হল ওয়াফাই এর মাধ্যমে ফাইল ট্রান্সফার! আর এই ট্রান্সফার কে আরো শক্তিশালি করার জন্য অনেক ডেভেলপার তৈরি করেছে সফটওয়ার। আমার থেকে যেটা সবচেয়ে ভাল লাগে তা হল ShareIT. এটা প্রায় সব ফ্লাটফর্মে চলে।
এখন কথা হচ্ছে উপরে আমি যেগুলোর নাম বলেছি তা শুধুমাত্র আপনার পিসি/মোবাইল অথবা বন্ধুর মোবাইল/পিসি নির্দিষ্ট এরিয়া তে থাকলে আপনি ফাইল শেয়ার করতে পারবেন! তাহলে যখন বন্ধু আপনার কাছাকাছি থাকবে না বা আপনার পিসি/ল্যাপটপ আপনার কাছাকাছি থাকবেন তখন কি করবেন?? হ্যা, ঐ সময় আপনার সাথী/বন্ধু হিসেবে কাজ করবে টিমভিউয়ার!

এছারাও team viewer   এ   রয়েছে  voice call  ,এবং  chating  সুবিদা।

লিখেছেন ঃ সৌভিক এবং জাকির

August 22, 2016

গ্রামীণফোনের নম্বর এবার ‘০১৩’ দিয়ে

০১৭’ এর পাশাপাশি নতুন করে ‘০১৩’ নম্বরের সিরিজ পেয়েছে বাংলাদেশের বৃহত্তম মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। শর্ত সাপেক্ষ তাদের নম্বরের নতুন সিরিজ অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। রবিবার তিনি বলেন, কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে একটি নতুন নম্বর সিরিজ গ্রামীণফোনকে দেওয়া হয়েছে। তবে কী শর্তে এই নতুন নম্বর সিরিজ দেওয়া হচ্ছে তা জানাতে রাজি হননি বিটিআরসির চেয়ারম্যান।

‘০১৭’ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসছে জানিয়ে গত বছর নতুন সিরিজের আবেদন জানিয়েছিল গ্রামীণফোন। বিটিআরসির হিসাবে, গত জুন মাস নাগাদ গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৬৯ লাখের মতো। এ সময় নাগাদ বাংলাদেশে মোবাইল ফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার।
জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে গ্রামীণফোনের ‘০১৭’,  সিটিসেল ‘০১১’, টেলিটক ‘০১৫’, এয়ারটেল ‘০১৬’, রবি ‘০১৮’ ও বাংলালিংক ‘০১৯’ নম্বর সিরিজ ব্যবহার করে।
বিটিআরসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, একেকটি সিরিজ দিয়ে ১০ কোটি নম্বর অপারেটররা ব্যবহার করতে পারে। বর্তমানে ০১০, ০১২, ০১৩ ও ০১৪ নম্বর সিরিজ অব্যবহূত আছে। অপারেটরদের কোনো সিম ১৮ মাস অচল থাকলে তা আবার নতুন করে বিক্রি করার নিয়ম রয়েছে-গ্রামীণফোনের এ সুযোগ ছিল বন্ধ হওয়া সিম পুনরায় বিক্রি করার।

এ বিষয়ে বিটিআরসি চেয়ারম্যান বলেন, গ্রামীণফোন এ সিরিজের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে বলেই তাদের এ সিরিজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন সাংবাদিকদের বলেন, নতুন সিরিয়াল পেলেও তা চালু করতে কিছু সময় প্রয়োজন হবে।

Showvik Neo...

August 21, 2016

Full Hd গেমস খেলুন আপনার লো-কনফিগারেশন পিসিতে

সরাসরি কাজের কথায় আসি। ppssp gold apps টি দিয়ে আপনি খুব সহজে লো-কনফিগারেশন পিসিতে ফুল এইচডি গেমস এবং ফুল ফাস্টার গেমস খেলতে পারবেন। আর আপনাকে apps টির Setting ঠিক করে নিতে হবে, Setting ঠিক না করলে আপনি ফুল ফাস্ট এবং ফুল এইচডি গেমস উপভোগ করতে পারবেন না।

১.অ্যাপটি না থাকলে ডাউনলোড করে নিন।  Download: PPSSPP Gold v1.2. rar (14.72MB)


২.  অ্যাপটি ওপেন করুন এবং Setting এ যান।

৩. Graphics অপশনে যান।

৪.Mode অপশোন থেকে Non-buffered rendering(speedhack) ছিলেক্ট করুন।

৫.simulate block transfer (unfinised) অপশোনে টিক দিন।

৬.Frameskipping off দিন এবং auto frameskip টিক দিন।
vsync, টিক দিন।
Mipmappin,টিক দিন।
hardware skinning,টিক দিন।
vertexframeskipping off দিন এবং auto frameskip টিক দিন।
vsync, টিক দিন।
Mipmappin,টিক দিন।
hardware skinning,টিক দিন।
vertexframeskipping off দিন এবং auto frameskip টিক দিন।
vsync, টিক দিন।
Mipmappin,টিক দিন।
hardware skinning,টিক দিন।
vertex cache,টিক দিন।
lazy texture caching(speedup),টিক দিন।
retain change textures (speedup),টিক দিন।
disable slower effact (speedup) টিক দিন।
spline/Bezier curves quality - high দিন
disable alpha test (speedup) টিক দিন
Disable stencil test টিক দিন।
Force depth write টিক দিন।
texture coord speedhack (speedup) টিক দিন।
depth range hack (phantasy star portable 2) টিক দিন।
lower resolution for effacts (reduces artifacts) (balanced দিন) cache,টিক দিন।
lazy texture caching(speedup),টিক দিন।
retain change textures (speedup),টিক দিন।
disable slower effact (speedup) টিক দিন।
spline/Bezier curves quality - high দিন
disable alpha test (speedup) টিক দিন
Disable stencil test টিক দিন।
Force depth write টিক দিন।
texture coord speedhack (speedup) টিক দিন।
depth range hack (phantasy star portable 2) টিক দিন।
lower resolution for effacts (reduces artifacts) (balanced দিন) cache,টিক দিন।
lazy texture caching(speedup),টিক দিন।
retain change textures (speedup),টিক দিন।
disable slower effact (speedup) টিক দিন।
spline/Bezier curves quality - high দিন
disable alpha test (speedup) টিক দিন
Disable stencil test টিক দিন।
Force depth write টিক দিন।
texture coord speedhack (speedup) টিক দিন।
depth range hack (phantasy star portable 2) টিক দিন।
lower resolution for effacts (reduces artifacts) (balanced দিন)

সব কাজ ঠিক মত করতে পারলে আপনি আরামছে ফুল ফাস্টার এবং ফুল এইচডি গেমস খেলতে পারবেন।

যদি পড়েও বুঝতে না পারেন তাহলে চিন্তার কারণ নাই। এখান থেকে ভিডিও টিউটোরিয়াল টা দেখলেই একদম আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। ভিডিও টিউটোরিয়াল ইউটিউব থেকে দেখতে এই লিংংকে যানঃhttps://m.youtube.com/watch?v=tSn2zq6cZ54&feature=youtu.be

(collected)
Posted by: Showvik Neo

August 11, 2016

Android Phone থেকে অনলাইনে আয় করার একদম সহজ উপায় নিয়ে আসলো Azearning Make Money

এপটির নাম AZ Earning Earn Money Fast আপ্সটির সাইজ মাত্র :- 4 MB এপটির বয়স খুব বেশি দিন নয় কিন্তু তারপরও সহজ কাজ ও ১০০% নিশ্চিত টাকা দেওয়ার কারনে এপটির জনপ্রিয়তা এখন তুংগেসবার উপরে আপনার বিশ্বাস না হলে প্লে স্টোরে এর রেটিং দেখতে পারেন।এর প্লেস্টোর রেটিং 4.7 আছে !!! যেভবে টাকা পাবেন।
১/ পেয়পাল.
২/ মোবাইল রিচার্জ.


[এটি গত মাসে এড হয়েছে যাতে সবাই সহজে টাকা উঠাতে পারে]বাংলাদেশের সব সিম সাপোর্ট করে।
কাজ কিঃ এপটিতে আপনাকে তেমন কিছুই করতে হবেনা যাস্ট সাইনআপ করে আপনি কিছু নিউজ Facebook,Twitter,Whatsapp এর যেকোনটিতে শেয়ার করবেন।
শেয়ার করা তে ক্লিক করলে ডলার পাবেন।

যেভাবে কাজ করতে পারবেনঃ

১/ সাইনআপ করার সাথে সাথে ২ ডলার ফ্রি পাবেন।
এখান থেকে রেজিস্ট্রেশন করুন

কিন্তু এজন্য আপনাকে Invitation Code বসাতে হবে।
তাই Invitation Code টা খাতাই লিখে রাখুন সাইন আপ এর সময় কাজে লাগবে ।
Invitation Code :- L5MTOC (বড় হাতের হবে সবগুল) এই Invitation Code ব্যবহার না করলে সাইন আপ এর সময় ১ ডলার সাইন আপ বোনাস পাবেন না ।
আপনি নিশ্চয় ১ ডলার =৮০ টাকা খোয়াতে চাবেন না তাই কোডটি বসান ! Play Store এ গিয়ে AzEarning লিখে সার্চ দিয়ে Download করে নেন ।

Invitation code টা বসাতে ভুলবেন না কিন্তু ।
#এটা ১০০% টাকা দেয় ।
Apps টার বিতরে টাকা ইনকাম করার অনেক option আছে । আপনারা আগে install করুন invitation code দিয়ে Code – L5MTOC ব্যাস এবার এপ টি ইন্সটল করুন আর ইনকাম করুন।

আবার দেখা হবে নুতন কোন টিউন নিয়ে। ভাল থাকবেন সবাই।নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ।

Posted by: ShowviK Neo..

July 29, 2016

Android দিয়েই ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন (Recover lost data from your android phone )



এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড  ফোন দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন। কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা। কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে।কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।।

App Name: Disk Digger pro.apk
Size: 1MB


প্রথমে উপরে দেওয়া Disk digger pro.apk তে ক্লিক করে Link থেকে App টি ডাউনলোড করে নিন।


Disk Digger Pro প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো। কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ। এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপিকে ফাইল রিকোভার করতে পারবেন।

Posted By: Showvik Neo...

July 15, 2016

এবার নিশ্চিন্তে Chat করুন 1MB এর ছোট্ট একটি Apps দিয়ে দিন রাত ২৪ ঘন্টা !!!! (Use Line Lite and keep your ram free and gets longer battery life)

আমরা অনেকেই whats app ,viber,Line use করি কিন্তু সবগুলো একসাথে ইনস্টল রাখতে পারি না কারণ এসব এপস সাধারণত 30-40 MB স্পেস নষ্ট করে আর huge র্যাম ব্যবহার করে । আর এই সমস্যার সমাধান এর জন্য ব্যৱহাৰ করতে পারেন Line Lite version ...এটি মাত্র 1 Mb ... মোবাইলের র্যাম এবং মেমোরি র উপর কোনো প্রেসার পরে না । তবে Lite version দিয়ে ভিডিও কল করা যাবে না ,শুধু মাত্র চ্যাটিং ,গ্রুপ চ্যাটিং এ এটি কাজে লাগবে । যারা চ্যাট করতে পছন্দ করেন তারা ডাউনলোড করে নিতে পারেন।  এটি ছোট Apps হওয়ায় ব্যাটারিও খুব কম ব্যবহার করে  তাই আপনি লম্বা সময় ধরে Chat করতে পারবেন।


ডাওনলোড করুন এখান থেকেঃ Download Line lite.apk

Posted By: Showvik Neo. 

এবার facebook messenger দিয়ে সকল ধরণের ফাইল (apk,pdf,zip,text, etc.) পাঠান।

প্রথমে  দুটি পেইড অ্যাপ(ZArchiver Pro, ADM Pro) ডাউনলোড করে নিন। আপনাদের আমি দুটি অ্যাপই ফ্রিতে দিচ্ছি। যাদের নেই তারা ডাউনলোড করে নিন।
এক্ষেত্রে ZArchiver Pro ফাইল পাঠানোর কাজে আর ADM Pro কোন ফাইল mesenger থেকে ডাউনলোড করার সময় কাজে লাগবে।

1. Download ADM pro.apk

2. Download Zarchiver pro.apk

যেভাবে ফাইল সেন্ড করবেনঃ

1. ZArchiver অ্যাপটি ওপেন করুণ।


2. আপনি যে ফাইলটি সেন্ড করতে চান সেটি সিলেক্ট করুন।


3. এবার আপনার কাঙ্খিত ফাইলটিকে চেপে ধরুন।

4. তাহলে দেখবেন অনেকগুলো অপশন। নিচ থেকে Share বাটনে ক্লিক করুন।


5. এবার ওখান থেকে messenger বের করে ক্লিক করুন।


6. এখন যাকে পাঠাতে চান তার নামের আইকনে ক্লিক করুন।


7. সবশেষে send করুন।

 

এখন প্রশ্ন, ফাইল পাঠানো শেষ কিন্তু আপনি যযাকে পাঠালেন সে এটা ডাউনলোড করবে কিভাবে??
ভিকটিম আপনার ফাইলে ক্লিক করা মাত্রই ADM pro অ্যাপটি ওপেন হবে। আর সে Start বাটনে ক্লিক করা মাত্রই Download হবে।


Finally Download Complete.



আসা করি স্ক্রীণশট দেখে বোঝাটা আপনার জন্যে সহজ হবে। আজ এ পর্যন্তই।

Posted By:  Showvik neo

July 14, 2016

Clash of Clans এর Gmail পরিবর্তন করার, হারানো village ফিরে পাওয়ার পদ্ধতি জানুন এবং আইডি হ্যাক হওয়া থেকে বাঁচুন

Clash of Clans একটি জনপ্রিয় strategy game এন্ড্রয়েড এবং আইওএস উভয় মোবাইলের ব্যবহারকারীরা এই গেম প্রচুর পরিমাণে খেলে থাকেন।অনেকেই তাদের প্রথম ব্যবহৃত Gmail পরিবর্তন করতে চান। অনেকে বলে “এটা পরিবর্তন করা যায় না”। আসলে এটা পরিবর্তন করা যায় এবং খুবই সহজ। আপনি নিজেই পারবেন। আবার অনেক সময় আমাদের village এ Gmail sync না করার কারণে অ্যাপ uninstall করলে বা করতে হলে বা ভুলে হলে আমাদের village হারিয়ে যায়। আপনার হারানো village উদ্ধার করতে আর সমস্যা হবে না। আরেকটা বিষয় হলো অনেকে Gems খুজেন। এক কথায় তারা ফ্রি Gems পেতে চান। ফ্রি কে না পেতে চায় বলুন? এটারই ফায়দা উঠায় কিছু মানু্য। তারা ফ্রি Gems দেয়ার কথা বলে Gmail এবং Clash of Clans আইডি হাতিয়ে নেয়। আগেই বলে রাখি Clash of Clans আইডি হ্যাক করা খুব সোজা। Gmail পরিবর্তন করে ফেললেই তো আইডির access হারিয়ে ফেলবেন। আজ আমি এই বিষয়ে যতটুকু সম্ভব বিস্তারিত বলার চেষ্টা করব।


Gmail পরিবর্তন করার উপায়ঃ

বিঃদ্রঃ এই পদ্ধতি শুধু মাত্র Android মোবাইলের জন্য। আমার IPhone না থাকার কারণে সুনিশ্চিতভাবে কিছু বলতে পারব না। তবে আপনার village টি একটি Android মোবাইলে connect করে পদ্ধতি অনুস্মরণ করুন, কাজ হবে (এর জন্য Game Center থেকে আপনার village এর তথ্য remove করার প্রয়োজন হতে পারে)। আমি নিজের দুইটি এবং অন্য কয়েকজনের আইডির Gmail পরিবর্তন করেছি। সুতরাং সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু যদি আপনার কাজে কোনো সমস্যার জন্য আপনার আইডির সমস্যা হয় তাহলে তার জন্য আপনিই দায়ী।

এখন আসল কথায় আসা যাকঃ

আমরা কি ভাবে এটা করব যখন Clash of Clans দ্বারা এর জন্য কোনো option প্রদান করা হয়নি? আমরা এটা করব Clash of Clans এর village রিকোভারি ব্যবহার করে। হারিয়ে যাওয়া village ফিরে পাওয়ার সহজ উপায় হলো Gmail পরিবর্তন। এক ঢিলে দুই পাখি! এতে আপনারা জানতে পারবেন যে কিভাবে হারিয়ে যাওয়া village উদ্ধার করতে হয়। আপনারা হয়ত জানেন না যে Clash of Clans খুব user friendly, তারা ব্যবহারকারীদের খুবই গুরুত্ব দেন। আমরা প্রথমে একটি নতুন village খুলব এবং আমরা যে নতুন Gmail টি আমাদের আইডিতে যোগ করতে চাই সেটি এই নতুন village এর সাথে connect করব। তারপর আমরা Clash of Clans এর কাছে message পাঠাব যে আমাদের village টি হারিয়ে গেছে। অর্থাৎ, আমরা আমাদের village এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। তারা কিছুক্ষণের মাঝেই যোগাযোগ করবেন। পরবর্তিতে কিছু তথ্য চাইবে Clash of Clans এর Help shift, ঐগুলোর উত্তর দিলে তারা আমাদের একটি কোড দিবেন। ঐ কোড আমাদের Clash of Clans অ্যাপ এ যোগ করার মাধ্যমে আমরা আমাদের village এ নতুন Gmail পাব বা আমাদের জিমেইল পরিবর্তন হবে।

কার্যপদ্ধতিঃ

প্রথমেই আমরা যে Gmail টি পরিবর্তন করতে চাই তা আমাদের Clash of Clans এর বর্তমান village থেকে remove করতে হবে। এর জন্য আমাদের মোবাইলের Goggle Setting এ যেতে হবে। সেখানে দেখবেন “connected apps” লিখা আছে। অইটাতে ক্লিক করুন। তারপর দেখবেন যে আপনার Gmail এ যত Games কানেক্ট করেছিলেন সব ওখানে দেখাচ্ছে। ওখানে দেখুন Clash of Clans ও রয়েছে, এতে ক্লিক করুন তারপর Disconnect লিখাটিতে ক্লিক করুন। Ok অথবা Confirm করতে বললে করুন। সব হয়ে গেলে বের হয়ে আসুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।


এবার আপনার village এর details টুকে রাখুন, যা যা রাখতে হবেঃ-

★আপনার village এর username

★আপনার clan এর নাম

★আপনার player tag (আপনার village profile এর username এর নিচেই “#” দেয়া একটা সংকেত আছে সেটা। খেয়াল রাখবেন ভুলে Clan Tag দিয়ে ফেলবেন না)
★আপনার Town Hall

★আপনার XP Level

★আপনি যে যে মোবাইলে আপনার village টি খেলেছেন সেসব মোবাইলের নাম অর্থাৎ Device Name

★আপনি আপনার village কবে খুলেছেন, সঠিক দিন মনে না থাকলে কোন বছরে খুলেছেন তা লাগবে
আপনার village এ যদি facebook একাউন্ট connect করে থাকেন তাহলে তার numeric id (এর জন্য findmyfacebookid.com ব্যবহার করতে পারেন, আপনার প্রোফাইলেই লিংক সেখানে দিলেই numeric id দেখবে)

★আপনার village এ যে Gamil পূর্বে connect করা ছিল তার id (আপনার Goggle আইডির নাম যদি হয় “Rahim Ali” তাহলে আপনার Goggle Plus Id হলো “+RahimAli”। মনে রাখবেন শুরুতে “+” দেয়া জরুরী। বিশেষ ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে তবে সম্ভবনা নাই বললেই চলে। হলে জানাবেন।)

★আপনি শেষবার কখন আপনার village খেলেছিলেন তা লাগবে।

বি:দ্রঃ পরবর্তিতে verify করার জন্য Clash of Clans এর Help Shift আপনার কাছে আরো তথ্য চাইতে পারে, সেসবও সঠিকভাবে উত্তর দিতে হবে। তবে আমি কয়েকটা village এর Gmail পরিবরতন করেছি, সেগুলোতে এসবের বাইরে কিছু প্রয়োজন হয় নি।

★এবার Clash of Clans এর data clear করুন অথবা unistall করে নতুন করে install করুন। তারপর একটি নতুন village তৈরি করুন এবং আপনি আপনার আসল village এ যে Gmail টি connect কতে চান তা আপনার নতুন village এ connect করুন। village এর Town Hall যেনো 4 এর উপরে না যায়, এতে রিকোভারি process এ দেরি হবে।

★তারপর Setting এ ক্লিক করুন। Setting ট্যাব থেকে Help & Support এ ক্লিক করুন। নিচের ছবিতে লক্ষ্য করুন।


★Help এর পাতায় দেখুন লিখা আছে Lost Village, অটাতে ক্লিক করুন। তারপরের পৃষ্ঠা থেক I lost my village! How do I get it back? এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটি টিউটরিয়াল সম্বলিত পৃষ্ঠা পাবেন যার নিচে লিখা আছে “Was this helpful?”, সেখানে ক্লিক করে CONTACT US এ ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।


★এখন আপনি ছবির ৫ম ধাপে রয়েছেন। এখানেই আপনার মুল কাজ। এখন থেকে আমরা Clash of Clans এর Help Shift এর সাথে যোগাযোগ করব। দেখতেই পাচ্ছেন সেখানে একটি message box রয়েছে যেখানে আপনি আপনার message লিখে তাদের পাঠাবেন। এখানে আপনার village এর নাম অর্থাৎ username, clan name, player tag, town hall level, xp level এবং কিভাবে আপনি আপনার village হারিয়েছেন তা লিখতে হবে। এমন কিছু লিখতে হবে যাতে তারা আপনার প্রতি সহানুভূতিশীল হন এবং আপনার village টিকে ফিরিয়ে দেন। আমি যতবার Gmail পরিবর্তন করেছি ততবার নিম্নোক্ত message টি লিখেছি।

Dear Clash of Clans Dev team, I lost my village and heres my details:

*Username: আপনার village এর নাম
*Clan name: আপনার যে আইডির Gmail পরিবর্তন করবেন সে আইডি যে clan এ আছে সেই clan এর নাম
*Player Tag: আপনার player tag, উদাহরণঃ #8PORQGRV(এটা আমার ক্লান ট্যাগ)
*Town Hall: আপনার Town Hall Level
*XP Level: আপনার XP Level
I worked for a company, they gave me a gmail account which i used to sign in with my Clash of Clans village. Recently, I left that job and they took that gmail from me. They cleared my all goggle play games activity, unfortunately Clash of Clans is one of them. Now i can’t login to my village because there’s no village synced in that gmail as they cleared game data. I’ve made a good progress and can’t give up now. If any more infromation need to verify my authentication please ask and help me.

♠“*” চিহ্ন দেয়া অংশগুলো আপনার village এর তথ্য দিয়ে পূর্ণ করুন। Message পাঠানোর সময় “*” চিহ্নটি বাদ দিতে পারেন। তবে কোনো ভুল তথ্য দিলে কিন্তু process এ সমস্যা হবে।

♦উপরের ইংরেজী paragragh টি আমি আমার নিজের মত করে লিখেছি। এতে ভুল থাকতেই পারে। আপনি চাইলে নিজের মত করে লিখতে পারেন। সব হয়ে গেলে send button এ ক্লিক করুন।

♦এরপর অপেক্ষা করুন Clash of Clans থেকে আপনার সাথে যোগাযোগ করবে। কিছুক্ষণ পর পর Clash of Clans এর Support Inbox check করুন। পরবর্তিতে village এর আসল মালিক সনাক্ত করার জন্য আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। কি কি প্রশ্ন হতে পারে তা আমি উপরে আগেই লিখেছি। এর বাইরে আমার হয়নি। তবে হবে না তা তো বলা যায় না, যাই হোক আপনি নিশ্চই আপনার village এর তথ্য জানেন। তাই কোনো সমস্যা হবে না।

♦verification সফলভাবে হয়ে গেলে তারা আপনাকে একটা কোড দিবে। সেটা আপনার নতুন অর্থাৎ পরে যে village টি খুলেছেন তার setting এ গিয়ে Link a device এ ক্লিক করুন > This is NEW DEVICE এ ক্লিক করুন। তারপর তাদের দেয়া link code সেখানে type করে টিক চিহ্ন তে ক্লিক করুন। নিচের ছবিতে দেখুন।


♦সবকিছু সঠিকভাবে হলে আপনার screen এ একটি pop up আসবে যেখানে লেখা থাকবে ““Do you want to load cheif “আপনার নাম” village ?”” সেখানে CONFIRM লিখে ok তে ক্লিক করুন। অথবা শুধু ওকে চাইলে ok তে ক্লিক করুন। আপনি আপনার village সফলভাবে ফিরে পেয়েছেন এবং আপনার Gmail পরিবর্তন হয়েছে।

সতর্কতাঃ

আপনার village এর safeguard এর জন্য একটি Gmail অবশ্যই sync করবেন।


আপনি হয়ত ইন্টারনেট এ এমন অনেক জায়গা পাবেন যেখানে বলা হবে আপনাকে ফ্রি Gems দেয়া হবে। এক মিনিট আগে মনে মনে ভাবুন যে আপনাকে কেনো কেউ এত দামী জিনিস নিজের টাকা খরচ করে কিনে দিতে যাবে। আর Goggle এতো ফালতু প্রতিষ্ঠান না যে কেঊ এর Gift Card হ্যাক করে জনগণের মাঝে বিলিয়ে দেবে!

এই ধরণের জায়গায় আপনার ব্যক্তিগত তথ্য চাইবে যার দ্বারা আপনার Clash of Clans হ্যাক করা সম্ভব। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা Gmail পরিবর্তন করলাম, আপনার এই তথ্যগুলো প্রকাশ হয়ে গেলে তো যে কেউ পরিবর্তন করতে পারবে। শুধু তাই না অনেক জায়গায় Gmail এর password ও চায় !

আজ এ পর্যন্তই।  সবাই ভাল থাকবেন।

Posted By: Showvik Neo

Powerd by Facebook Group: Android Helpline

May 27, 2016

৪কে ডিসপ্লে নিয়ে এই জুনে অবমুক্ত হচ্ছে আপ্পো ফাইন্ড ৯

গত বছর অপ্পো বেশ কয়েকটি স্মার্টফোন অবমুক্ত করেছে। অবশ্য তার একটিও বৈশিষ্ট্যের দিক থেকে প্রত্যাশাকে ছাড়িয়ে যেতে পারেনি। অপ্পোর শেষ ফ্ল্যাগশীপ ফোনটি ছিল ফাইন্ড ৭ যা ২০১৪ এর মে মাসে বাজারে এসেছিল। আর গত বছরের জানুয়ারিতে আমরা প্রথম জানতে পারি যে, এই চাইনিজ কোম্পানিটি তার উত্তরসূরি ফাইন্ড ৯ তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 

সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী অবশেষে অপ্পো ফাইন্ড ৯ এর ঘোষণা আসবে আসছে আগামী জুনে। আর তার অল্প সময়ের ব্যবধানে আমরা নাকি ফোনটি হাতে পাওয়া যাবে  


ফাইন্ড ৯ এর মূল্য চীনের মুদ্রা হবে ৩,৯৯৮ ইয়েন। অর্থাৎ ৬১৫ ডলার বা ৫৪৫ ইউরো ( প্রায় ৪৮,০০০ টাকা)। এতে থাকতে পারে ৪ কে ডিসপ্লে সাথে ৬ গিগাবাইট র‌্যাম, ১২৮ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা এবং কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট। এতে বিশেষ যে বৈশিষ্ট্য থাকবে তা হলো নতুন ও উন্নত সুপার ভিওওসি। ফলে খুব দ্রুত সেটটিতে চার্জ দেয়া সম্ভব হবে। আর তার ক্যামেরাতেও থাকবে স্মার্টসেন্সর ইমেজ স্ট্যাবিলাইজেশন

Posted by: Showvik.Neo..

May 17, 2016

শীওমি মি ম্যাক্স এলো ৬.৪৪ ইঞ্চি স্ক্রিন ও স্ন্যাপড্রাগন ৬৫২ নিয়ে

শীওমি মি ম্যাক্স তাদের জন্যেই তৈরি করা হয়েছে যারা একই সাথে পকেট সচেতন ও বড় স্ক্রিনের ফোন ব্যবহার করার জন্যে অপেক্ষা করে আছেন। মি ম্যাক্স এসেছে তাদের জন্যে। এতে আছে ফোনের এ পাশ থেকে ও পাশ পর্যন্ত বিস্তৃত ৬.৪৪ ইঞ্চি স্ক্রিন। ধাতব আবরণ দিয়ে বানানো এ ফোনটি ৭.৫ ইঞ্চি পুরু। শুধু তাই-ই নয় এতে দেয়া হয়েছে বিশাল আকৃতির একটি ব্যাটারি- ৪,৮৫০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার ক্ষমতাসম্পন্ন। ফলে সেটটির ওজন দাঁড়িয়েছে ২০৩ গ্রাম।

মি ম্যাক্সের তিনটি সংস্করণ বাজারে আসবে। সবচেয়ে উন্নত সংস্করণটিতে থাকবে স্ন্যাপড্রাগন ৬৫২ চিপসেট, ৪ গিগাবাইট র্যাম ও ১২৮ সংরক্ষণ ক্ষমতা। এর ৩ গিগাবাইট ও ৬৪ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতার একটি সংস্করণও পাওয়া যাবে। অল্প দামের মধ্যে সব শেষ সংস্করণে দেয়া হচ্ছে স্ন্যাপড্রাগন ৬৫০ চিপসেট, ৩ গিগাবাইট র্যাম ও ৩২ গিগাবাইট সংরক্ষণ ক্ষমতা।

চিপসেটে পার্থক্য থাকবে- কারণ সিপিইউ এর জন্যে দুটি বাড়তি কর্টেক্স-এ ৭২ কাজ করবে। দু’টোতেই নতুন প্রজন্মের অ্যানড্রিনো ৫১০ জিপিইউ যুক্ত আছে। সে কারণে ফোনটির ১০৮০ পিক্সেল স্ক্রিন অনেক বেশি কার্যকর থাকবে। তিনটি সংস্করণেই একটি করে হাইব্রিড ডুয়াল-সিম ব্যবহারের স্লট থাকবে ফলে তাতে বাড়তি সংরক্ষণ ক্ষমতা যোগ করা সম্ভব হবে।


শীওমি মি ম্যাক্স চালাবে অ্যানড্রয়েড ৬.০ মাশম্যালো ভিত্তিক নতুন এমআইইউআই ৮। ফোনটির পেছনভাগে লাগানো হয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ডুয়াল-লেড ফ্ল্যাশ যুক্ত ১৬ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে এই হ্যান্ডসেটে।

বিভিন্ন রঙে পাওয়া যাবে মি ম্যাক্স যার মধ্যে আছে রুপালি, সোনালি ও হালকা ধূসর। ক্রেতারা আগামী ১৭ মে থেকে ফোনটি কিনতে পারবেন। চীনের বাজার থেকে কিনতে স্ন্যাপড্রাগন ৬৫০/৩ জিবি/৩২জিবি সংস্করণের দাম পড়বে ২৩০ ডলার বা ২০০ ইউরো, স্ন্যাপড্রাগন ৬৫২/৩জিবি/৬৪জিবি এর দাম পড়বে ২৬০ ডলার বা ২৩০ ইউরো এবং স্ন্যাপড্রাগন ৬৫২/৪জিবি/১২৮জিবি সংস্করনের দাম হবে ৩০০ ডলার বা ২৭০ ইউরো। তবে চীনের বাইরের বাজারে পরিবহন খরচ ও স্থানীয় কর প্রদানসহ নানান কারণে ফোনগুলির দাম আরেকটু বেশিই হবে ।

Posted By: Showvik Neo..

May 01, 2016

ওয়ানপ্লাস ৩ তে থাকছে ৬ জিবি র‍্যাম জানালো বেঞ্চমার্ক লিস্ট

এক মাস আগে আনটুটু তে প্রথম ওয়ানপ্লাস ৩ সম্পর্কে জানা গিয়েছিল। সম্প্রতি বেশ কয়েকটি বেঞ্চমার্ক ওয়েবসাটে আসন্ন এই হ্যান্ডসেটটির নানান বৈশিষ্ট্যের তথ্য পাওয়া গেছে। এ সব ওয়েবসাইটের মধ্যে আছে গীকবেঞ্চ ও জিএফএক্সবেঞ্চ। গীকবেঞ্চের প্রকাশিত খবরে নতুন যা জানা গেছে তা হলো ওয়ানপ্লাস ৩ আসছে ৬ গিগাবাইট র্যাম নিয়ে।

অবশ্য জিএফএক্সবেঞ্চ ও আনটুটু বলছে অন্য কথা। তাদের দেয়া তথ্য অনুযায়ী এই ডিভাইসে দেয়া হয়েছে ৪ গিগাবাইট র্যাম। জিএফএক্সবেঞ্চ আরো জানিয়েছে যে, এতে আছে স্ন্যাপড্রাগন ৮২০ চিপসেট, ১৬/৮ মেগাপিক্সেল ক্যামেরা কম্বো এবং অ্যানড্রয়েড ৬.০.১ মাশম্যালো। এর ডিসপ্লের রেজ্যুলুশন হলো ফুল এইচডি এবং স্ক্রিনের আকার ৫ ইঞ্চি, যদিও আগের গুজবে পাওয়া উপাত্ত বলেছিল স্ক্রিনের আকার আরো কিছুটা বড়, ৫.৫ ইঞ্চি।

ভিন্ন ভিন্ন বেঞ্চমার্ক তালিকা ভিন্ন ভিন্ন তথ্য দেয়ায় এগুলি ভুল হওয়ার সম্ভাবনা রয়ে যায়। একই ভাবে হয়তো মডেল ‘রেইন রেইন এ৩০০০’ এবং ‘রেইন এ৩০০০’ মোটেও একটি ডিভাইস নয়, বরং দু’টি ভিন্ন সংস্করণ।

অন্য একটি গুজব থেকে শোনা খবর বলছে ওয়ানপ্লাস ৩ আগামী মে মাসের শেষে আনুষ্ঠানিক ভাবে অবমুক্ত হবে। সে কথা যদি সত্য হয় তবে তার আগে নিশ্চয় আমরা ফোনটি সম্পর্কে অনেক কিছু জানার সুযোগ পাবো। আর তাতে নিশ্চিত ভাবে আমাদের এখনকার অনেক দ্বন্দ্বের অবসান ঘটবে।

posted by: Showvik Neo..
 টেক প্রকাশ 
Techprokash প্রযুক্তির কথা বলে 

Advertisement

আমাদের লিখা সকল পোস্ট

NOTICE :

***we need author for this site,those who are interested plz mail us ahelpline7@gmail.com ***

টেক প্রকাশ